স্টাফ রিপোর্টার।।
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ‘দৈনিক খুলনাঞ্চল’ পত্রিকার অগণিত পাঠক, লেখক, এজেন্ট, হকার, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটন।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “ঈদ-উল-আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের মূল তাৎপর্য নিহিত। কোরবানির এই পবিত্র চেতনা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হয়।”
তিনি আরও বলেন, “বিগত দিনগুলোতে আপনারা যেভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক ‘দৈনিক খুলনাঞ্চল’-এর পাশে ছিলেন, আশা করি আগামীতেও সেই সমর্থন ও ভালোবাসা বজায় রাখবেন। ঈদ-উল-আজহার এই আনন্দঘন মুহূর্তে সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা।”
সবাইকে আবারও—ঈদ মোবারক!









































