Home আঞ্চলিক পূূর্ব রূপসায় ট্রলার ও পন্টুন সংঘর্ষে নিখোঁজ কয়েকজন

পূূর্ব রূপসায় ট্রলার ও পন্টুন সংঘর্ষে নিখোঁজ কয়েকজন

20

স্টাফ রিপোর্টার।।

খুলনার পূর্ব রূপসায় রবিবার (৯ নভেম্বর) রাত ১১ টায় পন্টুলের সাথে ট্রলারের সংঘর্ষে কয়েকজন ব্যক্তি নিখোঁজ হয়েছে। ধারণা কার হচ্ছে এ ঘটনায় অজ্ঞাত এক নারীও নিখোঁজ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসার তালিমপুর নিবাসী মৃত: মাহাবুবুর রহমানের ছেলে খুলনার সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা শেখ মহিদুল হক লিটু দাপ্তরিক কাজ শেষে রূপসার তিন বটতলা এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। তিনি পশ্চিম রূপসা থেকে ট্রলারে উঠে নদী পারাপারের সময় পূর্ব রূপসায় ঘাটে ভেড়ার সময় পন্টুনের সাথে ট্রলারটিতে জোরে ধাক্কা লাগে। এসময় শেখ মহিদুল হক লিট নদীতে পড়ে নিখোঁজ হন।