Home আলোচিত সংবাদ মসজিদে জুমার নামাজ পড়লেন ডা. জুবাইদা রহমান

মসজিদে জুমার নামাজ পড়লেন ডা. জুবাইদা রহমান

74


ঢাকা অফিস।।
১৭ বছর পরে দেশে ফিরে রাজধানীর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে সপরিবারে জুমার নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তার নামাজ পড়তে যাওয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচিত হয়।

দুপুরে বাবা সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের বাসায় যান তিনি। বাবার বাড়ি ‘মাহবুব ভবনে’ মা ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান জোবাইদা রহমান।

এরপর জুম্মার নামাজ পড়েন ধানমন্ডির ওই মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে। নামাজ শেষে মসজিদ থেকে বের হলে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করেন। ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন।