Home Uncategorized কোটা আন্দোলন: রোববার সারাদেশে গণ পদযাত্রার ঘোষণা

কোটা আন্দোলন: রোববার সারাদেশে গণ পদযাত্রার ঘোষণা

26


স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রেসিডেন্ট বরাবর স্মারক লিপি প্রদান ও গণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণ পদযাত্রা কর্মসূচি শুরু করবেন আন্দোলনকারীরা। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া তাদের ক্লাস ধর্মঘটও চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা।


এদিন নিজ নিজ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণ পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্ট বরাবর স্মারক লিপি দিবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিস্তারিত আসছে…