স্টাফ রিপোর্টার:
খুলনা, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন কর্ম ও উপার্জন বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রায়েরমহল ও দিঘলিয়া এলাকায় ১০০ অসহায় পরিবারের মাঝে খাবার, ৭৫টি শাড়ি, ৭৫টি লুঙ্গি ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ কওে নৌবাহিনী। অন্যদিকে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা, উপজেলার কচুবুনিয়া, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চিলা ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে।

এছাড়া মোংলা উপজেলার বুুড়িরডাঙ্গা ইউনিয়নে ১৭৭০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনার বিভিন্ন উপজেলাসমূহে সচেতনতামূলক টহল পরিচালনা করে। এছাড়া বরগুনা সদর ও বেতাগি উপজেলায় ৪০২৮ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ১২০টি লিফলেট বিতরণ করে। পাশাপাশি ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাজধানী ফেরত মানুষকে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকা, ঈদের জামাতে ও পশু কোরবানীতে সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনে চলতে স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করছে নৌবাহিনী।











































