খবর বিজ্ঞপ্তি
উপমহাদেশের অন্যতম প্রজ্ঞাবান, রাস্ট্রচিন্তক ইংরেজী ও বাংলা ভাষায় রাস্ট্র বিজ্ঞানের অসংখ্য বই এর রচয়িতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. এমাজউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তার মৃত্যুতে বাংলাদেশ হারালো একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, নির্মোহ বুদ্ধিবৃত্তিক একজন অসাধারণ প-িত মানুষকে। প্রফেসার এমাজউদ্দিন ছিলেন শিক্ষকদের শিক্ষক, বিশেষ করে রাস্ট্র বিজ্ঞান আর এমাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রেমপটে সমর্থক। যিনি জীবনের ৫০বছরেরও বেশী সময় ধরে কাটিয়েছেন দেশ, সমাজ, শিক্ষা ও রাজনীতি নিয়ে গবেষনা চর্চায়। অজ্ঞাতাধিক অতীব উচ্চমানের গ্রন্থের রচয়িতা, দেশে-বিদেশে শীর্ষস্থানীয় শতাধিক জার্নালে তার গবেষনাধর্মী লেখা তাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। মগজে, মননে, ধ্যান, জ্ঞান ধারনায় এই রাস্ট্রচিন্তিক ছিলেন একজন শতভাগ দেশপ্রেমিক। জাতীয়তাবাদী সমাজনীতির তিনি ছিলেন একজন বিশ্বস্থ পথপ্রদর্শক ও নির্ভরযোগ্য অভিভাবক। এমনকি তার সুযোগ্য দুই পুত্র এবং দুই কন্যা বিদেশে লেখাপড়া করলেও প্রত্যেকেই তার নির্দেশনার আলোকে দেশেই তাদের কর্মজীবন পরিচালনা করছেন। দেশের প্রতি এটা প্রফেসার এমাজউদ্দিন আহমেদের গভীর মমত্ববোধ ও কমিটমেন্টের এক অনুকরণীয় নজীর।
গণতন্ত্রের প্রতি তার ছিল অপরিসীম শ্রদ্ধাবোধ। তিনি নিজে হিংসা বিদ্ধেষের উর্ধ্বে জীবনযাপন করেছেন। পরমত সহিষ্ণুতাকে তিনি দারুণভাবে গুরুত্ব দিতেন। মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ড. এমাজউদ্দিন সত্য ভাষনে তিনি অকুতোভয়। জীবনের শেষপ্রাপন্তে শত নাগরিক কমিটি নামক গণতন্ত্র ও সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় উচ্চকন্ঠ একটি বুদ্ধিবৃত্তিক সংগঠনের মাধ্যমে তিনি সর্বদা সেচ্চার থাকার নিরলস কর্মপ্রচেষ্টা চালিয়ে গেছে। জাতীয় নানা সংকটে তার ভুমিকা আমাদের কাছে এক উজ্জ্বল আলোকবর্তিকা। জীবনের শেষমুহুর্ত পর্যন্ত এই বৃদ্ধ বয়সেও গণতন্ত্র ও সুশাসনের জন্য তার সংগ্রামী ভুমিকা জাতীয়তাবাদী চিন্তাচেতনার যে কোন মানুষের জন্য অনুপ্রেরনার এক অফুরন্ত উৎস হিসেবে রয়ে যাবে বহুদিন।
এই মহান মানুষের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
বিএনপি নেতা আশরাফ আলির ইন্তেকাল : বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর থানার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলি ঢালী ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। বৃহস্পতিবার রাত ৩টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। খানবাড়ি ঈদগাঁ প্রাঙ্গণে বাদ জুম্মা জানাযা শেষে তাকে মহেশ্বরপাশা কবরস্থানে দাফন করা হয়।
আশরাফ আলি ঢালীর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































