খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ কেবল একজন শিক্ষাবিদই ছিলেন না, একাধারে তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক ছিলেন বলে মনে করেন খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে বলেও জানান নেতৃবৃন্দ। শুক্রবার অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের ইন্তেকালের খবরে শোক জানিয়ে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন। ‘দীর্ঘ প্রায় অর্ধশতাব্দি ধরে তুলনামূলক রাজনীতি, প্রশাসন-ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেছেন অধ্যাপক এমাজউদ্দীন। এসব ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ায় তিনি বিশেষজ্ঞ হিসেবেও প্রখ্যাত। এমাজউদ্দিন আহমেদের মৃত্যু একটি নক্ষত্রের পতন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।’ বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ খায়রুজ্জামান খোকা, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে দৌলতপুর থানা বিএনপি নেতা আশরাফ আলী ঢালীর মৃত্যুতেও শোক প্রকাশ করেছেন।
খুলনায় দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মহানগর বিএনপির নিন্দা
খবর বিজ্ঞপ্তি:
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় দুপক্ষের সংঘর্ষে ৪জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় ১৬ জুলাই রাত সাড়ে ৮টায় দু’পক্ষের সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নেতৃবৃন্দ এ হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন, দেশে আইন আছে, আদালত আছে। কেউ যদি কোনো অপরাধ করে থাকে তা হলে প্রচলিত আইনে তার বিচার হতে পারে। কিন্তু আইনের কোনো তোয়াক্কা না করে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে মানুষ হত্যা পৈশাচিকতার চরম বহিঃপ্রকাশ। নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে সংঘর্ষের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ খায়রুজ্জামান খোকা, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।
বিএনপির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক সমকালের ফটো সাংবাদিক মো. জাহিদুল ইসলাম (সভাপতি), দেবব্রত রায় (সহ-সভাপতি), বাহাউদ্দিন বাহার (সহ-সভাপতি), সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রবর্তনের ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু, কাজী ফজলে রাব্বী শান্ত (যুগ্ম-সম্পাদক), মো. হেলাল মোল্লা (যুগ্ম-সম্পাদক), সাগর সরকার (কোষাধ্যক্ষ), মোঃ সোহেল রানা (দপ্তর ও প্রচার সম্পাদক), মাঞ্জারুল ইসলাম (নির্বাহী সদস্য) নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ খায়রুজ্জামান খোকা, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।
=০=











































