Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

22

যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান ভাইসহ চার জন করোনাভাইরাসে আক্রান্ত, দুই বাড়ী লকডাউন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান ও তার ছোট ভাই শেখ জামিল আহম্মদসহ চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দায়িত্বশীল সূত্রে জানাগেছে। পিসিআর ল্যাবে নমুনা দেওয়ার পর টেস্ট রির্পোট দেরীতে পাওয়ায় করোনা পজিটিভে আক্রান্ত ব্যক্তিরা সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সংক্রামণ ছড়াচ্ছে বলে মনে করেন সাধারণ মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত চেয়ারম্যান এবং তার ভাইয়ের বাড়ী ২০ জুন শনিবার থানা পুলিশ লকডাউন করে দিয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ১৩জুন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান ও তার ছোট ভাই শেখ জামিল আহম্মদের করোনাভাইরাস টেস্টের নমুনা দেওয়া হয়। ৬দিন পর গত ১৯ জুন শুক্রবার তাদের দু’জনের টেস্টের রির্পোটে করোনা পজেটিভ আসে। ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমান জানান, ৬/৭ দিন আগে তারা দুই ভাই পিসিআর ল্যাবে করোনাভাইরাস টেস্টের জন্য নমুনা দিয়েছি টেস্টের রির্পোট এখন হাতে পাইনি। তিনি ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করে অনাকাংখিত কোন ভূল বা অন্যায় করলে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়াও ফুলবাড়ীগেট এলাকার জাহিদুর রহমান(৪৫) ও জাব্দিপুরের মোশারফ হোসেন(৫১) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার বিকালে দিঘলিয়া থানার এসিল্যান্ডের দিপঙ্কার দাসের নেতৃত্বে খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার, ইবাদুল ইসলাম ও এ এস আই তরিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত, চেয়ারম্যান শেখ আনিছুর রহমান ও তার ভাই জামিলের বাড়ীতে লাল নিশানা দিয়ে লকডাউন করে দেন।

খানজাহান আলী থানার এক পুলিশ কর্মকর্তার রির্পোট পেতে সময় লাগে ১০দিন, গিলাতলার ইন্তাজ শেখ রির্পোট পায় ১০/১২দিন এর মধ্যে তিনি দোকানদারী, হাটে-বাজারে যাতায়াত সহ সকল কাজকর্ম মানুষের মাঝে মিশে করেছেন। যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান করোনাভাইরাসে আক্রান্তের রির্পোট পেয়েছেন গতকাল তার আগে তিনি দৌলতপুরের এক নেতার জানাযায় উপস্থিতসহ স্বাভাবিক কাজকর্ম করেছেন। তেলিগাতীর যুথি নামের ৮ বছরের এক মেয়ের নমুনা দেওয়া হয়েছে ১০ জুন সে গতকাল পর্যন্ত রির্পোট পাইনি বলে তার স্বজনরা জানিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার নমুনা দিয়ে তার রির্পোট  পেতে দেরী হওয়ায় আক্রান্তরা রির্পোট পাওয়ার আগেই মানুষের মাঝে মিশে গিয়ে ব্যাপকভাবে সংক্রামক ছড়াচ্ছে। আক্রান্ত ব্যাক্তিদের অনেকে রির্পোট পেতে ৬ থেকে ১২ দিন পর্যন্ত সময় লাগছে। এরই মধ্যে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, হাটে-বাজারে যাতায়াত সহ মানুষের মধ্যে মিশে গিয়ে স্বাভাবিক কাজকর্ম করছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে টেস্ট রির্পোটে আটরা গিলাতলা ইউনয়নের মোট ৫জন করোনাভাইরাসে আক্রান্ত রোগি ছিল।

ঝিনাইদহে অপহৃত গৃহবধু উদ্ধার ও অপহরণকারীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অপহৃত গৃহবধুকে উদ্ধার ও অপহরণকারীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধুর স্বামী রনী সাহা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় জুয়েল রায়কে আসামী করে একটি মামলা দায়ের করে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, জেলা শহরের চাকলাপাড়া এলাকার তপন সাহার ছেলে রনী সাহা বিগত একযুগ আগে সনাতন ধর্মীয় বিধি মোতাবেক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধানগর গ্রামে এক নারীর সাথে বিয়ে হয়। ঘর সংসার করাকালীন সময়ে তাদের গর্ভে দুটি সন্তানের জন্ম হয়। দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামের প্রভাষ চন্দের ছেলে জুয়েল রায় (২১) বর্তমানে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার ইস্কোন মন্দিরে বসবাসরত এবং সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স ৩য় বর্ষে বোটানি ডিপার্টমেন্টে অধ্যায়নরত। ইস্কোন মন্দিরে যাওয়া আসার এক পর্যায়ে জুয়েল রায় তাকে প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক গড়ে তোলে। এরই একপর্যায়ে তাকে বাড়িতে একা পেয়ে গত ১৪ জুন রোববার তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাদী রনী সাহার ঘরে থাকা ১৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

গৃহবধুর স্বামী রনী সাহা আক্ষেপ করে বলেন, একযুগ ধরে সংসার করার পর স্বামী সন্তানের কথা ভুলে যেয়ে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে তার স্ত্রী। তিনি আরও অভিযোগ করে বলেন, ধর্মের নামে শিক্ষার কথা বলে শহরের চাকলা পাড়ায় অবস্থিত ইস্কোন মন্দিরে থাকা কতিপয় যুবকেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী নারীদেরকে সুকৌশলে ফুসলিয়ে তাদের ব্যবহার করে আসছিল। যেমনটি করেছে আমার স্ত্রীকে নিয়ে। এতে করে আমার একযুগ ধরে সাজানো সংসার ভেঙেচুরে চুরমার হয়ে গেছে।

এঘটনায় অপহৃত গৃহবধুর স্বামী রনী সাহা প্রেমিক জুয়েল রায়কে আসামী করে অপহরণ মামলা করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই পলাসুর রহমান বলেন, থানায় এজাহারের পর আমি সঙ্গীয় ফোর্স নিয়ে দিনাজপুরে গিয়ে শুক্রবার আসামী জুয়েল রায়কে গ্রেফতার করতে সক্ষম হই এবং অপহৃত গৃহবধুকে উদ্ধার করি। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করি। পুলিশের এই দুরদর্শীতাকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

কামাল লোহানির মৃত্যুতে ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগরের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের প্রতিকৃত, ভাষাসৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর অন্যতম সংগঠক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্মানীত সদস্য, বাংলাদেশ গণশিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানি (৮৬) মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ বিবৃতি প্রদান করেছেন। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, কামাল লোহানি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দীর্ঘ সময় পর্যন্ত সম্মানীত সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড আনোয়ার হোসেন, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ।

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার জরুরী সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শনিবার বিকাল ৪টায় ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় নগর কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এইচ এম জুনাইদ মাহমুদ, মোঃ মেহেদি হাসান, মোঃ হাসান, মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা ফরিদ উদ্দীন আজহার, মোঃ শিমুল ব্যাপারী, মোঃ আব্দুস সবুর, মোঃ নাসিব ইসলাম সহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় মাগুরখালী সেই মৎস্য ঘেরে ফের লুটপাটের অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার মাগুরখালী এলাকায় বিরোধপূর্ণ মৎস্য ঘেরটি ফের লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার মাগুরখালী ও শরাফপুর ইউনিয়নাধীন শ্যামনগর ও তেতুলতলা মৌজাস্থ প্রায় ১৫ বিঘা মালিকানাধীন সম্পত্তি লীজ নিয়ে দীর্ঘদিন যাবত স্থানীয় সেনপাড়া গ্রামের রফিকুল ইসলাম ফকির ও ভুলবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম শেখ যৌথভাবে মৎস্য চাষাবাদ করে আসছে। ঘটনারদিন বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে চন্ডীপুর গ্রামের শ্রীনাথসহ ২০/২২জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত ভাবে তাদের মৎস্য ঘেরে লুটপাট করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময়ে তারা ঘেরের বাসা ভাংচুরসহ আনুমানিক ৩৫ হাজার টাকার বাগদা চিংড়ী মেরে নিয়ে যায়। বাঁধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ঘের মালিকদ্বয় আহত হয়। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে থানা পুলিশের নিকট অভিযোগ করেন। এ প্রসঙ্গে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম বলেন, একই মৌজায় খাস জমি নিয়ে চন্ডীপুর গ্রামের রামানন্দ মন্ডলের সাথে দীর্ঘদিন ঘের দখল নিয়ে প্রতিপক্ষদের বিরোধ চলে আসছে। কিন্তু রেকর্ডিয় জমির মালিকদের দখলীয় ঘেরে তারা অন্যায়ভাবে লুটপাট শুরু করেছে। একের পর এক লুটপাট করে বাহিনীটি বেপোরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হলেও অদৃশ্য কারণে কোন কার্যকরি পদক্ষেপ নেয়া হচ্ছে না।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত ২৪ মে চন্ডীপুর গ্রামের রামানন্দ মন্ডলের শ্যামনগর ও তেতুলতলা মৌজাধীন ঘেংরাইল নদীর চরভরাটি খাস জমির প্রায় ৩০ বিঘার মৎস্য ঘেরে একইভাবে লুটপাট করে শ্রীনাথসহ তার লোকেরা।

কয়রায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি বাবু

কয়রা প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে কয়রায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২০ শুরু হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন খুলনা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। পরে উপজেলা পরিষদে নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা যতবার এদেশে ক্ষমতায় এসেছেন তখন কৃষকদের কথা ভেবে সার বীজসহ কৃষি সরঞ্জামের উপর মূল্য বৃদ্ধি করতে দেয়নি। তিনি বলেন, এদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকেন যে কারনে বর্তমান সরকারের সময় কৃষকরা ভাল অবস্থানে আছে।তবে ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ আসায় দেশ রক্ষায় সেনাবাহিনী যেমন সর্বক্ষণ প্রস্তুত থাকে তেমনি কয়রার লোনা পানির সোনার মানুষ গুলো প্রস্তুত থাকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। তিনি বলেন আগামী ২২ তারিখে পানি সম্পদ মন্ত্রনালয়ের বৈঠকে তিনি কয়রার মানুষ ও জনপদকে রক্ষা করতে টেকসই বেঁড়িবাঁধ নির্মানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ২০২০ সালের মধ্যে এ কাজের উদ্বোধন হবে। তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্য মূল্য ফিরিয়ে দিতে মধ্যভোগীদের সাইড করতে হবে। ব্যবসায়ী কামার, কুমোরদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরকারি প্রপ্রণোদনার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে কৃষিসহ সকল খাতে ধারাবাহিক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার কৃষকদের সার সহ কৃষকদের উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করেছে।মেলাকে প্রাণবন্ত করতে কয়রার সর্বসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে মাক্স পরে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এসএম মিজান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে-ই আলম সিদ্দিকি, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন।মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক প্রতিনিধি, কৃষক ও এনজিও প্রতিনিধি ও সুধি ব্যক্তিরা প্রমুখ। আলোচনা শেষে মেলায় কৃষি উন্নয়ন প্রকল্পের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিরা।

রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান লিপন করোনা আক্রান্ত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল উপজেলা ভাইস চেয়রম্যান নুরুল হক লিপন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার বিকাল ৫টায় রামপাল উপজেলা নিবার্হী কর্মকর্তা তুষার কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা ভাইস চেয়রম্যান নুরুল হক লিপন অসুস্থ হওয়ার পর নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল সেই রিপোর্ট অনুযায়ী ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপনের করোনা পজিটিভ আসে। তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীরও নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআরে পাঠানো হয়েছে। সেখানেও আক্রান্ত আছে বলে খুলনা ল্যাব সূত্রে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত রিপোর্ট হাতে না পাওয়ায় আক্রান্তের নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। নূরুল হক লিপনের ব্যাক্তিগত নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের দীর্ঘ প্রায় ৩ মাস পর শনিবার বিকাল ৩ টা থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। গত ২৪ মার্চ থেকে মহামারি করোনার সংক্রমন ঠেকাতে ভারত ও বাংলাদেশ লকডাউনের কবলে পড়লে এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সভাপতি আলহাজ¦ আরাফাত হোসেন জানান, বৈশ্বিক মহামারি করোনার কারনে উভয় দেশের লকডাউন ঘোষণা করায় গত ২৪ মার্চ থেকে এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এরপর গত পহেলা জুন সাতক্ষীরার জেলা প্রশাসনসহ কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষ এবং সিএন্ডএফ কর্মকর্তাদের সাথে আলোচনান্তে স্বাস্থ্য বিধি মেনে গত ২ জুন থেকে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্বান্ত নেয়া হয়। এ মর্মে ভারতীয় ঘোজা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনকে বন্দরের কার্যক্রম চালুর জন্য লিখিত ভাবে চিঠিও পাঠানো হয়। কিন্তু সে দেশের (ভারতীয়দের) কিছু আভ্যন্তরীন জটিলতার কারনে এত দিন আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়নি। তবে তাদের জটিলতা নিরসন শেষে দীর্ঘ ২ মাস ২৬ দিন পর শনিবার বিকালে ঘোজা জিরো পয়েন্ট থেকে আমাদানী-রপ্তানী কার্যক্রমের উদ্বোধন করেন, সে দেশের (বসিরহাট) এম.এল.এ দীপবিন্দু বিশ^াসসহ সরকারী কর্মকর্তারা। এ সময় ভোমরা স্থলবন্দর সীমান্ত জিরো পয়েন্টে উপস্থিত থেকে তাদেরকে স্বগত জানান, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের কর্মকর্তারা। তিনি আরো জানান, শুরুতেই সীমিত পরিসরে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম চলবে। এদিকে, আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় ভোমরা বন্দরে আবারও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারীসহ ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস। ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোভিড-১৯ এর প্রভাবে প্রায় ৯৫% পরিবারের উপার্জন ক্ষতিগ্রস্থ হয়েছে: দৃঢ় সমন্বয় প্রয়োজন: ওয়ার্ল্ড ভিশন

খবর বিজ্ঞপ্তি

ওয়ার্ল্ড ভিশন এর মতে, কোভিড-১৯ এর প্রভাবে সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে শিশু, বিশেষত যারা শহর বা গ্রামের অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেয়েছে। শনিবার প্রকাশিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কোভিড-১৯ র‌্যাপিড ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট প্রতিবেদন মতে, দেশব্যাপী সরকার ঘোষিত প্রায় ৯০ দিনে লকডাউনে কার্যত অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ায়, দেশের প্রায় ৯৫% পরিবারের উপার্জন ক্ষতিগ্রস্থ হয়েছে যার মধ্যে দৈনিক রোজগার বা ব্যবসা বন্ধ থাকায় ৭৮.৩% পরিবারের উপার্জন কমেছে। বাংলাদেশের জনসংখ্যার ৪৫% শিশু, যার মধ্যে ৪৬% দ্রারিদ্র এবং এর এক-চতুর্থাংশ অতিদারিদ্রতার মধ্যে বেড়ে উঠছে। অন্তর্বর্তীকালীন ন্যাশনাল ডিরেক্টর চন্দন গোমেজ বলেন, “আমরা শংকিত, বিশেষত ৫ বছরের কম বয়সী সেই সকল শিশুদের নিয়ে যারা অপুষ্টির মত প্রতিরোধযোগ্য সংক্রমনের ঝুঁকির মধ্যে আছে, যা দেশে শিশু মৃত্যুর হার বাড়িয়ে তুলতে পারে।” “দেশের ২৬টি জেলার ৫৭টি উপজেলার আমাদের কর্মএলাকাগুলোতে আমরা দেখেছি খাদ্য সংকটের কারণে অপুষ্টির মত সমস্যাগুলোতে শিশুরা অধিক মাত্রায় সংক্রমিত হচ্ছে। প্রতিবেদনটিতে উঠে এসেছে, জরিপ এলাকার ৯৪.৭% পরিবারে খুব সামান্য অথবা কোন খাবার সঞ্চিত নেই যেখানে ৩৮.৫% শিশু এবং ৫৮.৯% প্রাপ্তবয়ষ্ক ব্যাক্তি দিনে সর্বোচ্চ দুইবেলা খেতে পারছেন। এছাড়া ৫৮% পরিবার খুব কম খাবার খেয়ে দিন পার করছে।” প্রতিবেদনটিতে আরো উঠে এসেছে, প্রায় ৩৪% পরিবার রান্না, ধোয়া-মোছা ও পান করার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি পাচ্ছে না । অন্যদিকে ৫০% পরিবার স্বাস্থ্যবিধি উপকরণ এবং পরিষ্কার পানির অপর্যাপ্ততার কারণে সাবান দিয়ে হাত ধোয়ার মত স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছে না। “আমি শংকিত সেই ৮৭% শিশুদের নিয়ে যারা বাড়িতে থেকে বিচ্ছিন্ন বোধ করছে এবং ৯১.৫% শিশু যারা কোভিড-১৯ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ । রোহিঙ্গা শরনার্থী শিবিরের শিশু এবং তাদের পাশর্^বর্তী জনবসতিসহ বাংলাদেশের সকল শিশুদের বর্তমান পরিস্থিতিতে যে সকল সমস্যা প্রভাবিত করছে তা সমাধানে আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া এবং এই সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উপকরন ও সেবা প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন ” , বলেন চন্দন গোমেজ । উল্লেখ্য, বাংলাদেশের ৮টি বিভাগের ৫২টি উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সি ১৬১৬ জন শিশু এবং ২৬৭১ জন প্রাপ্তবয়ষ্ক ব্যাক্তির উপর পরিচালিত জরিপ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে র‌্যাপিড ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট প্রতিবেদনটি তৈরী করা হয়েছে ।

শরণখোলায় পুলিশের সহায়তায় সম্পত্তি দখল!

শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি

 বাগেরহাটের শরণখোলায় পুলিশের সহযোগীতায় এক কৃষকের প্রায় সাত লাখ টাকা মূল্যের সম্পত্তি প্রকাশ্যে জবর দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রবাসী পরিবারে বিরুদ্ধে। উপজেলার দ্বীপচর (নলবুনিয়া) গ্রামের বাসিন্দা কৃষক মোঃ ফজলুল হক সওদাগরের মেয়ে মোসাঃ নছিমা আকতার এমন অভিযোগ করেন। অপরদিকে, দখলের বিষয়টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা তাৎক্ষনিক প্রসাশনের বিভিন্ন মহলে অবহিত করলেও কেউ এগিয়ে আসেনি।

তিনি আরও জানান, জমি দখল শুরু হলে আমি থানায় গিয়ে দেড় ঘন্টা বসে থেকে বিষয়টি ওসি স্যারকে বলেও তিনি কোন পুলিশ না দিয়ে বলেন, জমি জমার বিষয়ে আমরা বুঝি না। এছাড়া ভূমি অফিসের সার্ভেয়ার খাদিজাকে ওই জমি বুঝিয়ে দিয়েছেন। সেখানে আমরা কি করব। তবে, জমি দখল করা শেষ হওয়ার পর পুলিশ পাঠিয়ে ছিলেন।

বিষয়টি নিয়ে আমার পিতা সম্প্রতি বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক অভিযোগ দায়ের করেন। কিন্তু কিছুতেই জবর দখল ঠেকানো যায়নি। এছাড়া চলতি মাসের ২৫, জুন উভয় পক্ষের কাজগপত্র দেখে বিরোধের বিষয়টি নিষ্পত্তি হওয়ার দিন ধার্য থাকলেও হঠাৎ করে ১৯ জুন (শুক্রবার) সকালে শরণখোলা থানা পুলিশের ওসি (তদন্ত)’র সহযোগীতায় একই গ্রামের বাসিন্দা প্রবাসী রাজ্জাক চৌধুরীর স্ত্রী খাদিজা বেগমের নেতৃত্বে ৩/৪ জনের একটি দল আমাদের বসত বাড়ির পাঁচ কাঠা জমি ঘেরাবেড়া দিয়ে দখল করে নেয়।

তিনি আরও জানান, তার পিতা জমির দলিল নিয়ে শরণখোলা থানায় গেলে  ওসি (তদন্ত) মোঃ মফিজুর রহমান শেখ দলিলের ফটোকপি দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং বলেন, কতগুলো জাল দলিল নিয়ে এসেছ। এ কথা বলে, দলিলগুলো ছুড়ে মারেন এবং বলেন, কালকের মধ্যে ওই মহিলার (খাদিজার) জমি বুঝাইয়া দিবা। এছাড়া তোমার বাবা আমার সাথে দেখা না করলে তার বিরুদ্ধে মামলা দেয়া হবে ।

তবে, পুলিশের এমন আচারনের ব্যাপারে জানতে চাইলে সাবেক সহকারি পুলিশ সুপার ও  শরণখোলা উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ হাবিবুর রহমান তালুকদার বলেন, আইন শৃংখলা বাহিনীর সদস্য ছাড়াও সরকারি কোন কর্মকর্তা কর্মচারি কারো পক্ষে অবস্থান নিতে পারেন না। এছাড়া ন্যায়ের পক্ষে থাকাই পুলিশের ধর্ম। তবে, কোন পুলিশ সদস্য কারো মাধ্যমে ম্যানেজ হয়ে সেবা গ্রহীতাদের সাথে পক্ষপাতমুলক আচরন করে থাকলে সে ক্ষেত্রে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানালে ক্ষতিগ্রস্থরা ন্যায় বিচার পাবেন। অন্যদিকে, মোড়েলগঞ্জ ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ ফিরোজ আলম বলেন, (ইউএনওর) নির্দেশে আমি দ্বীপচর এলাকার একটি সরকারি রাস্তা উদ্ধার করেছি।  কিন্তু কাউকে কোন জমি বুঝিয়ে দেই নাই।

প্রবাসীর স্ত্রী খাদিজা বলেন, ইউএনও স্যার সার্ভেয়ার দিয়ে আমার জমি বুঝিয়ে দিয়েছেন। তাই উক্ত জমি আমরা বেড়া দিয়ে ঘিরে ফেলেছি। তবে, শরণখোলা থানার (ওসি) তদন্ত  মোঃ মফিজু রহমান শেখ কে  ০১৭১৭-৮৬১৯৮ নং মুঠোফোনে বহুবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে .আব্দুল্লাহ আল-সাইদ জানান, দখলের ঘটনা শুনে ওই দিন পুলিশ পাঠানো হয়েছিল।  এছাড়া বিষয়টি নিষ্পত্তির জন্য শ্রীঘ্রই উদ্দ্যোগ গ্রহন করা হচ্ছে। অপরদিকে, (অতিরিক্ত) পুলিশ সুপার মোড়েলগঞ্জ সার্কেল মোঃ রিয়াজুল ইসলাম জানান , বিষটি অবগত আছি। তবে, উভয় পক্ষকে আদালতের শরনাপন্ন হতে বলা হয়েছে।

ডুমুরিয়ায় সেই চেয়ারম্যান কর্তৃক এক পরিবারকে দেশ ছাড়ার হুমকী

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়ার হুমকীর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পঞ্চু গ্রামে একটি রাস্তা নির্মানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কমলেশ মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। 

জানা যায়,ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বড়ডাঙ্গা গ্রামের কমলেশ মন্ডলদের পঞ্চু গ্রামস্থ প্রায় ৯২ বছরের ভোগ দখলীয় বসতবাড়ির উপর দিয়ে প্রতিবেশি দিব্যেন্দু সরদারদের যাতায়াতের জন্য ঘেরা-বেড়া ও গাছপালা কেটে ইট-বালু দিয়ে অবৈধভাবে জোর পূর্বক রাস্তা নির্মানের চেষ্টা করে।এসময় ক্ষতিগ্রস্থ ওই পরিবার বাধা দেয়।খবর পেয়ে স্থানীয় গুটুদিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন উপস্থিত হয়ে উত্তেজিত ভাবে বলে “এ সকল জমি-জায়গা, বাড়ি-ঘর সবই আমার। তোরা আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যাবি, তা না হলে আমি তোদের সব জমি-জায়গা দখল করাসহ তোদের ভিটা-বাড়ি থেকে উচ্ছেদ করে দিব”। বর্তমানে চেয়ারম্যানের ভয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে ওই পরিবারটি। এ প্রসঙ্গে ভুক্তভোগী কমলেশ মন্ডল বলেন, আমাদের রেকর্ডিয় সম্পত্তির উপর দিয়ে একটি পরিবারের জন্য জোর পূর্বক রাস্তা তৈরি করা হচ্ছে। করোনার মধ্যে সামাজিক দুরত্ব বিনষ্ট করে ইউপি চেয়ারম্যান আবুল হাসান তার বাহিনী নিয়ে ত্রাস সৃষ্টি করে আমাদের বসতবাড়ির গাছপালা কেটে রাস্তা করছে। এতে বাঁধা দেওয়ায় আমাদেরকে ভিটে-বাড়ি ছেড়ে ২৪ ঘন্টার মধ্যে ভারতে চলে যাওয়ার হুমকী দেয়।চেয়ারম্যানের ভয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।এ প্রসঙ্গে ইউপি আবুল চেয়ারম্যান আবুল হাসান বলেন, আমার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র নানামুখি ষড়যন্ত্র করছে। এলাকায় আমার ভাবমূর্ত্তি খুন্ন করতে ওই চক্রটি মরিয়া হয়ে কাজ করছে। তিনি বলেন, মুলতঃ ঘটনা হলো, পঞ্চু গ্রামের দিব্যেন্দুদের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে এই সমস্যা। দিব্যেন্দুদের জীবনের চেয়ে বেশি প্রয়োজন ওই রাস্তাটি। রাস্তার দাবী জানিয়ে গত ৪ মাস আগে পরিষদে একটি অভিযোগ করে দিব্যেন্দু। যার প্রেক্ষিতে ঘটনারদিন আমি সেখানে উপস্থিত হয়ে রাস্তা নির্মানে সহযোগিতা করি। কিন্তু কমলেশ গংরা অন্যায়ভাবে সেখানে বাঁধা দেয়। আমি তাদেরকে কোন ধরণের হুমকী দেয়নি।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, একটি রাস্তা নির্মানকে কেন্দ্র করে গুটুদিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় ৮৪৯ নম্বর একটি জিডি এন্ট্রি হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন তারিখে গুটুদিয়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য পঞ্চু গ্রামের জয় মন্ডলকে প্রহার করে এবং ওই পরিবারকে জীবন নাশের হুমকী দেয়। এ ঘটনায়ও থানায় ৬৬২ নম্বর জিডি করা হয়।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর আশু সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার আশু সুস্থতা কামনা করে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকসহ পরিচালনা পরিষদ মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। বিবৃতিদাতারা হলেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ¦ল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান।

কোভিড-১৯ সুরক্ষায় উপকূলীয় অঞ্চলে নৌবাহিনী কর্তৃক টহল ও জীবাণুনাশক বিতরণ

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ‘ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ” এর আওতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, পাথরঘাটা, আমতলী, বামনায় ও তালতলী এলাকায় নিয়মিত টহল প্রদান করে। পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা প্রদান করে এবং উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১২০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। উপজেলাসমূহের বিভিন্ন মসজিদে ২৪ কেজি বিচিং পাউডার বিতরণ করা হয়। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনগণকে বাস, ট্রেন, লঞ্চ ও অন্যান্য যানবাহন ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। সরকার নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে ব্যবসায়ীদের বোঝানো হয়। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, মংলা বাজার, মংলা বন্দর, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তার বিভিন্ন মোড়ে নতুন নতুন স্থানে  করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন করে ও পাকার্ড নিয়ে রাস্তার বিভিন্ন স্পর্শকাতর এলাকা প্রদক্ষিণ করে। দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকার রাস্তায় প্রতিদিনের মত কোরিন মিশ্রিত পানি দ্বারা জীবাণুমুক্ত করা হয়। নৌ কন্টিনজেন্ট মংলা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ।

সিপিবি খুলনা জেলা ও মহানগর কমিটির শোক

খবর বিজ্ঞপ্তি

উদীচী’র সাবেক সভাপতি, স্বাধীন বাংলা বেতারের সংবাদ পাঠক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানি (৮৬) শনিবার মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগরের কমিটির পক্ষে বিবৃতি প্রদান করেছেনÑসিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কামাল লোহানির মৃত্যুতে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের এক বিরাট শূন্যতা সৃষ্টি হলো।

সাংবাদিক কামাল লোহানীর এর-মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার নেতৃবৃন্দ।সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার প্রধান উপদেষ্টা ভাষা সৈনিক,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ও মরহুমের আতœার মাগফিরাত কামনা এবং তাঁর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন  সংস্হার সভাপতি অধ্যক্ষ মমতাজ বেগম বিজলী,সাধারন সম্পাদক ইসরাত আরা হিরা,সহ সভাপতি ডাঃ আফরোজা খানম,মোঃ সাইফুল ইসলাম রাজ,মোঃ সাবির খান,সাজেদা ইসলাম,এম,এম,দেলোয়ার হোসেন,খাদিজা কবীর তুলী,আফরোজা জেসমিন বীথি,মোঃ আব্দুস সালাম শিমুল,মোঃসবুজুল ইসলাম,এস,এম মিশকাতুল ইসলাম,জি,এম রাসেল,নিয়তি রায়,নিঝুম হাসান শ্রুতি,শাহিদা জেসমিন,সাবিনা ইয়াসমিন,নাজনিন জাহান সৌমী,রাকিবুজ্জামান মানিক,তানিয়া জামান,শারমীন সুলতানা মন্জু প্রমূখ।

২৬টি ডিমসহ উদ্ধার হলো জোড়া গোখরা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ২৬টি ডিমসহ দুটি গোখরা সাপ উদ্ধার করেছে সাপুড়েরা। শনিবার দুপুর ১২টার দিকে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতপাড়া গ্রামের জসিম উদ্দিন মাস্টারের বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে ২টি গোখড়া সাপ ও ২৬টি ডিম উদ্ধার করা হয়। জসিম উদ্দিন মাস্টার যুদবয়রা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি জানান, শুক্রবার রাতে বাড়ির উঠানে একটি সাপ দেখে সাপুড়েদের খবর দেয়া হয়। খবর পেয়ে শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় সাপুড়ে আলামিন রান্না ঘরের মেঝের ইট সরিয়ে মেঝে খুঁড়ে দুইটি গোখরা সাপ ও ২৬টি ডিম উদ্ধার করেন। সাপুড়ে আলামিন জানান, এক মাসের মধ্যেই ডিম থেকে সাপের বাচ্চা ফোটার সম্ভাবনা ছিল। এদিকে ২৬টি ডিমসহ দুইটি গোখরা সাপ উদ্ধারের ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিনের বাড়িতে ভিড় জমান।

চাষির সর্বনাশ, দেড় বিঘা জমির কুলগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের চাষি রেজাউল ইসলামের দেড় বিঘা জমির কুলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ জুন) ভোরে এসব কুলগাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কুলচাষি রেজাউল ইসলাম। কুলচাষি রেজাউল ইসলাম বলেন, শনিবার দুপুরে গয়ড়া স্কুল পাড়ায় কুলবাগানে ওষুধ স্প্রে করতে গিয়ে দেখতে পাই দেড় বিঘা জমিতে লাগানো ৪২টি কুলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, কারও সঙ্গে আমার শক্রতা নেই। তারপরও আমার এভাবে ক্ষতি করল কারা? এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে যারা এ ঘটনায় জড়িত তাদের বিচার দাবি করছি। বেনাপোলের গয়ড়া ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন মিন্টু বলেন, কে-বা কারা রেজাউলের বাগানের কুলগাছ কেটে ফেলেছে। এমন কাজ যারা করেছে তাদের খুঁজে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই জাকির হোসেন বলেন, কুলগাছ কেটে ফেলার ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষি থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

’ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ জনপ্রিয় এ গানের ¯্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ (রবিবার) ২৯তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের কবিতায় অবিসস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান।

 দিনটির স্মরণে রুদ্র স্মৃতি সংসদ আজ কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালিতে সকালে কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল এবং দোয়ার আযোজন করেছে। করোনাকালীন দুর্যোগের কথা মাথায় রেখে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সংসদ এ আয়োজন করবে।

অকাল প্রয়াত এই কবি যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে কলম ধরেছেন। একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা। দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের দীপ্র হাতিয়ার।

মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন।‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্নগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির  জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দু’বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরষ্কার লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন।

কুয়েট কর্মচারী আলামিনের পিতার ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

কুয়েটের কম্পট্রোলার শাখার হিসাব সহকারী মো. আলামিনের পিতা ও কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মানিকের শশুর জামাল মাতুব্বর(৬০) গতকাল দুপুর সাড়ে ১২টায় সেনপাড়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি…………রাজিউন)। তিনি  ১ছেলে ও  মেয়ে সহ অসংখ্যগুনোগ্রাহী রেখেগেছেন। মাগরিববাদ সেনপাড়া দাউদের মাঠে প্রথম জানাযা এবং মানিকতলায় দ্বিতীয় জানাযা শেষে মহেশ^রপাশা কবরস্থানে তাকে দাফন করা হয়। জামাল মাতুব্বরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. সাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মামুনুর রশিদ জুয়েল, সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলামসহ কর্মচারী সমিতির সকল নেতৃবৃন্দ।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লিংকনের চাচা শশুর রাজ্জাকের ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকনের চাচা শশুর বিশিষ্ট ব্যাবসায়ী শেখ আ. রাজ্জাক (৬৫) ২০ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় যাব্দিপুর নিজবাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি……….রাজিউন)। তিনি দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। আছরবাদ যোগিপোল ঈদগাহে তার জানাযা শেষে যোগিপোল কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্নআহবায়ক মিজানুর রহমান রুপমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মহেশ্বরপাশায় ১২০ পরিবারকে সপ্নছায়ার ফ্রি সবজি বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নোবেল করোনা ভাইরাস পরিস্থিতিতে ১২০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ফ্রি সবজি বিতরণ করেছে। সপ্নছায়া নামক সমাজ সেবা মুলক সামাজিক সংগঠন(খুলনা শাখা) শনিবার সকাল সাড়ে ৮ টায় মহেশ্বর পাশা দৌলতপুর আলীম মাদাসা মাঠে এ সবজি বিতরণ করা হয়। বিতরণকৃত সবজির মধ্যে ছিলো আলু, মিষ্টি কুমড়া, ঢেড়স, পুইশাক, পটল, কাঁচা মরিচ ইত্যাদি । সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক নিরব হোসেন, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন মিনা , দৌলতপুর আলীম মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা ইয়াহিয়া , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব চাঁন মিয়া হাওলাদার, ব্যাচ ৯৪ খুলনা সরকারি  ল্যাবরেটরি স্কুলের সদস্যবৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দ ।

বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট খুলনা জেলা কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট খুলনা জেলা কার্যনির্বাহী পরিষদের ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গত ১৫ জুন ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটি হলো সভাপতি শিশিরবর , সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান,সহ-সভাপতি আব্দুল রব শিমুল,দেলোয়ার হোসেন, সোহাগ স্বপন দাস, যুগ্ম সম্পাদক পঙ্কজমন্ডল, সাইফুল ইসলাম, সরজিত সন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক মোল্যা তরিকুল ইসলাম, তামিম আকন, বিএম মাসুদুজ্জামান রানা, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম শিকদার, সহ অর্থ সম্পাদক মোঃ রুবেল রাজু, জাহিদ হোসেন, অর্থ ও প্রচার সম্পাদক সজিব সরকার, সহ অর্থ ও প্রচার সম্পাদক উৎপল মন্ডল, মানব হালদার, শান্ত সানা, প্রসেৎজিত কুমার মন্ডল, দপ্তর সম্পাদক অভিজিত বাহাদুর, সহ দপ্তর সম্পাদক গৌরব গোবিন্দ, উজ্জল সরকার, মহিলা সম্পাদিকা খাদিজা খাতুন, জেসমিন নাহার মিতু, ঈশিকা হেদায়েত, কার্যকরী সদস্য লিটন সরকার, শিমান্ত রায়, নাহাদী হাসান, আরিফ ফয়সাল, মোঃ মহিদুল্লাহ হোসেন, জোবায়ের হোসেন, মনোজ হালদার, সৌমেন্দ্র নাথ পাল, সোহাগ বৈরাগী, মোঃ হাসানুজ্জামান, সুমন মন্ডল , মোঃ ফাহিম হাসান, আমানুল্লাহ আমান। বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ শামিম শাহ্ গত ১৫ জুন এ কমিটির অনুমোদন দেন।

 শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার সহ – সভাপতি শেখ সিরাজুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার সহ সভাপতি শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি সহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের খাদেম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ সিরাজুল ইসলামের রোগমুক্তি  কামনায় শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে শনিবার মাদ্রাসায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ইব্রাহিম, দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, হাফেজ মাওঃ নাসির উদ্দিন, হাফেজ ইউনুস , হাফেজ ইকবাল হুসাইন, মাদ্রসা মসজিদের খতিব হাফেজ মাওঃ মনিরুজ্জামান, কাগজী আঃ হান্নান, মোঃ আশরাফুল আলম সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।

সন্ত্রাসী  হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

দৈনিক মাতৃজগত পত্রিকার কক্্রবাজার প্রতিনিধি সাংবাদিক ইয়াকিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের জজকোর্ট সংলগ্ন সংগ্রাম হাসপাতালের সামনে  ‘বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন’ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এস এম মহিদার রহমানের সভাপতিতে¦ অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচীতে নবীন প্রবীণ সহ অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম  মহিদার রহমান, মাতৃজগত টেলিভিশনের সাতক্ষীরা ব্যুরো প্রধান ও একাত্তর বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, মাতৃজগত টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বি এম মাসুদুর রহমান, মাতৃজগত টেলিভিশনের সদর থানা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম।

এসময় বক্তারা সাংবাদিক ইয়াকিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসী বাহিনী আমিনসহ তার দলকে আটক করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করবে এই আশাবাদ ব্যক্ত করেন।  বক্তারা আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব । তাই আমরা বিশ্বাস করি দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক ইয়াকিনের উপর হামলাকারী ইয়াবা ব্যবসায়ী আমিন ও তার দলকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রথমবেলা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহিদ সহ  সোহাগ হোসেন রানা, ইয়াছিন আলী, শাহিনুর রহমান, হাবিবুল্লাহ বাহার, মামুন হোসেন, আবু সাঈদ, মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, শহিদুল আলম তৌফিক, হুমায়ন কবির, মাগফুর রহমান, আজহারুল ইসলাম সাদি, ফজলুল হক প্রমুখ সহ আরো অন্যান্য সাংবাদিক ভাইয়েরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

কেশবপুরে একপুলিশ কনস্টেবল ও একই পরিবারের ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত

কেশবপুর প্রতিনিধি

কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সোমবার যশোরের কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কেশবপুর ও ভোগতি-নরেন্দ্রপুর (পূর্বাংশ) এলাকা রেড জোন ঘোষণা করা হয়। কিন্তু রেড জোন এলাকায় দোকানপাট, সরকারি অফিস, এনজিও, ব্যাংক খোলা ছিল। রেড জোনের কোন প্রভাব পড়তে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি না মেনেই চলছিল কার্যক্রম। বিভিন্ন সংবাদ পত্রে খবরটি প্রকাশিত হওয়ার পর নজরো আসে প্রশাসনের। সে কারণে গত শুক্রবার  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার নেতৃত্বে লাল ফিতা দিয়ে রেড জোনসমূহ চিহিৃত করেন। শনিবার (২০জুন) আরও একজন পুলিশ কনস্টেবল ও একই পরিবারের ৩জন সহ মোট ৪ জন। এ উপজেলায় গত ৩১ মার্চ প্রথম করোনা রোগী সনাক্ত হয়। ৩১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন জন। আইসোলেশনে রয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। এনিয়ে উপজেলায় সর্বমোট আক্রান্তে সংখ্যা ৩০ জন দাড়াল। জানা গেছে, কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রেড জোন ঘোষিত এলাকাসমূহ উপজেলা ভূমি অফিস থেকে কালীমন্দির হয়ে অনন্ত সড়ক দিয়ে সাহা পাড়া। সাব রেজিষ্ট্রি অফিস হয়ে মন্টু সাহেবের বাড়ি পর্যন্ত, অনন্ত সড়ক, সোনাপট্টি, গমপট্টি, পাঁজিয়া সড়কের পুরাতন ব্রীজ, মেহের মার্কেট, পিনুর মোড় হতে নোনা মেটেলের মসজিদ পর্যন্ত, পুরাতন পাম্পের পিছন হতে সুইসগেট পর্যন্ত, খ্রীষ্টান মিশন হতে ডাকনাম ভবানীপুর পর্যন্ত, হেলথ কেয়ার এর পরের বাড়ি হতে উত্তর দিক রবিউলের বাড়ি পর্যন্ত, প্রেসকাবের সংলগ্ন কালীবাড়ি সড়কে লাল ফিতা দ্বারা রেড জোন চিহিৃত করা হয়েছে। উল্লেখ্য, কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বসবাসকারী যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, তার ডাক্তার স্ত্রী-কন্যা, তাদের দুজন গৃহকর্মী, একজন ভাড়াটিয়া ও একজন রিপ্রেজেন্টেটিভ সহ ৭ জন করোনায় আক্রান্ত। তাদের সকলের বাড়িও লকডাউন করা হয়েছে।

করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে সেনাবাহিনীর আবিস্কৃত একটি জীবানুনাশক মেশিন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে সেনাবাহিনীর আবিস্কৃত স্বয়ংক্রীয় পোর্টেবল ডিজইনফ্যাক্টর সিস্টেম ভার্সন থ্রি মেশিনটি । এটি যেখানে খুশি সেখানে রাখা যাবে, প্রয়োজনে বহন করা যাবে। বিদ্যুৎ চলে গেলেও চলবে ৪ ঘন্টা। বাসা-বাড়ি এমনকি অফিস-আদালতে প্রবেশ- প্রস্থানে শরীর জীবানুমুক্ত করা যাবে। প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এমনই এক মেশিন আবিষ্কার করেছেন যশোর সেনানিবাসের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ তানজিমুল আনোয়ার। তাকে সহযোগিতা করেছেন করোনা নিয়ে ঝিনাইদহ অঞ্চলে তার নেতৃত্বে কাজ করা সেনা সদস্যরা।

মেশিনটির নাম দেওয়া হয়েছে পোর্টেবল ডিজইনফ্যাক্টর সিস্টেম ভার্সন থ্রি (পিডিএস-ভি-৩)। ইতিমধ্যে ১০০ টি এই মেশিন পরীক্ষামূলক ভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঝিনাইদহের অস্থায়ী ক্যাম্পের সেনা কর্মকর্তারা। যা ইতোমধ্যে জন সাধারণের প্রশংসা পেতে শুরু করেছে। করোনা পরিস্থিতিতে কাজ করা সেনা সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশে^র প্রায় ২১০ টি দেশ করোনা ভাইরাসের কবলে। এর থেকে পরিত্রানের কোনো উপায় কারো সামনে আসছে না। বিজ্ঞানীরা ঔষধ আবিষ্কারে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। এখন পর্যন্ত যে ঔষধ আবিষ্কার হয়েছে তা সবই পরীক্ষামূলক পর্যায় রয়েছে। এই অবস্থা থেকে আমাদের নিরাপদ থাকার বিকল্প পথ খুজতে হবে। তাহলেই রক্ষা পাবে মানবজাতী। এই চিন্তা থেকেই যশোর সেনানিবাসের কর্মকর্তা মোঃ তানজিমুল আনোয়ার অন্য সেনা সদস্যদের নিয়ে কাজ শুরু করেন, আবিষ্কার করেন পিডিএস ভি-৩ মেশিনটি। সেনা সদস্যরা জানান, এই মেশিনটি খুব সহজ পদ্ধতির একটি জীবানুনাশক মেশিন। এটা তৈরী করতে অল্প পয়সা ব্যয় হবে। এটি তৈরীতে একটি লোহার রড, একটি ছোট পানির পাম্প, একটি ব্যাটারী সহ সামান্য কিছু ক্ষুদ্র যন্ত্রপাতির প্রয়োজন হবে। মেশিনটি চারিপাশে ৫ ফুট জায়গায় স্প্রে করতে পারবে। এটি স্বয়ংক্রিয় হওয়ায় যখন কেউ এই মেশিনের সামনে দিয়ে প্রবেশ করা মাত্রই মেশিনটি তার নিজ গতিতে কাজ শুরু করবে। আবার প্রস্থানের পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মেশিনটির সঙ্গে একটি পানির জার থাকবে, যেখানে থাকবে জীবানুনাশক মিশ্রিত পানি। এই পানি প্রয়োজন মতো মানুষের শরীরে স্প্রে করবে। যারা এটি ব্যবহার করবেন তারা প্রয়োজনে এক স্থানে দাড়িয়ে চারিদিকে ঘুরে ভালোভাবে স্প্রে সম্পন্ন করে নিতে পারবেন। এই মেশিনটি সহজে বহন করা যাবে, যে কারনে যেখানে খুশি সেখানে বসানো সম্ভব। বাড়ির গেটে, ব্যবসা প্রতিষ্ঠানের মুখে, অফিস-আদালতের প্রধান ফটকে এটা বসিয়ে নিলে ওই সকল স্থানে যারাই প্রবেশ করবেন তারা সবাই জীবানুমুক্ত হতে পারবেন। মেশিনটি যে কোনো সময় স্থানন্তরও সম্ভব। তবে ব্যবহারের সময় অবশ্যই চোখ ও মূখ বন্ধ রাখতে হবে। সেনা সদস্যরা আরো জানান, ২০ দিনের প্রচেষ্টায় তারা এটি তৈরী করতে সক্ষম হয়েছেন। প্রথমে দুই দফা প্রচেষ্টা তেমন সফলতা না আসলেও তৃতীয় দফায় সফল হয়েছেন। যে কারনে মেশিনটির নামের সঙ্গে ভার্সন থ্রি যুক্ত করেছেন। এই মেশিনটি ইতিমধ্যে যশোর ও ঝিনাইদহ অঞ্চলে কাজ শুরু করেছে। আশা করছেন এটি দেশের সব এলাকায় ছড়িয়ে দিতে পারলে প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং সাংবাদিক আবুল হাসান হিমালয় ও তার স্ত্রীর আশু সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং খুলনা প্রেসকাবের স্থায়ী সদস্য আবুল হাসান হিমালয় ও তার স্ত্রীসহ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত সকলের আশু সুস্থতা কামনা করে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকসহ পরিচালনা পরিষদ মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করেন যাতে সকলে দ্রুত সুস্থ হয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। বিবৃতিদাতারা হলেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ¦ল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান।

এমইউজের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও তার স্ত্রীর সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের কাউন্সিলর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), খুলনা প্রেসকাবের স্থায়ী সদস্য, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় স্বস্ত্রীক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের আশু সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আব্দুল্লাহ, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।

এমইউজের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলামের চাচাতো ভাইয়ের করোনায় মৃত্যু

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের কাউন্সিলর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রেসকাবের নির্বাহী সদস্য, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার চাচাতো ভাই গণপূর্ত বিভাগ থেকে সদ্য-অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাফর আহমেদ মঞ্জু(৫৯) করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ইন্তিকাল করছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকার ইমপাল্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সাংবাদিক নেতা রাশিদুল ইসলামের চাচাতো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আব্দুল্লাহ, এমইউজে  খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।

ঝিনাইদহে বিভিন্ন মসজিদে স্বাস্থ্য উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিভিন্ন মসজিদে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের আল সুন্নাহ ট্রাষ্ট জামে মসজিদ, হামদহ বাস স্টান্ড জামে মসজিদে, ট্রাক টার্মিনাল জামে মসজিদে, চুয়াডাঙ্গা বাস স্টান্ড জামে মসজিদ, যশোর রোড জামে মসজিদ ও হরিনাকুন্ডু রোডের জামে মসজিদে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ঝিনাইদহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেসার্স শরিফুল ইসলাম ফিলিং স্টেশনের স্বত্তাধীকারী শরিফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের শুরু থেকেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্য উপকরণ বিতরণ অব্যহত রেখেছেন।

মোড়েলগঞ্জে পৌর মেয়রের ত্রাণ বিতরণ কার্যাক্রম অব্যাহত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার করোনা করোনাসহ দুর্যোগময় পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিজ গৃহে অবস্থানকারি পৌর সভার ৯টি ওয়ার্ডের ২ হাজার অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। শনিবার বিকেল ৫টার দিকে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকার অস্বচ্ছল এ সব পরিবারের মাঝে ১০  কেজি করে চালবিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর তপন কুমার পোদ্দারসহ বিভিন্ন কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে এ ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র। এ সময় পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসে দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশনা মোতাবেক  ত্রাণতহবীল সবার জন্য উন্মুক্ত থাকবে।  কেউ অনাহারে থাকবে না।

মোড়েলগঞ্জে করোনায় আক্রান্তের পরিবারসহ ৩ বাড়িতে যুবলীগ নেতার খাদ্যসহায়তা প্রদান

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণঘাতি করোনা আক্রান্ত পরিবারসহ লকডাউন হওয়া ৩ পরিবারকে ২০ প্রকারের খাদ্যসামগ্রী বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ। শনিবার বিকেলে বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামে করোনায় আক্রান্ত সোহাগ হাওলাদারের স্ত্রী তানিয়া আক্তারের পরিবারসহ ওই বাড়িতে লকডাউনে থাকা আরো ২ পরিবারকে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন এর নির্দেশনায় ১০ দিনের খাদ্যসহায়তা দিলেন যুবলীগ নেতা এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ। যুবলীগ নেতার নিজ অর্থায়নে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ সময় তার সাথে ছিলেন যুবলীগ নেতা মাহফুজুর রহমান হিরু, আওয়ামী লীগ নেতা সালে আহম্মদ বেপারী, ছাত্রলীগ নেতা মো. মহিদুজ্জামান মহিদ, নাইম হোসেন, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর প্যাকে ছিলো আটা, চিনি, আলু, সাবান, মসলা, তরি তরকারিসহ ২০ প্রকারের খাদ্যসামগ্রী।

দৈনিক আজকের সাতক্ষীরার প্রতিষ্ঠা বার্ষিকীতে আলহাজ্ব নজরুল ইসলাম: সাংবাদিকদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেছেন, সাংবাদিকদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রিন্ট মিডিয়ার গুরুত্ব একটুও কমেনি। তাই প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সেই কল্যাণ নিশ্চিত করতে পারেন। তিনি গতকাল ২০ জুন সাতক্ষীরা প্রেসকাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিদের নিয়ে কেক কেটে দৈনিক আজকের সাতক্ষীরার ১৬তম শুভ সূচনা করেন।

দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মোঃ মহসিন হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নূর ইসলাম, সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাসকীন আহম্মেদ চিশতী এবং সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর ও ভ্রাম্যমান প্রতিনিধি ইন্দ্রজিৎ কুমার সাধ্।ু সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক আজকের সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি এ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব। এসময়ে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক গাজী সাহাজান, মফস্বল সম্পাদক তুহিন হোসেন, সহকারী সম্পাদক মাছুদুর জামান সুমন, মনোয়ার হোসেন মোমিন, এ্যাড. অসীম কুমার মন্ডল, স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ, আব্দুল মোমিন ও খাইরুল বাসারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা।

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদাররা দেশের মেধা সম্পন্ন মানুষদের ধরে নিয়ে হত্যা করে মেধা শূন্য করেছিল। তেমনি আজ করোনায় সাংবাদিক, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তি, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তাসহ মেধা সম্পন্ন মানুষ মারা যাচ্ছে। এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই সাংবাদিকদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষ চায়ের টেবিলে বসে পত্রিকা পড়তে অভ্যস্ত। সম্পাদকদের সে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে।

সাতক্ষীরা প্রেস কাবের সভাপতি জি এম নূর ইসলাম বলেন, সাংবাদিকরা সংবাদপত্রের শিকড়। বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য তারা ধন্যবাদ পাবার যোগ্য। আর সাংবাদিকতা একটি মহৎ পেশা। তাই তারা যেন কারোর কাছে ভীতির কারণ না হন। তিনি বলেন, সাতক্ষীরা থেকে দৈনিক আটটি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে। এগুলো অত্যন্ত খারাপ আবস্থায় আছে। করোনা পরিস্থিতির কারণে এর পাঠক সংখ্যা আশংকাজনক ভাবে কমে গেছে। অন্যদিকে গণতন্ত্র বিকাশের সাথে সাথে দেশে কিছু খারাপ লোকের কাছে সংবাদপত্র চলে গেছে। সেদিক থেকে দৈনিক আজকের সাতক্ষীরা একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি ১৫ বছর সুনামের সাথে পার করে এসেছে। প্রেস কাবের সভাপতি জি এম নূর ইসলাম আরো বলেন, সাতক্ষীরা সাংবাদিকতায় অনেক পিছিয়ে আছে। তাই আজকের সাতক্ষীরা পরিবারকে সেদিকে নজর দিতে হবে।

সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাসকীন আহম্মেদ চিশতী বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। কম্প্রমাইজ করে সাংবাদিকতা হয়না। তাই পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাতক্ষীরার সাংবাদিকরা যেন সেই দর্পণ হয়ে উঠতে পারে। আর প্রতিদিন সংবাদপত্র যেন বাড়িতে বাড়িতে পৌছে যায় সে ব্যবস্থা নিতে হবে।