Home আঞ্চলিক রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি স্যাপোডিল

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি স্যাপোডিল

74

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি স্যাপোডিল। রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি ভারতের কলকাতা বন্দর হয়ে আসে মোংলা বন্দরে।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট’র খুলনার ম্যানেজার অসিম কুমার সাহা জানান, গত ১৬জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে এ মালামাল নিয়ে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি স্যাপোডিল। এরপর শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে এই জাহাজটি। জাহাজটিতে ৩হাজার ২শ ৪৩দশমিক ৩৫মেট্টিক টন মেশিনারী পণ্য রয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে এ জাহাজটি হতে পণ্য খালাসের কাজ শুরু হয়। পণ্য খালাস শেষে আগামী মঙ্গলবার মোংলা বন্দর ত্যাগ করবে এ জাহাজটি। জাহাজটি হতে খালাসকৃত বিভিন্ন ধরণের মেশিনারী পণ্য সড়ক ও নৌপথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি প্রথমে ভারতের কলকাতা বন্দরে সে দেশের আমদানী পণ্য খালাস করে, তারপর এদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।