Home আঞ্চলিক মাগুরার সাংবাদিক মারুফ রায়হান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে ইন্তেকাল করেছেন

মাগুরার সাংবাদিক মারুফ রায়হান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে ইন্তেকাল করেছেন

133

নওয়াব আলী মাগুরা।।
মাগুরার সাংবাদিক মারুফ রায়হান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে শুক্রবার ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।তিনি মাগুরা নিউজ টিভির প্রকাশক ও সম্পাদক,গ্লোবাল টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি, এবং মাগুরা লিঙ্ক টেলিকমের প্রোপাইটার( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাগুরা পৌর গোরস্থান মসজিদে বাদ জুম্মা জানাজা শেষে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে প্রেসক্লাব শালিখা, মাগুরা সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ব্যক্তি শোক সন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।