Home খেলাধুলা পূর্ব রূপসা মটর সাইকেল ইউনিয়নের চালকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

পূর্ব রূপসা মটর সাইকেল ইউনিয়নের চালকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

21

 

রূপসা প্রতিনিধি।।

পূর্ব -রূপসা মোটরসাইকেল ইউনিয়নের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ, বনভোজন ও সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। গত ২৮ জুলাই বিকালে ফুটবলের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় রামনগর বালুর মাঠ প্রাঙ্গণে। সংগঠনের সভাপতি মোঃ বুলবুল আহমেদ একাদশ বনাম সাধারণ সম্পাদক শেখ সজিব একাদশের এ শ্বাসরুদ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন । এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফ মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ সেলিম মোল্লা, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক জেলা যুবলীগ নেতা মোঃ হারুন মোল্লা ,রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ, শ্রমিক নেতা মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন প্রমুখ। এরপর রাত ৯ টায় রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের অফিসে নৈহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল সদস্যদের মাঝে পরিচিতি পত্র কার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব রূপসা মটর সাইকেল ইউনিয়নের সভাপতি মোঃ বুলবুল আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ মাফুজুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ সজিব শেখ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তারেক হাসাन, মোঃ ফরহাদ সরদার সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম অপু,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শুকুর শেখ,
কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ আলী হাওলাদার,
প্রচার সম্পাদক মোঃ শাহিন শেখ,
লাইন সম্পাদক মোঃ শহিদুল হাওলাদার,
সদস্য বিকাশ অধিকারী,মোঃ রফিকুল ইসলাম,মোঃ ইলাহী,আরমিন শেখ,মোঃ জাহাঙ্গীর আল,শেখ মোঃ রাসেল প্রমুখ। পরিচিতি কার্ড বিতরণ শেষে এক নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।