Home আঞ্চলিক ইসলামী আন্দোলন খুলনা ২১নং ওয়ার্ড সম্মেলনে সভাপতি আনোয়ার সেক্রেটারী সবুজ

ইসলামী আন্দোলন খুলনা ২১নং ওয়ার্ড সম্মেলনে সভাপতি আনোয়ার সেক্রেটারী সবুজ

9

খবর বিজ্ঞপ্তি।।

গতকাল শুক্রবার (১০ মার্চ) বিকাল ৫ টায় আইএবি মিলানায়তনে ওয়ার্ড সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রহমান সবুজের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, এইচ এম খালিদ সাইফুল্লাহ, সদর থানার সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হাওলাদার,
আলহাজ্ব ক্বারী মোঃ জামাল উদ্দিন, মুফতি আমানুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি মোস্তফা আল গালিব, সহ সভাপতি মোঃ হাবিবুল্লাহ মিসবাহ, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্রনেতা ওসামা আবরার, মোহাম্মদ ফয়সাল, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ জাহাঙ্গীর, মোঃ হেদায়েত, মোঃ নুরুজ্জামান, আব্দুল কুদ্দুস প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৩- ২০২৪ সেশনের জন্য ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি ক্বারী জামাল হোসেন ও সেক্রেটারী হিসেবে মোঃ আব্দুর রহমান সবুজের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।