Home বিনোদন সতর্ক করলেন সাদিয়া আয়মান

সতর্ক করলেন সাদিয়া আয়মান

16


স্টাফ রিপোর্টার

বর্তমান সময়ে ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি এআই দিয়ে ছবি বানানো নিয়ে মুখ খুললেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন ও সতর্ক করেছেন। সাদিয়া লিখেছেন, কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতা আর সস্তা মনোভাবটাই বেশি ফুটে ওঠে।

এ অভিনেত্রী বলেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না। তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে। তিনি আরও লিখেছেন, আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার। এসব ‘এআই’ এডিটেড ছবি ও ভিডিও’কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহ্‌র দোহাই লাগে। সবশেষে সাদিয়া অনুরোধ করে বলেন, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেবো।