Home আঞ্চলিক পাইকগাছায় যাতায়াতের পথে ঘেরা-বেড়া: তিনটি পরিবার অবরুদ্ধ

পাইকগাছায় যাতায়াতের পথে ঘেরা-বেড়া: তিনটি পরিবার অবরুদ্ধ

38

 পাইকগাছা প্রতিনিধি।।

 পাইকগাছায় যাতায়াতের পথে ঘেরা-বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে সাবক ইউনিয়ন চেয়ারম্যানের নিকট অভিযোগ হলেও তা সমাধান হয়নি। বর্তমানে পরিবারটি প্রায় ১৫ দিন যাবত মানবেতর জীবনযাপন করছে। বিষটি নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের হস্থক্ষেপ কামনা করেছেন অবরুদ্ধ পরিবার।

 জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হুগলার চক গ্রামে মোঃ ইউনুস আলী শেখ (৭০)ও তার ভাইয়েরা বসবাস করে। ইউনুস আলী শেখ বলেন, আমরা প্রায় ৬০ বছর আগে ভারত থেকে জমিদার ইন্দ্রো ভূষণের সাথে জমি বিনিময় সুত্রে এখানে বসবাস করছি। এখানে জমিদারের কাছারী বাড়ি ছিলো। সেখানেই আমরা বসবাস করে আসছি। কিন্তু এখানে যাতায়াতের পথ স্থানীয় সামছুর ঢালী, কওসার ঢালী ও মুজিবর ঢালী তাদের নিজেদের জমি দাবী করে পথ কেটে জমির সাথে মিশিয়ে দিয়ে ঘেরা বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। পিছনের অন্যর জমির আইল দিয়ে বেরুলেও সে আবার বন্ধ করে দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা বের হতে পারছে না। এ বিষয় মুজিবর রহমান ঢালী বলেন তারা আগে আমাদর বাড়ির উপর দিয়ে বের হতো সত্য কিন্ত  আমরা আমাদের বাড়ির উপর দিয়ে বেরহতে দিবনা। তারা খাস সম্পত্তির উপর দিয়ে বের হতো। পরে খাস জমির মালিক মতিয়ার রহমান পথটি বন্ধ করে দিয়েছে। ইউনুছ শেখদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। স্থানীয় ইউপি সদস্য শরৎ চন্দ্র মন্ডল বলেন, আমরা স্থানীয় ভাবে বহুবার চেষ্টা করেছি কিন্ত মুজিবুর রহমান ও তার ভাইয়েরা তাদে বাড়ির উপর দিয়ে বের হতে দিবেনা বলে জানিয়ে দিয়েছে। গড়ইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা এটি একটি অমানবিক। অন্য চেয়ারম্যানরা এটি মিমাংসা করেনি। আমি নতুন চেয়ারম্যান হয়েছি। বিষয়টি নিয়ে বসে মিমাংশা করবো। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এ বিষয় নিয়ে আমার কাছে কেহ অভিযোগ করেনি। তার পরেও যাতয়াতের পথ বন্ধ করে রাখা যাবেনা। যদি কেহ এটি করে থাকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।