Home জাতীয় দেশে ২ কোটি মানুষের মাথাপিছু আয় ১০ হাজার ডলার

দেশে ২ কোটি মানুষের মাথাপিছু আয় ১০ হাজার ডলার

12

ঢাকা অফিস।।

দেশের ২ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ১০ হাজার ডলার। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে দেশকে ছোট করার রাজনীতি না থাকলে অর্থনীতি আরও সমৃদ্ধ হতো। দেশে ছেঁড়া কাপড় পরা মানুষের দেখা এখন আর মেলে না। ছেঁড়া কাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রফতানি করে। আকাশ থেকে এখন আর কুঁড়েঘর দেখা যায় না।

আগামী ২০৩১ সালে উন্নত মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়াই এখন আমাদের লক্ষ্য।

তিনি বলেন, শিল্পে দূষণ বাঞ্ছনীয় নয়। দূষণ বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি।

এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দেশের মাথাপিছু আয় এখন দুই হাজার ৫৫৪ ডলার।

সার্চ কমিটির সদস্যরা- (উপরে বাম থেকে) বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি কুদ্দুস জামান, পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং (নিচে বাম থেকে) মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন।