
কয়রা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবু বিজয় কুমার সরদার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে সরাসরি নির্বাচন করায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র মোতাবেক সংগঠন তাকে সাময়িক বহিস্কার করে। বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব জনাব শেখ হারুনুর রশীদ ও বিপ্লবী সাধারন সম্পাদক এ্যাড. জনাব সুজিত অধিকারী, বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রীকে গঠনতন্ত্র মোতাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন ও পাশাপাশি তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার পরামর্শ দেন।
সাতক্ষীরায় শীতার্থ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার শীতার্থ দরিদ্র মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল, সোয়েটার ও চাদার বিতরন করা হয়। এসব শীতবস্ত্রের মধ্যে রয়েছে ১ হাজার ৫০০ টি কম্বল, ১ হাজার টি সোয়েটার ও ১ হাজার চাদর। শনিবার বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সহ¯্রাধিক হতদরিদ্র নারী-পুরুষের মাঝে লংকাবাংলা ফাইন্ডেশনের পক্ষ থেকে এসব কম্বল ও চাদর বিতরন করা হয়।
আজ সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবেরর সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, মো. হাবিবুর রহমান হেড অফ জি.আই.এস লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মো. জাহাঙ্গীর হোসেন হেড অফ ডিজিটাল টাস্কফরমেসন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মো. রাজীউদ্দিন ব্রাান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড এবং মো. আল আমীন লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড যশোর শাখা ব্যবস্থাপক, যুগেরবার্তা সম্পাদক আ.ন.ম আবু সাইদ, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।
এসময় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ বলেন, লংকাবাংলা ফাইন্ডেশন বারো মাসই সমাজের হতদরিদ্র বা সুবিধা বঞ্চিত মানুষের পাশে আত্মমানবতার হাত বাড়িয়ে দেয়। বর্তমান দেশের বিভিন্ন জেলাতে লংকাবাংলা ফাইন্ডেশনের পক্ষ থেকে শীতার্থ দরিদ্র মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল, সোয়েটার ও চাদার বিতরন করা হচ্ছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরাতে কিছু পরিমান শীতবস্ত্র দেয়া হলো। হয়তো বা তাদের উপকারে আসবে এসব শীতবস্ত্র পেয়ে।
এছাড়া জেলার ৯টি প্রতিবন্ধি স্কুল ও তিনটি অন্ধ কল্যান সমিতির সদস্যদের মাঝে কম্বল, সোয়েটার ও চাদর বিতরন করা হয়। এরমধ্যে রয়েছে সাতক্ষীরা বাক ও শ্রবন প্রতিবন্ধি স্কুল, সইুড খাতিমুন্নেছা হানিফ লস্কার বুদ্ধি প্রতিবন্ধি স্কুল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ প্রতিবন্ধি স্কুল, হাইকেয়ার প্রতিবদ্ধি স্কুল, গয়েশপুর বুদ্ধিপ্রতিবন্ধি স্কুল, কাথন্ডা বুদ্ধি প্রতিবন্ধি স্কুল, ঘোনা এস.কে এস বুব্ধি প্রতিবন্ধি স্কুল, মির্জানগর এস.কে প্রতিবন্ধি স্কুল ও হরিশপুর প্রতিবন্ধি স্কুল এবং তিনটি অন্ধ কল্যান সমিতির সদস্যদের মাঝে এসব কম্বল, চাদর ও সোয়েটার বিতরন করা হয়।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাগেরহাটে বিজয় শোভাযাত্রা
স্টাফ রিপোটার
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দোগে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত পদ সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, মনোয়ার হোসেন টগর, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল বাকি, শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। এ সময় জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন,মহিলা আওয়ামী লীগ সভাপতি সীতা রানী দেবনাথ,সাধারন সম্পাদক শরিফা হেমায়েত, শ্রমীক লীগের সভাপতি রেজাইর রহমান মন্টু,কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শ্পিন,স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড লুনা সিদ্দিকি,ছাত্র লীগের সভাপতি মনির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশে কোন মৌলবাদী ও পাক বাহিনীর দোসরদের ঠাই হবে না। যদি কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান তারা এখনও সাবধান হয়ে যান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। দেশ ও জাতির কল্যানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে: বাবু এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। গ্রামের মানুষের ঘরের দোরগোড়ায় পরম বন্ধু হয়ে দাঁড়িয়ে আছে ক্লিনিকগুলো। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসার জন্য উপজেলা পর্যায়ে হাসপাতাল সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। সাংসদ বাবু আরও বলেন, বিএনপির আমলে তারা শুধু লুটপাট করেছে। আর আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গদাইপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে গদাইপুর কমিউনিটি ক্লিনিকসহ ৪টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ চন্দ্র গোলদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, গদাইপুর ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া, গদাইপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক নির্মল চন্দ্র রায়, আ’লীগ নেতা শহীদ হোসন বাবুল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, এম ইদ্রিস আলী, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, শাহিন শাহ বাদশা, আব্দুর রহিম, মাজহারুল ইসলাম মিথুন, হুসাইন আহমেদ, রসুল গাজী, ইউপি সদস্য আনিচ গাজী, শহিদুল ইসলাম, নারী ইউপি সদস্য খুকু মনি, জাহানারা বেগম, নাজমা কামাল প্রমুখ।
পাটকেলঘাটা মটরসাইকেল চালক সমিতির সম্মেলন
পাটকেলঘাটা প্রতিনিধি
পাটকেলঘাটা মটরসাইকেল চালক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার সকাল ১০ টায় ওভার ব্রীজের উপর অনুষ্ঠিত হয়েছে। চালক সমিতির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ হুমায়ুন কবীর ময়নার সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক গৌতম কর্মকার, তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আলাউর রহমান, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ফিরোজ হোসেন, সহ-সভাপতি শেখ মারুফ হোসেন, আ’লীগ নেতা হাফিজুর রহমান, সাবেক ছাত্র নেতা মোঃ রিপন হুসাইন, সরুলিয়া ৭নং ওয়ার্ড কৃষকলীগের সাধারন সম্পাদক ও পাটকেলঘাটা প্রেসক্লাব সদস্য শাহিন বিশ্বাস প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ হুমায়ুন কবীর ময়না কে সভাপতি, শেখ মশিয়ার রহমান কে সাধারন সম্পাদক, আব্দুল হান্নান কে সহ-সভাপতি, মাসুদ সরদার কে যুগ্ম-সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অভিনব কায়দায় পাটকেলঘাটা স্কুলের ম্যানেজিং কমিটি গঠন
পাটকেলঘাটা প্রতিনিধি
পাটকেলঘাটা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ থেকে অভিনব কায়দায় তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের মনপুত সাবেক সভাপতি শংকর সাধুকে পুনরায় সভাপতি মনোনিত করা হয়েছে।
সূত্র জানায়, নিয়মানুযায়ী ম্যানেজিং কমিটি করতে গেলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে করতে হয়। কিন্তু প্রধান শিক্ষক গোপনীয়ভাবে এসব নিয়ম নিতীর তোয়াক্কা না করে এক তরফা ভাবে নতুন কমিটি মনোনিত করেছে। কিন্তু এ কমিটিতে শেখ নুরুল ইসলামকে সভাপতি করার কথা থাকলেও তাকে কিছু না জানিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে এ্যডহক কমিটির সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, স্কুল কর্তৃপক্ষ কবে কিভাবে নির্বাচন করেছে সে ব্যাপারে আমি কিছু জানিনা। তারা যা করেছে আমাকে না জানিয়ে করেছে। বর্তমান সভাপতি শংকর সাধু বলেন, গত ৫ ডিসেম্বর থেকে আমি স্কুলের সভাপতির দায়িত্ব পেয়েছি। এবার অভিভাবক কমিটিতে কোন কন্টেস্ট না হওয়ায় বিধি মোতাবেক আমাকে সভাপতি করা হয়েছে। ৬ মাস মেয়াদী এ্যডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে আমি দায়িত্বভার গ্রহন করেছি।
এ ব্যাপারে পাটকেলঘাটা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নয়ন বিষয়টি কিছুটা এড়িয়ে গিয়ে বলেন, সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছিল এটা আমি কিছুটা শুনেছি। তবে বিস্তারিত বলতে পারেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে প্রধান শিক্ষকের নিকট মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ডুমুরিয়ায় যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ডায়ালগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক রাইট হেয়ার রাইট নাউ-২ এর আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় জেন্ডার,য়ৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে মূল্যবোধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সকালে উপজেলা শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত ডায়ালগ বিটুইন ইয়ুথ এ্যাডভোকেট ডিরেক্ট এ্যান্ড ইনডিরেক্ট এ্যাক্টরস বিষয়ক সভায় সভাপতিত্ব করেন কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান।্্কর্মসূচীর ডিওয়াইএম শিখা রানীর সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,সাংবাদিক মাহবুব আলম,শিক্ষক দেবাশীষ চন্দ,গাজী আব্দুস সালাম,পাখী,ইশরাত, আকরাম হোসেন মোল্যা,মিম খাতুন,শিল্পী গাইন প্রমূখ।উপস্থিত ছিলেন শিক্ষক,সাংবাদিক,স্বাস্থ্যকর্র্মী,কিশোর-কিশোরী,ট্রান্স জেন্ডার,এন জিও প্রতিনিধি,জনপ্রতিনিধি বৃন্দ।
কলারোয়ার ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
সোহাগ হোসেন কলারোয়া ।।
এক কৃষককে বাড়ি থেকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদের একটি রুমে আটকে রাখা হয়। পরে চেয়ারম্যানের নেতৃত্বে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে সাক্ষর করে নিয়েছে চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বেনজির হেলাল। সাতক্ষীরার কলারোয়ার উপজেলার সোনাবাড়িয়া গ্রামের ঘটনা এটি । এ ঘটনায় চেয়ারম্যানসহ ৭ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে । সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষীন ভাদিয় ালি গ্রামের আব্দুল আজিজ জানান,তার ছেলের স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করে। ময় না তদন্ত শেষে তাকে দাফন করা হয় । গত ২২ নভেম্বর বিকাল ৩ টার দিকে অস্ত্র নিয়ে ৫ টি মটরসাইকেলে তার বাড়িতে আসে। এ সময় চেয়ারম্যান বেনজির হেলাল তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।পরে তাকে অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয় । জোরপূর্বক তার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা লিখে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখে নেয় চেয়ারম্যান।এ ঘটনায় তিনি বাদি হয়ে চেয়ারম্যান বেনজিরকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন আদালতে । মামলার আপর আসামিরা হলো রাজু, ফজলু, হাছান, পলাশ ও রুমু।আদালত মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
টানা দু’দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে আমদানি রপ্তানি বানিজ্য
বেনাপোল প্রতিনিধি
টানা দ’ু দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে আমদানি রপ্তানি বানিজ্য। বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসছে বেনাপোল বন্দরে। কাস্টমস সুত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ ট্রাক পন্য আমদানি হয় ভারত থেকে। বাংলাদেশ থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ ট্রাক পন্য রফতানি হচ্ছে ভারতে। দেশের ৮০ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানি হয় এ বন্দর দিয়ে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ৩৯৭ ট্রাক মালামাল আমদানি হয়েছে ভারত থেকে , রফতানি হয়েছে ১৯০ ট্রাক পন্য। বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক জানান, বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটির পর শনিবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি । ফলে পণ্যজটের পাশাপাশি যানজটও ভয়াবহ রুপ নিয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী শশাংক শেখর বলেন, টানা দুই দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় চালু হয়েছে আমদানি রপ্তানী কার্যক্রম। বাংলাদেশে রফতানির অপেক্ষায় ৪ হাজার ট্রাক পণ্যবাহী ট্রাক ভারতীয় কালিতলা পার্কিং এ দাঁড়িয়ে আছে।
বেনাপোল কাস্টমস কমিশনার মো: আব্দুল আজিজ জানান, আজ শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে পণ্যজট কমাতে শুক্রবার বিকলে সাড়ে ৩টার পর ও শনিবার সারাদিন বন্দর থেকে পন্য ডেলিভারি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে ব্যবসায়ীদের।
কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসন দিবসে র্যালি
কলারোয়া প্রতিনিধি
কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসন দিবস-২১’ উদযাপিত হয়েছে। ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ –এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, বিআরডিবি অফিসার এসএমএস সোহেল, উপজেলা রিসোর্স ইন্সপেক্টর মহিতোষ কুমার কর্মকার, থানার এসআই শাহাজাহান কবির, গণমৈত্রীর (এনজিও) পরিচালক মেহেদী হাসান, ইউএনও অফিস সহকারী আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্ককর্তা, এনজিও কর্মকর্তা, অভিবাসীগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও সূধিবৃন্দ। বক্তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অভিবাসীদের নিরাপত্তা ও নায্য অধিকার রক্ষাসহ স্বার্থ- সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বারেপ করেন।
মহেশপুরে মুজিববর্ষ উপলক্ষে বিজয় শোভাযাত্র
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল বিজয় শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। বিকালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে স্বাধীনতা ভাস্কর্য চত্তরে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় শোভাযাত্রার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ময়জদ্দিন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কু-ু,পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা প্রমুখ।
মহেশপুরে স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন: সভাপতি নজরুল-সম্পাদক করিম নির্বাচিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের এক সভা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নজরুল ইসলামকে সভাপতি ও করিম বিশ^াসকে সাধ্রাণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আশাবুল আরাফ শিমুল,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ মান্দারবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ।
শিরোমনিতে আল আমিন বেকারী এন্ড কফি হাউসের ২য় শাখার উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আল আমিন বেকারী এন্ড কফি হাউসের ২য় শাখার উদ্ভোধন অনুষ্ঠান ১৭ ডিসেম্ভর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার এর পাশে , শিরোমনি শাখার উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের উদ্ভোধক অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী। প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, কফি হাউসের সত্বাধিকারী গাজী আল আমিন এর সভাপতিত্বে বক্তৃতা করেন কাজী আজাদুর রহমান হিরোক, মোঃ শাহিনুর রহমান, মোল্লা কওসার আলী প্রমুখ । উদ্ভোধন অনুষ্ঠান শেষে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
ফকিরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনিষ্টিটিউটের গবেষণা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সহকারী গবেষণা কর্মকর্তা মতি আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০ জন ইউপি সচিব, ইউপি সদস্য, গনমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আলোচনা সভায় গ্রামাঞ্চলের বিদেশগামী নারী পুরুষদের ভিসা ও ওয়ার্ক পারমিট বিষয়ে বিস্তারিত তথ্য প্রদানে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে সহায়তা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
অসহায় শীতার্থদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কুরআনের শিক্ষা প্রচার ও প্রসার এবং আর্ত মানবতার সেবায় নিবেদিত সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনায় অসহায় শীতার্থদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার দুপুরে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় খুলনা মহানগরীর শান্তিধাম মোড়স্থ বাকীবিল্লাহ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর এর সভাপতিত্বে ও মহাসচিব বিশিষ্ট ক্বারি মাওলানা মো. মাহদী হাসান কাওসারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোটার এইচ এম আলাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা আজিজুল ইসলাম ফারাজি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সুরকার ও গীতিকার বদরুজ্জামান নাবিল, অফিস সম্পাদক মাওলানা মো. মোস্তফা কামাল। এ সময় মাওলান আল মামুন মল্লিক, হাযদার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের কুরআন প্রচারের পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক কার্যক্রম ও আর্ত মানবতার সেবা সমাজকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। জাতির নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি সামাজিক কল্যাণেও ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আমাদের সকলকে ভাল কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এভাবে উপহার দেওয়া নেওয়ার মাধ্যমে আমাদের মধ্যকার সকল দূরত্ব ঘুচিয়ে একে অপরের কল্যাণে কাছাকাছি আসার পথ তৈরি হতে পারে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর বলেন, সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে ফেসবুক কুরআন প্রতিযোগীতার মধ্যমে সোস্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে কুরআন প্রচারের পাশাপাশি আর্ত মানবতার সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে সামনে আমাদের এ কার্যক্রম আরো বেগবান হবে ইনশাআল্লাহ।
আইপিএম’র কারিগরি সহায়তা নিয়ে উপাচার্যের সাথে ইউএসএইড প্রতিনিধিদলের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউএসএইড এর অর্থায়নে বিশ্ব আইপিএম (ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট) প্রকল্পের পরিচালক প্রফেসর মুনিয়াপ্পান রঙ্গস্বামীসহ ৩ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার সকাল ১১ টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। এসময় দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাব্য দিক নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপাচার্য বিশ্ব পর্যায়ের প্রকল্পে নেতৃত্বদানকারী খ্যাতিমান গবেষক প্রফেসর মুনিয়াপ্পান রঙ্গস্বামী ও তাঁর সফরসঙ্গীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এখন বিশ্বের যেকোন উন্নত বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহী। এ লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, ফ্যাকাল্টি ও স্টুডেন্ট একচেঞ্জসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া অব্যাহত রয়েছে। কৃষি ক্ষেত্রে ফসল ও ফল উৎপাদনে জৈবিক প্রযুক্তিতে বালাই দমন অত্যন্ত সময়োপযোগী এবং তা পরিবেশবান্ধব বলে উল্লেখ করে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাথে সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতার কথা উল্লেখ করেন।
সফররত বিশ্ব আইপিএম প্রকল্পের পরিচালক বিশ্বব্যাপী উন্নয়নশীল ৩৭ টি দেশে এই কার্যক্রমের নানা দিক তুলে ধরেন এবং বাংলাদেশে এ কার্যক্রমের বিশেষ দিক উল্লেখ করেন। তিনি বলেন, জৈবিক পদ্ধতিতে সমন্বিত পোকা দমন পদ্ধতি প্রয়োগ করতে পারলে বাংলাদেশে ভূট্টা, লেবু, পেয়ারা, নারকেল, পেঁপের মতো ফসল ও ফলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবেন। আলোচনান্তে সফরত প্রতিনিধিদল ম্যানগ্রোভসহ গবেষণা ও প্রযুক্তি বিষয়ে উপাচার্যের একান্ত আগ্রহের প্রশংসা করেন এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাথে যৌথ সহায়তা প্রকল্পের সম্ভাব্যতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এই প্রকল্পের অওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে একটি ইনোভেশন আইপিএম ল্যাব স্থাপনের বিষয়ে ইতিবাচক সাড়া দেন। এই ল্যাবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আইপিএম প্রযুক্তি সম্প্রসারণ করা হবে। এসময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোঃ সাহাদাত হোসেন, বাংলাদেশ আইপিএম কো-অর্ডিনেটর মাধব চন্দ্র দাস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম, প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, ড. শিমুল দাস. ড প্রশান্ত কুমার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বৃটিশ কাউন্সিলের সাথে খুবির যৌথ উদ্যোগ ও সহায়তার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বৃটিশ কাউন্সিলের শিক্ষা বিষয়ক পরিচালক ডেভিড মেনার্ডের নেতৃত্বে দু’সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার বেলা সাড়ে ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইংরেজি ল্যাঙ্গুয়েজসহ শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণের সম্ভাব্য দিক নিয়ে উপাচার্যের সাথে আলাচনা করেন। উপাচার্য তাঁদেরকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বমানের শিক্ষা ও গবেষণার লক্ষ্য অর্জনে খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্বের উন্নত যে কোনো বিশ্ববিদ্যালয়, গবেষণা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহী। তিনি যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক, ছাত্র বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য এসময় তাঁর লিখিত একটি গবেষণা গ্রন্থ প্রতিনিধিদলের সদস্যদের উপহার দেন। প্রতিনিধিদল বৃটিশ লাইব্রেরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক্সেস, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়, ইংরেজি ল্যাঙ্গুয়েজসহ শিক্ষার কয়েকটি দিক এবং আগামী ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল সেমিনারের বিষয় আগ্রহ প্রকাশ করেন। এসময় বৃটিশ কাউন্সিলের পক্ষ থেকে স্মারক উপহার উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়। বৃটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার ইংলিশ এন্ড হায়ার এডুকেশন মোঃ দেলোয়ার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
খুবি উপাচার্যের ক্যাম্পাসে চলমান শতকোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৪টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল সাড়ে ৯ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণাধীন শতকোটি টাকা ব্যয়ে ৪ টি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। প্রথমে তিনি প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১০তলা জয় বাংলা চতুর্থ একাডেমিক ভবন, ২২ কোটি টাকা ব্যয় নির্মাণাধীন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বর্ধমুখী ও পার্শ্বমুখী সম্পসারণ, ৬ কোটি টাকা ব্যয় নির্মাণাধীন শহিদ ডাঃ আলিম চৌধুরী মেডিকেল ভবন এবং ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কাজের খোঁজ খবর নেন। নির্মাণাধীন এই ভবনসমূহের কাজের অগ্রগতি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং কাজের গতি আরও জোরদারসহ বেশ কিছু নির্দেশনা দেন। এসময় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক, উপ-প্রধান প্রকৌশলীবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা এবং উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
খুবিতে নেট মিটারেড রুফটপ সোলার শীর্ষক কর্মশালা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় এবং সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (¯্রডো) এর যৌথ উদ্যোগে নেট মিটারেড রুফটপ সোলার শীর্ষক এক কর্মশালা আজ ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ¯্রডোর চেয়ারম্যান মোহাম্মাদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ওজোপাডিকোর ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোঃ আজহারুল ইসলাম এবং খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। স্বাগত বক্তব্য রাখবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় ও শাখা প্রধান এবং আমন্ত্রিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
দাকোপের বাজুয়ায় ইউপি সদস্যর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১নং ওয়াডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রাবিন্দ্র নাথ মোড়ল এর উপর নৃসংশহ হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় পোদ্দারগঞ্জ বাজারে বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানুষ কুমার রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, শিক্ষক মোঃ হাতেম শেখের পরিচালনায় মানব বন্ধ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন গত ইং ১৪ ডিসেম্বর সকালে কৃষ্ণপদ মন্ডল দিং দের চুনকুড়ি মৌজায় ৬,৬৬ একর পাকাধানের জমিতে এলাকার চিহ্নিত ভুমি দস্যু বিধান বিশ্বাস ও সুনীল বিশ্বাস গংরা দেশীয় অস্ত্র সস্ত্র সাজে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা মতে উক্ত জমিতে ধান কাটতে গেলে ইউপি সদস্য রাবিন্দ্র নাথ মোড়ল ধান কাটতে নিষেধ করলে তার উপর অতর্কিত হামলা করে। এতে ইউপি সদস্য রাবিন্দ্র নাথ মোড়ল গুরুতর রক্তাক্তজখম হয়ে দাকোপ হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে ইউপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনায় মানব বন্ধ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা রবার্ট হালদার, তুষার কান্তি মন্ডল ইউপি সদস্য নুর ইসলাম শেখ, মাখন ঘরামী, দীনবন্ধু মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য রুমা মন্ডল, মিনতি মন্ডল, সমাজসেবক পরিক্ষিত কবিরাজ, বরেন্দ্র নাথ হালদার, গোবিন্দ সরদার, জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ। দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন এর উদ্যোগে খুলনায়
অসহায় শীতার্থদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কুরআনের শিক্ষা প্রচার ও প্রসার এবং আর্ত মানবতার সেবায় নিবেদিত সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনায় অসহায় শীতার্থদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার দুপুরে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় খুলনা মহানগরীর শান্তিধাম মোড়স্থ বাকীবিল্লাহ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর এর সভাপতিত্বে ও মহাসচিব বিশিষ্ট ক্বারি মাওলানা মো. মাহদী হাসান কাওসারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোটার এইচ এম আলাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা আজিজুল ইসলাম ফারাজি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সুরকার ও গীতিকার বদরুজ্জামান নাবিল, অফিস সম্পাদক মাওলানা মো. মোস্তফা কামাল। এ সময় মাওলান আল মামুন মল্লিক, হাযদার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের কুরআন প্রচারের পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক কার্যক্রম ও আর্ত মানবতার সেবা সমাজকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। জাতির নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি সামাজিক কল্যাণেও ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আমাদের সকলকে ভাল কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এভাবে উপহার দেওয়া নেওয়ার মাধ্যমে আমাদের মধ্যকার সকল দূরত্ব ঘুচিয়ে একে অপরের কল্যাণে কাছাকাছি আসার পথ তৈরি হতে পারে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর বলেন, সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে ফেসবুক কুরআন প্রতিযোগীতার মধ্যমে সোস্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে কুরআন প্রচারের পাশাপাশি আর্ত মানবতার সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে সামনে আমাদের এ কার্যক্রম আরো বেগবান হবে ইনশাআল্লাহ।
যশোরের শার্শায় হামলা,ভাংচুর ও লুটপাট চলছে এখনও, আসামীরা প্রকাশ্যে, নিরুপায় সংসদ সদস্য
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় হামলা,ভাংচুর ও লুটপাট চলছে এখনও, আসামীরা প্রকাশ্যে, নিরুপায় সংসদ সদস্য।উপজেলার বাগআচঁড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর বাড়িছাড়া আওয়ামীলীগের শতাধিক নেতা কর্মীরা গত বিশ দিনেও ফিরতে পারেনি তাদের পরিবারের কাছে। ফলে অসহায় ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েছে তাদের পরিবার পরিজন।
শার্শা থানায় এ পর্যন্ত হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৫/৬টি মামলা হলেও আসামীদের আটকের কোন উদ্যোগ নিচ্ছে না পুলিশ, এমন অভিযোগ করেছেন বাগআচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী ইলিয়াছ কবির বকুল পরাজিত হওয়ার পরপরই বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের কর্মী সমর্থকরা হামলা,ভাংচুর ও লুটপাট করে ৩ শতাধিক আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়িতে।
আজ সকালে ফের ক্ষতিগ্রস্থ নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নিচ্ছেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। আসামী আটকের জন্য শার্শা থানা পুলিশকে নির্দেশনা দিলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি।
ক্ষতিগ্রস্তদের দাবি নৌকার সমর্থক হওয়ার কারণেই তাদের উপর নির্যাতন করা হচ্ছে।অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজয়ী বিদ্রোহী প্রার্থী আ: খালেক।
বসতপুর ২ নং কলোনীর ৬০ বছরের হাজেরা বেগম কান্না জনিত কন্ঠে বলেন, খালেকের লোকজন আমার বাড়ি ভাংচুর করেছে। আমার ছেলেকে হত্যার হুমকী দেয়া হচ্ছে, সে আজও পর্যন্ত বাড়ি ছাড়া, আমার ছেলের বউকেও মারধর করা হয়েছে সবাই হাসপাতালে ভর্তি আছে। আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাই।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, শার্শা থানায় এ পর্যন্ত ৫/৬ টি হামলা হয়েছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেস্টা করছি। আগের চেয়ে পরিস্থিতি অনেকটা ভালো। আসামীদের আটকের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন,বিদ্রোহী বিজয়ী প্রার্থী আব্দুল খালেকের ইন্দনে বিএনপি জামায়াতের লোকজন প্রকাশ্যে নৌকার সমর্থক আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা,ভাংচুর ও লুটপাট সহ নির্যাতন চালাচ্ছে আজও। বাংলাদেশের মধ্যে এধরনের অত্যাচার আর কোথাও ঘটেনি।আওয়ামীলীগের লোকজন বলছেন, আপনি নৌকার এমপি নৌকায় ভোট দেয়ায় আমাদের ওপর এ ধরনের নির্মম অত্যাচার কেন ? এর জাবাব আপনাকেই দিতে হবে।
নানান অনিয়মের অভিযোগে হঠাৎ নড়াইল সদর হাসপাতালে মাশরাফি
মোঃ আবু তাহের, নড়াইল
নানান অনিয়মের অভিযোগে কর্তৃপক্ষকে না জানিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইল সদর হাসপাতালে। শনিবার সকাল ৮টায় তিনি হঠাৎ করেই এই সফর করেন। হাসপাতালে উপস্থিত হয়ে তিনি ডাক্তারসহ সংশ্লিষ্টদের দেখতে পাননি। হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র দেখে ক্ষুধ্ব হয়ে ব্যবস্থা গ্রহন করতে বলেন তত্বাবধায়কে।মাশরাফির পি এস মোঃ সানি জানান, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপালে ঝটিকা সফরে এসে রোগীদের খাদ্যে অনিয়ম, রোগীদের ঐষুধ না দেওয়া, চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিদের সময়মত হাজির না হওয়া। চিকিৎসক-কর্মচারিদের ছুটি না নিয়ে অফিসে না আসাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। হাসপাতালের সংশ্লিষ্টদের না দেখে রোগীদের ওয়ার্ডে যান এসময় রোগীরা নানা অভিযোগ করেন। ডাক্তারা ঠিকমত রোগীদের দেখেন না, রোগীদের ঠিকমতো খাবার দেওয়া হয়না। এ সকল অভিযোগ অস্বীকার করেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সী। তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সীর অনুমতি না নিয়ে বা কারো দরখাস্তে তত্বাবধায়কের স্বাক্ষর নেই অথচ তিনি ছুটিতে রয়েছেন অনেকে। এ সময় মাশরাফি বিন মর্তুজা বলেন, হাসপাতাল গুলোতে বিভিন্নস্থান থেকে গরীব মানুষ আসে দুর-দুরান্ত থেকে। তাদের খাবার দেওয়া হয়না-অফিস করেন না ঠিক মত চিকিৎসকরা। আমার রোগীদের খাবার-ঐষুধ পায়না এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সীকে হাসপাতালের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে বিকেলের মধ্যে জানানোর জন্য বলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ব্যাংকুয়েট হলের উদ্বোধন: স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবে খুলনাবাসী
তথ্য বিবরণী
ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ‘ব্যাংকুয়েট হল’ এর উদ্বোধন অনুষ্ঠান শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল হলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, খুলনার সাংবাদিক এবং সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোন ব্যাংকুয়েট হল ছিল না। এই হল উদ্বোধনের ফলে খুলনার সাধারণ জনগণ খুব স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবে। ফলে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণ উপকৃত হবে। তিনি এই হলের সৌন্দর্য বর্ধনে তার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ব্যাংকুয়েট হলটি খুলনা প্রেসক্লাবের অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক। এটি ক্লাবের আয় বৃদ্ধির জন্য যেমন ভূমিকা রাখবে একই সাথে যাদের খুলনা ক্লাব বা বড় বড় হোটেলে হল ভাড়া নিয়ে বিভিন্ন ধরণের সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য নেই, তারা এটির মাধ্যমে তাদের সামর্থের মধ্যে থেকে অনুষ্ঠান আয়োজন করতে পারবে। তিনি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাংকুয়েট হলটি ব্যবহার না করে সামাজিক কর্মকান্ডে ব্যবহার করার জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ,প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা শিপইয়র্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, খুলনা ওয়াসার এমডি মোহাম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
মোংলায় ডুবন্ত রেকে ধাক্কায় অয়েল ট্যাংকার দুর্ঘটনার শিকার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় এম,টি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার মুল চ্যানেলের বাহিরে গিয়ে ওই এলাকায় ডুবন্ত রেক ওসান ওয়েবের সাথে সামনের অংশে ধাক্কা লেগে দুর্ঘটনাকবলিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মোঃ মাকরুজ্জামান মুন্সী জানান, শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটের সময় ডুবন্ত ওই রেকে ধাক্কা লাগলে ট্যাকারটির পানির ট্যাংকটি ছিদ্র হয়ে যায়। তবে ট্যাকারটির তেলের ট্যাংকগুলো সুরক্ষিত রয়েছে বলে ট্যাংকারটির মালিক পক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার বিষয়টি বন্দরের হিরণপয়েন্ট পাইলট ষ্টেশন খবর পাওয়ার পর কোস্ট গার্ডের দুবলা ষ্টেশন ও কোস্ট গার্ডের জাহাজ মুনসুর আলীকে জানানো হয়েছে। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের জাহাজ/বোট দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন।
দুর্ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার ট্যাংকারটি থেকে তেল নিঃসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। ওই তেলের ট্যাংকারের মজুদকৃত তেল অন্য তেলের ট্যাংকারে স্থানান্তরের পর দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। ট্যাংকারটির মালিক চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লায়ার লিমিটেড’র আবুল কালাম। ট্যাংকারটি চট্টগ্রাম থেকে তেল নিয়ে খুলনায় যাওয়ার পথিমধ্যে মোংলা বন্দরের পুরাতন চ্যানেল এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।
দাকোপে ইউনিয়ন আ‘লীগের উদ্যোগে মানববন্ধন সমাবেশ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রবিন্দ্রনাথ মোড়লের উপর বিএনপি জামাত শিবিরের নৃসংশহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪টায় পোদ্দারগঞ্জ বাজারে বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু সভাপতিত্বে ও শিক্ষক মোঃ হাতেম শেখের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানুষ মুকুল রায়, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা রবার্ট হালদার, তুষার কান্তি মন্ডল, ইউপি সদস্য নুর ইসলাম শেখ, মাখন ঘরামী, দীনবন্ধু মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, সংরক্ষিত সদস্য রুমা মন্ডল, মিনতি মন্ডল, সমাজসেবক পরিক্ষিত কবিরাজ, রমেন্দ্রনাথ হালদার, গোবিন্দ সরদার, জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর সকালে চুনকুড়ি এলাকায় কৃষ্ণপদ মন্ডল গংদের ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিধান বিশ্বাস ও সুনীল বিশ্বাস গংদের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এসময়ে ইউপি সদস্য রবিন্দ্রনাথ মোড়ল বিবাদ করতে নিষেদ করলে বিধান বিশ^াস গংরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তার উপর অর্তকিত হামলা চালায়। হামলায় ইউপি সদস্য গুরুতর রক্তাক্ত জখম হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আটক ৫০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও একই দলের বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে কাতলাগাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা ৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ২০টি বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার সকালে সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রমে অভিযান চালিয়ে ৫০ ব্যক্তিকে আটক করে বলে জানা যায়। এদিকে, সংঘর্ষের পর আটক এড়াতে ইউনিয়নটির বিভিন্ন গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। এলাকাবাসীরা জানায়, ইউপি নির্বাচনে এলাকার আধিপত্য ধরে রাখতে ৬নং সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন ও একই দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত ৮টার দিকে জুলফিকার কায়সার টিপু ও তার সমর্থকরা শাহবাড়িয়া গ্রামে একটি জানাজায় যান। মোটরসাইকেল যোগে তারা ফেরার পথে কাতলাগাড়ী বাজার এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। পাশাপাশি ৭টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী টিপুর অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে। এ সময় হামলাকারীরা তাদের ৭ সমর্থকের মোটরসাইকেল পুড়িয়ে দেয় ও ১৫ জনকে মারধর করে। এদিকে, মুহুর্তের মধ্যে এ ঘটনা ছড়িয়ে পড়লে টিপু সমর্থকরা একই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসানের অভিযোগ, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী টিপুর সমর্থকরা পরিকল্পিতভাবে নিজেরা নিজেদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে তার উপর দোষ চাপাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে টিপুর সমর্থকরা কৃষ্ণনগর, ভুলন্দিয়া, বড় মৌকুড়ি গ্রামে তার ২০ সমর্থকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়ও বলে তিনি অভিযোগ করেন। শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ৬নং সারুটিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকা থেকে ৫০ ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
হাসপাতালে ঝটিকা সফরে মাশরাফি, ৮ চিকিৎসককে শোকজ
নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা শনিবার ঝটিকা সফরে নড়াইল সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। এরপর সময়মতো হাসপাতালে না আসায় আট জন চিকিৎসক, দুই জন মেডিকেল প্যাথলজিষ্ট ও একজন কর্মচারিকে শোকজ করা হয়েছে। এছাড়া রোগিদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিংয়ের এক কর্মচারিকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাসপাতালের রোগিরা জানান, মাশরাফি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপালে ঝটিকা সফরে যান। এ সময় রোগীদের ঠিক মতো খাবার ও ওষুধ না দেওয়া, চিকিৎসক ও মেডিকেল প্যাথলজিষ্টদের সময়মত হাজির না হওয়াসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। তিনি শিশু ওয়ার্ডে গেলে রোগীরা তার কাছে অভিযোগে জানান গত শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় মাত্র ৩ জনকে খাবার দেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসক-নার্সরা ঠিকমতো রোগি দেখেন না ও সেবা করেন না। লেট্রিন অপরিস্কার থাকে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সী শোকজের তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, এই হাসপাতালে বর্তমানে ২৯ জন চিকিৎসক কর্মরত আছেন। সকাল আটটায় তাদের হাজির হওয়ার কথা। মাশরাফি বলেন, ‘হাসপাতালে দুর-দুরান্ত থেকে গরীব মানুষ আসে। তাদের খাবার দেওয়া হয় না, চিকিৎসকরা অফিস করেন না ঠিকমত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’এর আগেও মাশরাফি আকস্মিক সফরে এই হাসপাতাল গিয়ে চিকিৎসকদের গড় হাজিরসহ নানা জায়গায় অনিয়ম দেখতে পেয়েছেন। এজন্য কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছেন তিনি।
চটপটি খেতে গিয়ে খুন হলেন যুবক
যশোর অফিস
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান রাকিব সর্দার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের বকচর হুসতলা কবরস্থানের পশ্চিম পাশে শহিদুলের চটপটির দোকানের পাশে এ ঘটনা ঘটে। নিহত রাকিব বকচর হুশতলা কবরস্থান এলাকার মৃত লিটু সর্দারের ছেলে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহত রাকিবের ছোট ভাই রাজিব সর্দার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে রাকিব স্থানীয় মোড়ে শহিদুলের দোকানে চটপটি খেতে যান। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মুরসালিনুর রহমান মৃত ষোষণা করেন। রাজিব সর্দার আরও জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছেন সবুজ নামে এক যুবক রাকিবকে ছুরিকাঘাত করেছে। যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, লোকজন মৃত অবস্থায় আব্দুর রহমান সর্দার রাকিবকে জরুরি বিভাগে আনেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা উদ্ঘাটন ও জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।
তেলের ট্যাঙ্কার দুর্ঘটনা: কোস্টগার্ডের সহায়তায় ১৬ নাবিক উদ্ধার
মোংলা প্রতিনিধি
মোংলা বন্দর চ্যানেলে দুর্ঘটনাকবলিত তেলের ট্যাঙ্কারের ১৬ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার অদূরে ১৫ নং বয়ার বাইরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে তাদের অধিনস্থ জাহাজ বিসিজিএস মুনসুর আলী। এসময় উদ্ধার কাজে সহায়তা করে কোস্টগার্ডের বিসিজি দুবলা ও বিসিজি কোকিলমনি স্টেশানের দুটি উদ্ধারকারী দল। কোস্টগার্ড পশ্চিম জোন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকালে এমটি মনোয়ারা নামের একটি তেলের ট্যাঙ্কার বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়ার অদূরে গ্রাউন্ডিং করলে ডুবন্ত একটি বিদেশি জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে তেলের ট্যাঙ্কারটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্থ হয় এবং পানির হ্যাচে ছিদ্র হয়ে তলা থেকে পানি ঢুকতে থাকে। পরে দুর্ঘটনাকবলিত ট্যাঙ্কারটি ভিএহচএফ’র মাধ্যমে চ্যানেলে ডিস্ট্রেস কল প্রদান করে মোংলা বন্দরের কন্ট্রল রুমে।
তেলের ট্যাঙ্কারটি গত শুক্রবার ( ১৭ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ১৬ জন ক্রুসহ ১৫০০ মেট্রিক টন ফার্নিশ তেল নিয়ে খুলনার উদ্দেশে রওনা করে। ডিস্ট্রেস কল পাওয়া মাত্রই কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী অতি দ্রুত উদ্ধার অভিযানের জন্য হারবাড়িয়া হতে দুর্ঘটনাকবলিত ওয়েল ট্যাঙ্কারের দিকে গমন করে। এরই মধ্যে বিসিজি আউটপোস্ট দুবলা ও বিসিজি স্টেশান কোকিলমনি থেকে ২টি উদ্ধারকারী দল, বোট ও সাবমার্সিবল পাম্পসহ ঘটনাস্থলের দিকে রওনা দেয় এবং অতি দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।
কোস্টগার্ড সদস্যদের সহায়তায় জাহাজটির সম্মুখে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে জরুরি ভিত্তিতে ডিফাডিং শুরু করে ওই ট্যাঙ্কার জাহাজে থাকা ১৬ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১৬ নাবিক শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছে।
শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতের নাম কেয়া মনি (২০)। অভিযুক্ত ঈসমাইল মুন্সি সদর উপজেলার পুরাতন মানিকদাহ্ গ্রামের রফিক মুন্সির ছেলে। কেয়ার মা জেসমিন বেগম জানান, ২০১৭ সালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মো. শওকাত মোল্লার মেয়ে কেয়া মনির সাথে বিয়ে হয় সদর উপজেলার পুরাতন মানিকদাহ্ গ্রামের রফিক মুন্সির ছেলে ঈসমাইল মুন্সির। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে কেয়া মনিকে যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতন করতেন ঈসমাইল মুন্সি। এছাড়াও ঈসমাইল মাদকসেবী হওয়ায় বিভিন্ন সময় মাদকের টাকা জোগাড়ের জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো। টাকা না পেলেই শুরু হতো স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যায় কেয়া। এরই জেরে কয়েকজন লোক নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে কেয়া মনিকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায় ঈসমাইল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছে: সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছে। বিশে^র অন্যান্য দেশগুলো যখন করোনায় হিমশিম খাচ্ছে তখন জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, খুলনা শহরকে তিলোত্তমা নগরী গড়তে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা এখন বাস্তবায়নের পথে। আরও উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল শবিবার বিকাল ৩টায় নগরীর রূপসা ঘাট প্রাঙ্গনে সদর থানা আওয়ামী লীগের ২২, ২৮, ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ড আয়োজিত বিজয় সমাবেশে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. ফকির সাইফুল ইলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রজব আলী সদরদা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদল হক মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই পলাশ, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. ফারুক হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মিন্টু, এ্যাড. আইয়ুব আলী, রফিকুর রহমান রিপন, জামাল উদ্দিন বাচ্চু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মাহবুবুল আলম বাবলু মোল্লা, কাজী জাহিদুল ইসলাম, এ্যাড. একেএম শাহজাহান কচি, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, মঈনুল ইসলাম নাসির, বাদল সরদার বাবুল, নজরুল ইসলাম তালুকদার আতাউর রহমান শিকদার রাজু, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, আজম খান, অহিদুল ইসলাম পলাশ, সিহাব উদ্দিন, কাজী কামাল হোসেন, আশরাফুল আলম বাবু, ইউসুপ আলী মন্টু, পারভিন ইলিয়াছ, নূরানী রহমান বিউটি, শবনম সাবা, মোর্শেদা দেলেয়ারা মলি, রেজওয়ানা প্রধান, উর্মিলা নন্দী, আরমিন সুলতানা জুই, হাসিনা চৌধুরী, রেখা খানম, ফেরদৌসি আলম রিতা, শবনম মোস্তারী বকুল, আফরোজা হক কহিনূর, মারিয়া মল্লিক, ফেরদৌসি সাথী, মাকসুদা খানম পাখি, শরনী ইসলাম সুইটি শিরিনা পারভিন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, তাজুল ইসলাম তাজু, শেখ রায়হান উদ্দিন, আমিরুল ইসলাম বাবু, আসিফ সবুজ প্রমুখ।










































