মোঃ শামীম হোসেন- বাজুয়া ||
ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় দাকোপের চুনকুড়ি, ভদ্রা,ঢাকি ও শিবসা নদীতে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে ১৩ অক্টোবর বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের সমন্বয়ে দিন ব্যাপি উপজেলা বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিয়ানে ৩ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করে। পরে তা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাসের উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্য বৃন্দ।











































