Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

58

 

খুলনা জেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আসাদ, দিঘলিয়া

খুলনা জেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামের সভা কক্ষে খুলনার জেলা প্রশাসক ও  জেলা স্কাউটসের সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে খুলনা জেলা স্কাউটসের সাবেক সম্পাদক সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মোঃ ফরহাদ হোসেন খুলনা জেলা স্কাউটসের কমিশনার হিসাবে মনোনীত হয়, খুলনা জেলা স্কাউটসের সাবেক সহকারী কমিশনার দিঘলিয়া এম মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম কে আগামী তিন বছরের জন্য সম্পাদক এবং বেলফুলিয়া ইসলামি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান কে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।

সম্মেলন শেষে কার্যনির্বাহী কমিটির ১০ সদস্যের নাম ঘোষণা করেন সম্মেলনের সভাপতি, জেলা প্রশাসক জেলা স্কাউটসের সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদার। নবগঠিত কমিটির সহ-সভাপতি হলেন, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সিরাজুদ্দোহা, সাবেক উপজেলা চেয়ারম্যান (দিঘলিয়া) খান নজরুল ইসলাম, কপিলমুনি সহচরি বিদ্যামন্দীরের সাবেক প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দাশ, যুগ্ম-সম্পাদক রংপুর সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাগচী। এছাড়া জেলা স্কাউটসের বাকী পদগুলো কমিটি অনুমোদনের পর পরবর্তী মিটিংয়ে সম্পূর্ণ করা হবে।

ছাত্রনেতা এস এম কামাল এর মৃত্যুতে মহানগর বিএনপির শোক

।। খবর বিজ্ঞপ্তি।।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক

এস এম কামাল হোসেন এর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ইকবাল হোসেন খোকন প্রমুখ।

আটরা গিলাতলা ইউপি নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি !

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে  ২য় ধাপে ফুলতলা উপজেলার ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ২০২১ নির্বাচন অনুষ্ঠিত হবে। আটরা গিলাতলা ইউনিয়নে কে হচ্ছেন নৌকার মাঝি এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।  এলাকার প্রতিটি চায়ের দোকান, পানের দোকান মোড়ে মোড়ে জমজমাট রাজনৈতিক আড্ডা চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। সরেজমিন ঘুরে সম্ভাব্য নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে, তার মধ্যে রয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শেখ মনিরুল ইসলাম তিনি ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা  আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের ছোট ভাই দল থেকে মনোনয়ন পেলে এবং জনগণ রায় দিলে   বিগত দিনের মত ভবিষ্যতেও এলাকার জনগণের খেদমত করতে চান তিনি খানজাহান আলী থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান। অন্যদিকে ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খান হাফিজুর রহমান। যুবলীগ নেতা শিরোমনি তরুন সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলামও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারাও  নৌকার মনোনয়ন পেতে দৌড়ঝাপ করে যাচ্ছেন।  এদিকে সম্ভাব্য এসব মনোনয়ন প্রত্যাশারী এলাকার পাশাপাশি হাইকমান্ডে নৌকার মাঝি হাওয়ার জন্য দৌঁড়ঝাপ করছে প্রতিনিয়ত তবে নির্ভরযোগ্য একটি সূএ বলছে, কে হবেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি তা আগামী কয়েক দিনের মধ্যে তার নাম প্রকাশ হয়ে যাবে। এক সাথে ঘটবে হাট বাজারে, চায়ের দোকানে চলা সকল জল্পনা কল্পনার অবসান কেন্দ্রীয়  সিদ্ধান্ত অনুযায়ি বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করাতে দলের কোন প্রার্থী নির্বাচনে যাচ্ছেনা , তবে নির্বাচেন জয়লাভের ক্ষেত্রে বিএনপি জামায়াত এর ভোটব্যাংক যে প্রার্থীর দিকে  যাবে তাদের বিজয় সুনিশ্চিত বলে অভিজ্ঞমহল মনে করেন

নগর স্বেচ্ছাসেবক দলের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনার রাজপথে আওয়ামী দু:শাসন বিরোধী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার এস এম কামাল হোসেন আমাদের মাঝে আর নেই। রবিবার আনুমানিক আড়াইটায় নগরীর দক্ষিণ টুটপাড়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। কামাল হোসেন খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আওয়ামী দু:শাসন বিরোধী আন্দোলনে অংশ নেয়ায় তার বিরুদ্ধে ৭১টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়। এসব মামলায় দফায় দফায় দীর্ঘকাল কারান্তরীণ ছিলেন। ২০১৭ সালে গ্রেফতারের পর রিমান্ডে অমানুষিক পুলিশী নির্যাতনে তিনি শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হন।

মৃত্যুকালে কামাল হোসেন স্ত্রী আসমা আক্তার, একমাত্র মেয়ে দিলরুবা (বছর), একমাত্র বোন, আত্মীয় স্বজন, গুণগ্রাহী অজ¯্র রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। সাবেক ছাত্রদল নেতা এস এম কামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক ফারুক হিল্টণ, ১ম যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমুখ।

সকলে দায় এড়িয়ে যাচ্ছেন: কালীগঞ্জে নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে চলছে কাজ

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে ১৩ লাখ টাকা ব্যয়ে ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণে অতি নি¤œমানের ইট,বালুসহ নির্মান সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নির্মাণাধিন ভবনটির ব্যয় মুল্য বা কিভাবে করা হবে তাও জানেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটিসহ এলাকার কেউ। এমনকি কাজটির তদারকিতে কেউ নেই। ঠিকাদার তার ইচ্ছা মোতাবেক কাজ করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পিডিবি গণস্বাস্থ্য প্যাকেজে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৮৭৭ টাকা ব্যয়ে সাতটি কাজের বরাদ্ধ হয়েছে। এরমধ্যে সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ডুুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ লক্ষ টাকার একটি দুই তলা বিশিষ্ট শৌচাগার ভবনের কাজটি চলমান। কাজটি বরাদ্ধ পেয়েছেন ঝিনাইদহের ঠিকাদার মিজানুর রহমান মাসুম। কিন্তু কাজের সাব ঠিকাদার হিসাবে নির্মাণ কাজটি করছেন আব্দুস সালাম নামে জনৈক্য এক ঠিকাদার। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি তিনি একই টেন্ডারের তত্ত্বিপুর স্কুলের কাজে নি¤œমানের ইট খোয়া ব্যবহার করতে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। কিন্তু সেই স্থানের ইট খোয়া তুলে এনেই তিনি আবার ডুমুরতলা বিদ্যালয়ের শৌচাগারের কাজ শুরু করেন। এতে এলাকার লোকজনও প্রশ্ন তুলেছেন। তবে তারা তদারকির দায়িত্বে কে আছেন তা খুঁজে পাচ্ছেন না। বর্তমানে কাজটি চলমান থাকলেও সেখানে জনস্বাস্থ্য বা বিদ্যালয়ের কেউই দেখছেন না।

স্কুলের পাশর্^বর্তী বাসিন্দা রবিউল ইসলাম নামে এক ব্যক্তি জানান,ঠিকাদার হেড মিস্ত্রির নির্দেশনা মোতাবেকই কাজ চলছে এর বেশি কিছু আমরা জানিনা বলে তিনি জানান।

বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, একদিন  ঠিকাদার এসে আমার কাছে শুধুমাত্র কাজের জায়গাটা দেখিয়ে দিতে বলেন। তবে,কত টাকার কাজ বা কোন সিডিউলের কোন কপি আমার কাছে দেয়া হয়নি। কেউ কাজ তদারকি করছেন না।

স্কুল কমিটির সভাপতি আনছার আলী জানান, প্রধান শিক্ষকের মুখে শুনেছি, স্কুলের শৌচাগার নির্মাণের কাজ চলছে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার বা জনস্বাস্থ্য অফিস থেকে আমাকে কিছুই জানাননি। সে কারনে ওই কাজের দেখভাল বা তদারকি করতে পারবো কিনা তা আমারও জানা নেই।

কালীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলে অফিসের কর্মকর্তা জেসমিন আরা জানান, কাজটির বরাদ্ধ পেয়েছেন ঝিনাইদহের ঠিকাদার মিজানুর রহমান মাসুম। তবে তার পরিবর্তে কাজটি কে করছেন সেটা আমার দেখার বিষয় নহে। কাজের ইট খোয়া নি¤œমানের বিষয়ে বলেন, ঠিকাদার অনেক কষ্ট করে অন্য একটি ঝামেলাপূর্ণ কাজের সাইট থেকে ওই ইট খোয়া তুলে এনেছেন শুনেছি। যে কারনে ইট খোয়া একটু কেমন দেখা যাচ্ছে। তবে শুনেছি তা মানসম্মত। তবে, নিয়ে এলাকাবাসীর অভিযোগ উঠছে শুনে তিনি তার উত্তরে এলাকাবাসী পারলে ইট খোয়া তুলে নিয়ে যেতে পারেন বলে জানান তিনি। খোঁজ নিয়ে নি¤œমানের কাজ হলে ঠিকাদারকে বলবেন বলে তিনি অনেকটা এড়িয়ে যান। বিষয়ে কাজের সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুস সালাম মুঠোফোনে জানান, কাজে কোন অনিয়ম করা হচ্ছে না। আর কাজের ইস্টিমেট বা কোন কিছু জানতে হলে আপনারা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জেসমিন আরার সাথে যোগাযোগ করতে পারেন বলে জানান। বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার বানু মুঠো ফোনে জানান, অনিয়মের কথা আমাকে কেউ জানায়নি। কাজ গুলো জনস্বাস্থ্য প্রকৌশলের হলেও অর্থ তার দপ্তরের। ফলে অবশ্যই বিষয়টি খোঁজ নিবো।

দেবহাটায় শান্তিপূর্নভাবে দূর্গাপূজা সম্পন্নে ওসির বিভিন্ন মন্ডপ পরিদর্শন

কে এম রেজাউল করিম দেবহাটা 

দেবহাটায় শান্তিপূর্নভাবে দূর্গাপূজা সম্পন্নে দেবহাটা থানার নবনিযুক্ত ওসি শেখ ওবায়দুল্লাহ উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন। রবিবার (অক্টোবর, ২১ ইং) সকাল সাড়ে ১০ টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি র্র্দগা পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিমা তৈরীর কাজ সরেজমিনে পরিদর্শনে যান। আগামী কয়েকদির পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অধিকাংশ মন্দিরের প্রতিমা কাজ প্রায় শেষ পর্যায়ে। গত ৩০ সেপ্টেম্বর দেবহাটা থানার আয়োজনে উপজেলার সকল মন্দিরের সভাপতি সম্পাদকদের উপস্থিতিতে আসন্ন দূর্গাপূজায় সরকার নির্দেশিত সকল কর্মকান্ড মেনে চলে শান্তিপূর্নভাবে পূজা উদযাপন করার পরামর্শ দেয়া হয়। ওসি শেখ ওবায়দুল্লাহ যোগদান পরবর্তী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা শুরু করেন।  যার কারনে তিনি শারদীয় দূর্গাপূজা যাতে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয় সেজন্য সকলকে সতর্কতার সাথে থাকার আহবান জানান। পরিদর্শনকালে পল্লী বিদ্যুতের দেবহাটা এজিএম জহুরুল ইসলাম, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, এসআই হাফিজ মাহবুব, দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সাধারন সম্পাদক নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ^াস, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, কে এম রেজাউল করিম  সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি দূর্গা পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে। ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, দূর্গা পূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব সার্বজনীনভাবে উদযাপন করা হয়। সকল ধর্মের মানুষেরা একসাথে এই উৎসব উদযাপন করে। তবে এবছর সরকারী নির্দেশনা মেনে সকলকে দূর্গা পূজা উদযাপন করার আহবান তিনি।

মোড়েলগঞ্জে স্কুল শিক্ষক স্ত্রীকে মারপিট, খুমেক হাসপাতালে ভর্তি 

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

মোড়েলগঞ্জে গেল ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় স্কুল শিক্ষক সাইফুল ইসলাম খান(৩৬) তার স্ত্রী খাদিজা বেগম(২৮) কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামে ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল তার স্ত্রীকে প্রথমে মোড়েলগঞ্জ হাসপাতালে পরে রাত ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুলের স্ত্রী খাদিজা বেগম বলেন, রাতে স্বামীকে সাথে নিয়ে বাবার বাড়ি যাবার সময় নির্বাচনে বিরোধীতার জের ধরে তাদের ওপর অতর্কিতে হামলা করে স্থানীয় কতিপয় যুবক।গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের বিরুদ্ধে দলটির স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী শামীম আহসান পলাশ।

অপরদিকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান বলেন, মারপিটের ঘটনা ঘটেছে তবে এটা নির্বাচনী জেরে নয়, পূর্ব শত্রুতার কারনে।  বিষয়ে থানার ওসি মো ইকবাল বাহার চৌধুরী  বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোড়েলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে দ্রুত নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

 বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ইউনিয়নে সাধারণ নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছ এলাকাবাসি। রবিবার বিকেল ৪টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কেয়ার বাজর এলাকায় কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপি অবরোধে দুরপাল্লারসহ স্থানীয় বহু যানবাহন সড়কে আটকা পড়ে। খবর পেয়ে বিকেল সাড়ে টার দিকে থানা পুলিশ অবরোধকারিদের সরিয়ে যান চলাচলা স্বাভাবিক করেন।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্থগিত থাকা নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে ইউনিয়নের সকল মেম্বার প্রার্থী শতশত লোক অবরোধ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। প্রথম ধাপের তফশীলে ইউনিয়নের নির্বাচন হবার কথা ছিল। ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু আওয়ামী লীগ দলীয় নমিনেশন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। পরে প্রার্থীতা প্রত্যাহার করে সিমানা নির্ধারণ নিয়ে তিনি আদালতে একটি মামলা করেন। মামলার আদেশে নির্বাচন স্থাগিত হয়ে যায়।

অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার খান। অন্যান্যের মধ্য বক্তৃতা করেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম তালুকদার,  মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম মল্লিক, পারভিন বেগম ফরিদা বেগম।

নড়াইলে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে মোঃ মিঠু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। ৩ (অক্টোবার) রবিবারে নড়াইল জেলা দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। মামলার বিরবণ সুত্রে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর বেলা ১২ টার দিকে নড়াইল সদরের চাঁচড়া থেকে যশোর-নড়াইল যাত্রীবাহী বাসে তল্লাশি করে যশোরের কোতয়ালী থানার আড়পাড়ার আব্দুর সামাদ বিশ্বাসের ছেলে মিঠুর নিকট থেকে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে মোঃ মিঠু দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দ-াদেশ দেয়া হয়। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

খুলনায় শ্রম আইন শিল্প সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

তথ্য বিবরনী

শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর অধীন বিভাগীয় পর্যায়ে সপ্তাহব্যাপী শ্রমিক শিক্ষা কোর্স এবং চার সপ্তাহ মেয়াদী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান রবিবার খুলনা শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এই কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের অধিকার আদায়, শ্রম অসন্তোষ নিরসন শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রম অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, শ্রম আইন বিষয়ক  প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় স্বার্থ রক্ষার সঠিক পদ্ধতি সম্পর্কে জানা যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণে খুলনা বরিশাল বিভাগের ১৫টি প্রতিষ্ঠান থেকে ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১০ হাজার একশত ৮০ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় রবিবার ১০ হাজার একশত ৮০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার নয়শত ৬৯ জন এবং মহিলা পাঁচ হাজার দুইশত ১১ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে দুই হাজার চারশত ৫৯ জন এবং নয়টি উপজেলায় মোট সাত হাজার সাতশত ২১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত জন, বটিয়াঘাটায় আটশত ৯০ জন, দিঘলিয়ায় এক হাজার দুইশত ৫৩ জন, ডুমুরিয়ায় আটশত ৫৬ জন, ফুলতলায় ছয়শত ৭৩ জন, কয়রায় এক হাজার আটশত তিন জন, পাইকগাছায় এক হাজার একশত ৭১ জন, রূপসায় তিনশত ৬৫ জন তেরখাদায় পাঁচশত ১০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া রবিবার নগরীর পাঁচটি হাসপাতালে নয়শত ৬৯ জন খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার চারশত ৩৩ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

যুবলীগ নেতা যুথীর ৭ম মৃত্যু বার্ষিকীতে নগর যুবলীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি

সাবেক ছাত্রলীগ নেতা যুবলীগ নেতা তানজির আশরাফ যুথির ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে বাদ যোহর দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় মরহুম তানজির আশরাফ যুথির বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, শওকাত হাসান, কাঞ্চন শিকদার, বাদল সিপাহী, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, মাহমুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, নিশাত ফেরদাউস অনি যুবলীগ কর্মী সোহেল শিকদার, বিপ্লব ধর তত্ত্বী, সাদ আহমেদ খান, রবিউল রবি, সাগর মজুমদার প্রমূখ।

কালীগঞ্জে দিনের বেলায় বাসা বাড়িতে চুরি

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে দিনের বেলায় বাসা বাড়ির তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের বাসার আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার নগদ টাকাসহ প্রায় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দুপুরের আগে শহরের নলডাঙ্গা রোডের কলেজ পাড়াতে ঘটনাটি ঘটে। ঘটনায় ভুক্তভোগী থানাতে একটি চুরির অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শহরের এম.ইউ কলেজপাড়ার বাসিন্দা শাহাবুদ্দিন হোসেন জানান, তার স্ত্রী সন্তানেরা শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সকালে তিনি বাসায় তালা দিয়ে নলডাঙ্গা বাজারে ব্যবসার কাজে গিয়েছিলেন। পরে দুপুর টার দিকে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন বাসার মুল গেটের দরজা ভাঙ্গা রয়েছে। এরপর রুমে প্রবেশ করে দেখেন ষ্টিলের আলমিরার ড্রয়ার ভাঙ্গা জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা তার ভরি স্বর্ণালংকার নগদ ৫০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। চোরেদের ব্যবহৃত দা হাসুয়া বাসার মধ্যেই ফেলে রেখে গেছে। এতে অনুমান হয় যে,এরা সংঘবদ্ধ চোরচক্র। ঘটনায় তিনি ওই রাতেই থানাতে একটি অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, বিষয়টি খতিয়ে দেখে জরুরী ব্যবস্থা নিবেন বলে জানান।

শেষ দিনে বেনাপোল বন্দর দিয়ে আজো ১৬৭ মে: টন ইলিশ রফতানি হয়েছে ভারতে

বেনাপোল প্রতিনিধি           

বেনাপোল বন্দর দিয়ে শেষ দিনে  রবিবার সন্ধ্যায় ১৬৭ মে: টন ইলিশ রফতানি হয়েছে ভারতে। ২২ সেপ্টম্বর থেকে পর্যন্ত বন্দর দিয়ে মোট হাজার ১৩৭ মে: টন ইলিশ রফতানি হলো ভারতে।

বাংলাদেশী ২০ জন রফতানিকারক প্রতিষ্ঠান আজ সন্ধ্যায় ২০ টি ট্রাকে করে ইলিশ রফতানি করে ভারতে। ইলিশের ট্রাকগুলো বেনাপোল বন্দরে এসে পৌছালে মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রন কর্মকর্তা মাছের নমুনা পরীক্ষা করে তা রফতানির অনুমতি দেন।

রফতানিকারকরা দেড় কেজি ওজনের ইলিশ মাছ রফতানি করে ভারতে। যার রফতানি মূল্য প্রতিকেজি ১০ মার্কিন ডলার।         

দুর্গাপূজা উপলক্ষে ১১৫টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয় সরকার। ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে হাজার ৮০ মেট্রিক টন ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

বেনাপোল মৎস্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন,ভারতে ইলিশ রফতানির আজ ছিল শেষ দিন। বেনাপোল বন্দর দিয়ে গত ২২ সেপ্টম্বর থেকে আজ অক্টোবর পর্যন্ত  মোট হাজার ১৩৭ মে: টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। আজ অক্টোবরের পর থেকে ভারতে কোন ইলিশ রফতানি করা যাবে না।

বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, আজ রবিবার শেষ দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ১৬৭ মে: টন ইলিশ রফতানি হয়েছে ভারতে। ইলিশ রফতানি কার্যক্রম দ্রুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইটি সেক্টরের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইটি সেক্টরের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। খাতের বিস্তারে কম্পিউটার সামগ্রীর ওপর থেকে ট্যাক্স প্রত্যাহারসহ পাঠ্যসুচীতে তথ্যপ্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। আইটি খাতে প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের অবদানের কথা তুলে ধরে বলেন, তার সময়োপযোগী উদ্যোগের কারণে আইটি সেক্টরে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সিটি মেয়র রবিবার বেলা ১১টায় নগরীর খালিশপুরস্থ পলিটেকনিক কলেজ মোড়ে সিটি আইটি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। তিনি ফিতা কেটে আইটি পার্কের শুভ উদ্বোধন করেন।

আইটি পার্কের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন বিশ্বাস পাপ্পু’সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক কাজী ফয়েজ মাহমুদ মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ। অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের নতুন স্টাফ পরিবহন বাসের উদ্বোধন করেন। সময় হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

খুলনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’দু’ কর্মচারীর বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’বিভাগীয় কার্যালয়ের উচ্চমান সহকারি কাম হিসেব রক্ষক মো. অজিয়ার রহমান অবসর এবং মাঠ কর্মী এস এম আলাউদ্দিনকে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় বয়রা বিভাগীয় কার্যালয় এর আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ^াস। বক্তৃতা করেন পিএসও অমরেন্দ্র নাথ বিশ^াস এবং এসও সামসুন নাহার রতœা। সময় বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কারিগরী প্রশিক্ষন  কেন্দ্রে ট্রেন্ডারে  অনিয়মের প্রতিবাদে ঠিকাদারদের বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি 

খুলনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে গত ৩০ সেপ্টেম্বর  টেন্ডার ষ্টোরে রক্ষিত সরকারী মেশিনপত্র অন্যান্য লৌহজাত মালামাল এর টেন্ডার হয় উক্ত টেন্ডারে  সকল নিয়মনীতি উপেক্ষা করা  টেন্ডার কাজ সম্পন্ন করা হয়েছে এমন অভিযোগে রবিবার সকাল ১১ টায় খুলনা জেলা ঠিকাদারবৃন্দদের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করে মানবন্ধন শেষে  বিক্ষোভ মিছিল বের করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় সভায় বক্তারা বলেন   জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুরো উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বেআইনিভাবে সরকারি  সকল নিয়মনীতি উপেক্ষা করে জাতীয় পত্রিকা স্থানিয় পত্রিকায় প্রকাশ না করে নিজের পছন্দের ঠিকাদারদের ৬০ লক্ষাধীক টাকার মালামাল ১০ লাখ ৬০ হাজার টাকায় পাইয়ে দিয়েছি ।  বক্তারা বলেন  কোটেশনের বিধিনুযায়ি টাকা থেকে  লক্ষ টাকা পর্যন্ত কোটেশন (নোটির্শ বোর্ড) এর মাধম্যে টেন্ডার দেওয়ার নিয়ম থাকলেও , ১০ লক্ষ ৬০ হাজার টাকা কোটেশন  নোটির্শ বোর্ড এর মাধ্যমে টেন্ডার দিয়েছে  , জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুরো উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন তার নিজস্ব সিন্ডিকেট এর মাধ্যমে টি দরপত্র বিনামুল্যে ড্রপিং বিতরন করে,  নিয়মমাফিক ভাবে টেন্ডার আহবান করলেও ২  থেকে লক্ষ টাকার সিডিউল বিক্রি হতো, এতে করে সরকারের  রাজস্ব আয় হতো বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন অনতিবিলম্বে টেন্ডার বাতিলপুর্বক পুনরায় সরকারী নিয়মমেনে  টেন্ডার আহবান জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুরো উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন  করা না হলে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য এনামুল কবির , সুভাষ দত্ত, শানু মিয়া, আঃ সালাম, আঃ জব্বার, মনির হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ শফি, রাম, লিটন, সালাম মোড়ল, আবুল কাশেম, সাগর দত্ত, শেখ রেজাউল সহ  খুলনা জেলার  ঠিকাদারবৃন্দ

শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের সভা

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের সভা অক্টোবর রবিবার  সকাল ১০ টায় হাসপাতালের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ট্রেজারার ড. সৈয়দা লুৎফুন নাহার, সদস্য শেখ আকরাম হোসেন, মিসেস হালিমা ইসলাম, বি এম সালাম, অ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু ম্যানেজিং ট্রাস্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. আব্দুর রব। সভায় হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর শেখ মহিতুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, প্রমুখ। অনুষ্ঠান শেষে খুলনা সিটি কর্পোরেশন কতৃক সাইটসেভার্স এবং হাসপাতালের অর্থায়নে ক্রয়কৃত নতুন ৪৬ সিটের বাসের শুভ উদ্ভোধন করেন বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ সদস্যবৃন্দ

কেসিসি নং ওয়ার্ড বিএনপি নেতা লিটনের পিতার ইন্তেকাল

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা

কেসিসি নং ওয়ার্ড বিএনপির সেনপাড়া ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন হোসেনের পিতা কাজী নুরল ইসলাম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তিনি , তিন  ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রবিবার  ( ৩অক্টোবর  ) বেলা টায় ফুলবাড়ীগেট রংমিল গেটের সামনে জানাযা অনুষ্ঠিত হয় এর আগে  শনিবার দিবাগত গভীররাতে ফুলবাড়ীগেটে তিনি ইন্তেকাল করেন জানাজায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনামুল হাসান ডায়মন্ড, কেসিসি নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, আঃ রব মুন্সি, মোঃ এমদাদ হোসেন, মোঃ জামাল, মাষ্টার শাহাজান হাওলাদার, মোঃ হেলাল শরিফ ,   কামাল মুন্সি, মোঃ মিজান হোসেন , এমরান হোসেন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক , শেখ আনোয়ার হোসেন,   জানাজা শেষে তাকে মহেশ^রপাশা সরকারি কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মুফতি আঃ শুকুর।

সোনালী জুট মিলের শ্রমিক নেতা নুর স্ত্রীর ইন্তেকাল

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সহ সভাপতি বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ – সভাপতি মোঃ নুর আলম এর স্ত্রী নুরজাহান আলম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তিনি , ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রবিবার  ( ৩অক্টোবর ) বাদ আছর সোনালী জুট মিল ঈদগাহ ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয় তিনি রবিবার সকাল টায় সোনালী জুট মিল পারিবারিক কলোনিতে ইন্তেকাল করেন জানাজায় উপস্থিত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সেকেন্দার আলী, লিযাকত মুন্সি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, কাবিল হোসেন, নিজামউদ্দিন, আঃ সালাম, মোঃ বাবুল, তৈয়বুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ বক্তিয়ার , সাইফুল্লাহ তারেক, ওবায়দুর রহমান , প্রমুখ জানাজা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন সোনালী জুট মিল জামে মসজিদের পেশ ইমাম  মাওলানা হাবিবুল্লাহ

ফকিরহাটের মূলঘর ইউনিয়ন আ,লীগের বর্ধিত সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা ফলতিতা বটতলায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়মী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ শেখর রঞ্জন দেবনাথ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জীদেন্দ্রনাথ মজুমদার, মোস্তফা কামাল, সরদার আঃ কুদ্দুস, কৃষকলীগ নেতা শেখ মুজিবুর রহমান, শ্রমিকলীগ নেতা অনিমেষ রায়, যুুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ রহমত আলী প্রমূখ। সভায় আসন্ন মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হীটলার গোলদারকে পুনঃরায় নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য তার নাম প্রস্তাব সমর্থন করেছে দলীয় নের্তৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ১১ই নভেম্বর মূলঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরন নিহত আহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বিস্ফোরনের ঘটনায় ১জন নিহত ৩জন আহত হয়েছে।

রোববার দুপুর দেঢ়টার দিকে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় গণপুর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রীরা কাজ করছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পান আদালতে থাকা উপস্থিত মানুষ। তারা ছুটে এসে দেখতে পান মালখানার দরজা, জানালা ভেঙ্গে পড়েছে এবং ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে সেখান থেকে আহত অবস্থায় জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রী শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের বশির উদ্দিনের ছেলে।

তবে কিসের বিস্ফোরনের ঘটনা ঘটেছে তা পুলিশ ফায়ার সার্ভিস এখনও জানাতে পারেনি। তদন্তের পর কিসের বিস্ফোরন এবং কিভাবে ঘঠেছে তা জানাতে পারবেন বলে জানিয়েছেন তারা।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ বলেন, হাসপাতালের আনার পর একজন মারা গেছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছ্ েঅন্য দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামপালে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া সেই শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন। শুক্রবার দুপুরে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলার পেড়িখালী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের জিগিরমোল্লা সিংগড়বুনিয়া গ্রামের দুইটি বাড়ীতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই দুই শিক্ষার্থীর মধ্যে একজনের হাতে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুলে দেন প্রয়োজনীয় সকল শিক্ষা সামগ্রী উপকরণাদী। সময় শিক্ষার্থীর অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। ইউএনও মো: কবীর হোসেন বলেন, বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া এই শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব এখন আমাদের। তাদের একজনে শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। বাকীজন খারাপ আবহাওয়ায় আসতে পারেনি। তাকেও আমরা সহায়তা প্রদাণ করবো। এছাড়া তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সকল ধরণের সহায়তা প্রদাণ করা হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগে তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, বাসিন্দা অভিভাবকেরা।

বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়মবহির্ভুতভাবে চাকুরীর মেয়াদ বৃদ্ধির চেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছাফ কাককা মিয়ার নিয়মবহির্ভুতভাবে জোড়পূর্বক চাকুরীর মেয়াদ বৃদ্ধির চেষ্টার অভিযোগ উঠেছে। এই চেষ্টার প্রতিবাদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিববার (০৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়  ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আকবর আলী। এসময় সহকারী প্রধান শিক্ষক রেজাউল আহসান, শিক্ষক ফিরোজ হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মশিউর রহমান, মোঃ জাকির আল মামুন উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আকবর আলী বলেন, এস,পি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছাফ কাককা মিয়ার চাকুরীর মেয়াদ অক্টোবর শেষ হবে। নিজের চাকুরীর মেয়াদ বছর বৃদ্ধির জন্য ব্যবস্থাপনা কমিটির কাছে আবেদন করেন প্রধান শিক্ষক। কিন্তু ১৮ সেপ্টেম্বর ব্যবস্থাপনা কমিটির সভায় বিদ্যালয়ের স্বার্থসংশি¬ষ্ট নানা কারনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। বিষয়টি প্রধান শিক্ষক মুছাফ কাককা মিয়া জানতে পেরে ৩০ সেপ্টেম্বর একটি রেজুলেশন তৈরি করে কিছু সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে জোর করে স্বাক্ষর নেন।

তিনি আরও বলেন, মুছাফ কাককা মিয়া প্রধান শিক্ষক থাকা অবস্থায় দূর্ণীতি, অর্থ আত্মসাৎ, ভূয়া ভাউচার, উৎকোচ গ্রহন এবং স্বাক্ষর জাল করে রিজার্ভ ফান্ডের অর্থ উত্তোলনসহ নানা অনিয়ম করেছেন। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ৩য় ৪র্থ শ্রেণির নিয়োগ প্রদানের পায়তারা করছেন। মূলত নিজের দূর্নীতি ঢাকতে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আরও পাঁচ বছর দায়িত্ব পালন করতে উঠে পরে লেগেছেন।

এস,পি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছাফ কাককা মিয়া বলেন, আমি কারও কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেইনি। বিদ্যালয়ে আমার বেশকিছু টাকা পয়সা পাওনা রয়েছে, তাই এই অর্থ নেওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অণুযায়ী অবসরে যাওয়ার পরে ব্যবস্থাপনা কমিটির সম্মতিতে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

বাগেরহাটে স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করায় ইজিবাইক চালকের কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে আব্দুল কাদের (৩৩) নামের এক ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (০৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন। পরে দুপুরেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ওই শিক্ষার্থীকে স্কুলের সামনে ওই শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টার সময় শিক্ষার্থী কিছু অভিভাবকরা আব্দুল কাদেরকে আটক করে। বেশকিছুদিন ধরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্তক্ত করত আব্দুল কাদের। বিষয়টি আব্দুল কাদেরের পরিবারকে জানানো হলেও কোন সুরহা হয়নি।

দন্ডাদেশ প্রাপ্ত আব্দুল কাদের (৩৩) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের হেকমত শেখের ছেলে। সে ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত ইজিবাইক চালক আব্দুল কাদের স্কুলে যাওয়া আসার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত করতেন। তিনি সবার সামনে এই অপরাধ শিকারও করেছেন। তাই দন্ডবিধির ৫০৯ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দুপুরে তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার জানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী যে সাহসী ভূমিকা রেখেছে তা অবশ্যই প্রশংসনীয়। এটা উত্যক্তকারীদের জন্য একটি সতর্ক সংকেত। স্কুলে আসা যাওয়ার পথে মেয়েদের কেউ বিরক্ত করলে সঙ্গে সঙ্গে অভিভাবক অথবা স্কুল কর্তৃপক্ষকে জানাবে।

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের দুইদিন ব্যাপি কর্মীসভা সমাপ্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের দুই দিন ব্যাপি কর্মীসভা সমাপ্ত হয়েছে। রবিবার (০৩ অক্টোবর) বিকেলে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মীসভা সমাপ্ত হয়। দিন মোংলা পৌরসভা মোল¬াহাট, চিতলমারী, ফকিরহাট, রামপাল, মোংলা উপজেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, বাগেরহাট সদর উপজেলা, মোরেলগঞ্জ বাগেরহাট পৌরসভার কর্মীসভার মধ্য দিয়ে দুই দিন ব্যাপি কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জামির হোসেন।

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত‘সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.সালাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ তৈয়াবুর রহমান, যুগ্ন সম্পাদক ডি. জেড এম হাসান বিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, এসএম গালিব ইমতেয়াজ নাহিদ। কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহিদা আক্তার, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম ভুইয়া তানু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আক্তার মিঠু, মোহসিন পারভেজ, বাগেরহাট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, বাগেরহাট জেলা ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, বাগেরহাট পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ওমর আলী মুন্না, সদর উপজেলা যুবদলের আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম, জয়নাল পারভেজ সুমন প্রমুখ।

সাতক্ষীরার তালায় ১শ ৮৮ টি পূজামন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা) ।।

করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব দেশে লকডাউন পরিচালিত হওয়ার কারণে গতবছর দুর্গাপূজা উৎসব আমেজের সাথে করতে পারেনি হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করতে চলছে জোর প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে সাতক্ষীরা তালা উপজেলায় ১শ ৮৬টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা। প্রতিমা তৈরিতে সৌন্দর্য, চাকচিক্য, ভিন্নতার মধ্য দিয়ে সর্বাধিক প্রশংসার অধিকার লাভ করার জন্য উপজেলার প্রতিটি মন্ডপে চলছে প্রতিযোগিতা। খড়, কাদামাটি বাঁশের সাহায্যে তাদের নিজস্ব শৈল্পীক সৌন্দর্যের নিখুঁত হাতের ছোঁয়া লাগিয়ে চলছে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আকৃতিদান। দেবী দুর্গার সাথে ধনের দেবী লক্ষ্মী, জ্ঞানের দেবী সরস্বতী, গনেশ, অসুর, মহিষ, কার্তিক, সিংহের মৃন্ময় তৈরী হচ্ছে। বিভিন্ন প্রতিমায় আনা হচ্ছে আধুুনিকতার চমক।

পঞ্জিকা বলছে, ২০২১ সালে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুরু হবে ১১ অক্টোবর। তার আগে অক্টোবর মহালয়ায় দেবীপক্ষ। ১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপূজা শুরু হবে, চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ১৪ অক্টোবর নবমী।

তালা উপজেলার ২টি থানার অধীন ১২টি ইউনিয়নে মোট ১৮৮টি পূজামন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ভিত্তিক ভাগে ধানদিয়া ইউনিয়নে ১৭টি, নগরঘাটা ইউনিয়নে ০৯টি, সরুলিয়া ইউনিয়নে ১০টি, কুমিরা ইউনিয়নে ১৩টি, তেঁতুলিয়া ইউনিয়নে ০৮টি, তালা সদর ইউনিয়নে ২২টি, ইসলামকাটি ইউনিয়নে ২০টি, মাগুরা ইউনিয়নে ১০টি, খলিষখালী ইউনিয়নে ২০টি, খেশরা ইউনিয়নে ১৪টি, জালালপুর ইউনিয়নে ১৩টি খলিলনগর ইউনিয়নে ২০টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ।

সরজমিনে প্রতিমা তৈরীরত ভাস্কররা জানান, প্রতিমা তৈরীতে পৌরাণিক কাহিনীকে নানা আদলে ফুটিয়ে তুলার চেষ্টা চলছে। কারুকার্যতা শেষ হলে রং তুলির নিখুঁত আচঁড়ে ফুটিয়ে তোলা হবে। প্রকৃত রূপে তোলা হবে নাক, কান, চোখ, মূখ ইত্যাদি দিয়ে। তবে এই কাজে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক পর্যাপ্ত না হলেও দৃষ্টিনন্দন সুন্দর প্রতিমা তৈরি করতে মনের মাধুরী দিয়ে কাজ করে যাচ্ছি।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নববির্নাচিত খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও প্রশাসনের সর্বাত্মক সাহায্য সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। সরকারিভাবে যে অনুদান আসে তা অতিদ্রুতই মন্ডপ কমিটির কাছে পৌঁছে দেয়া হবে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, দুর্গাপূজায় আইন-শৃংখলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হবে। পূজামন্ডপগুলোয় সাধারণত তিন ভাগে বিভক্ত করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। এবারও পুলিশ সদস্য আনসার ভিডিপি সদস্যদের কঠোর নজরদারী থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান তারা।

২২ অক্টোবর খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে

খবর বিজ্ঞপ্তি

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ অক্টোবর শুক্রবার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে। ০৩ অক্টোবর রবিবার বিকালে বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮১তম (জরুরী) সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি’নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের হলসহ সার্বিক অন্যান্য প্রস্তুতি পর্যালোচনা করে সভায় গৃহীত সম্পর্কিত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে, আগামী ২২ অক্টোবর শুক্রবার ৩য় ৪র্থ বর্ষ এবং ¯œাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং আগামী ০৫ নভেম্বর শুক্রবার অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। ৩য় ৪র্থ বর্ষ এবং ¯œাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর সোমবার এবং ১ম ২য় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ০৭ নভেম্বর রবিবার। কোভিড-২০১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীগণ টিকা কার্ড প্রদর্শণপূর্বক হলে প্রবেশ করতে পারবে।

যশোরের নভারনে মা’য়ের রক্ত জোগাড় করতে গিয়ে প্রতারণার শিকার বেনাপোলের সাংবাদিক নজরুল

বেনাপোল প্রতিনিধি                       

যশোরের শার্শা উপজেলার নাভারন পুরাতন বাজার এলাকায় মুমূর্ষু রোগীদের রক্তদানের নামে চলছে প্রতারনা। রক্তদানের কথা বলে হাতিয়ে নিচেছ অর্থ। ফলে প্রতারিত হচেছ সাধারন মানুষ।

মুমূর্ষু মা’য়ের রক্ত জোগাড় করতে গিয়ে এমনই  প্রতারণার শিকার হয়েছেন যশোরের নাভারন পুরতান বাজার এলাকার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের বেনাপোলের সাংবাদিক নজরুল ইসলাম। ঘটনায় ঝিকরগাছা থানায় একটি সাধারন ডায়রী করা করেছেন তিনি।

তিনি জানান, ২৫ সেপ্টেম্বর হঠাৎ করে আমার মা’য়ের শরীরে রক্তশূন্যতা দেখা দিলে ডাক্তারের পরামর্শে  যশোর জনতা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্মরত ডাক্তার এম.শরিফুল আলম জানান, রোগীর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ৭.৫  হওয়ায় জরুরী রক্তের প্রয়োজন। তার মা’য়ের রক্তের গ্রুপ “এবি নেগেটিভ” হওয়ায় তা জোগাড় করা ছিল খুবই কস্টসাধ্য।

মা’য়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলে নজরুল তার ফেসবুক আইডিতে রক্তের প্রয়োজন’ বলে পোস্ট দেয়। পোস্টের নিচে দেয়া হয় তার মোবাইল নম্বর। ২৯ সেপ্টেম্বর দুপুরে অজ্ঞাতনামা ০১৭৮১৮৬২৭৭৬ নাম্বার মোবাইল থেকে কল করে রক্ত দেয়ার ইচছা প্রকাশ করা হয়। পরে রক্তদাতা পথখরচ বাবদ তার ০১৭৮১৮৬২৭৭৬ নাম্বার মোবাইলে ১০০০ টাকা বিকাশ করে দিতে বলেন। তার নাম্বারে ৫০০ টাকা বিকাশ করা হলে তিনি ক্ষেপে যান এবং দেখে নেওয়ার হুমকী প্রাদন করেন। 

পরে আমি তার মোবাইলে একাধিকবার চেস্টা করলেও বন্ধ ছিল তার মোবাইল ফোন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক জানান, গতকাল বিকেলে অজ্ঞাতনামা রক্তদানকারী প্রতারকের বিরুদ্ধে তার মোবাইল নাম্বার সহ ঝিকরগাছা থানায় সাধারন ডায়রী করেছেন সাংবাদিক নজরুল ইসলাম। যার জিডি নাম্বার – ২০, তারিখ ০১/১০/২১ইং। প্রতারকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে দ্রুত।

মহাসচিবের মৃত্যুতে দাকোপ উপজেলা জাতীয় পার্টির শোক প্রকাশ

বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে  খুলনার দাকোপ উপজেলা চালনা পৌরসভা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে থেকে গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চেয়ারম্যানের প্রেস  এবং রাজনৈতিক সচিব সুনীল শুভরায়,দাকোপ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নারায়ন চন্দ্র সরকার, চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী গাজী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্ল্যা, জেলা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনোজ কুৃমার রায়, জেলা জাপানেতা গাজী আব্দুল বারিক, শ্যামাপ্রসাদ গাইন, চালনা পৌরসভার সাধারণ সম্পাদক এস এম, মামুনুর রশিদ, জাপানেতা দূর্গাপদ মন্ডল, বিপুল কান্তি মন্ডল,ডাঃ শহিদুল ইসলাম, লুৎফর রহমান সানা, বিমল কবিরাজ, সোহরাব হোসেন, লিখন হোসেন হাওলাদার, গাজী আনোয়ারুল ইসলাম, জিয়ারুল ইসলাম জিয়া, হুমায়ুন কবির হিরা, মোঃ আমীরুল গাজী, মজনু ফকির, সুচিত্র গোলদার,অসিম সানা,অমল বর্মন,মিল্টন গোলদার, রবিউল ইসলাম, আব্দুল হাই শেখ,শাহাদাৎ হোসেন মোড়ল, খোকন সরদার, শেখ বিপ্লব হোসেন, কালিপদ রায়, মোঃ আলম শেখ, জিহাদ হাওলাদার,মোশারেশ হোসেন লিমন, ইমরুল ইসলাম শেখ, আমিনুল ইসলাম হিটু, সুমন রায়, আসাকুর সরদার, আবুল হোসেন শেখ, জিয়ারুল গাজী, শিকদার মনিরুল ইসলাম, মহাসিন ফরাজী, নুর ইসলাম গাজী,সজল রায়,রাশিদা বেগম,তহিদুল ইসলাম প্রমুখ।

নিষেধাজ্ঞা শুরুর আগের দিনে মোংলায় ইলিশের চড়া  দাম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

নিষেধাজ্ঞা সামনে রেখে মোংলায় বেড়েছে ইলিশের দাম। নিষেধাজ্ঞা শুরু হচ্ছে তাই শেষ মুহুর্তে ইলিশ কিনতে বাজারে উপচে পড়া ভিড় ক্রেতা সাধারণের। অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত  ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ মজুদ নিষিদ্ধ থাকবে। কারণেই হঠাৎ করে মোংলার মাছ বাজারে ইলিশের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা।

মোংলা পোর্ট মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আফজাল ফরাজিও তা স্বীকার করে বলেন, যেহেতু মোংলা নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছেনা, তাই দূরের মোকাম থেকে তাদের বেশি দামে ক্রয় করতে হচ্ছে। কারণে তাদের ব্যবসায়ীরাও বেশি দাম ইলিশ বিক্রি করছেন।

রবিবার সকাল দুপুরে পৌর শহরের প্রধান মাছ বাজার ঘুরে দেখা গেছে, দেড় কেজি ওজনের ইলিশের দাম ১৮০০ থেকে ১৯০০ এবং এক কেজি ওজনের ইলিশের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সাধারণ ক্রেতা হারুন অর রশিদ দীনেশ সাহা বলেন, দুই একদিন আগে যে দামে ইলিশ বিক্রি হয়েছে এখন তা প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। সকালে গিয়েছিলাম বাজারে বড় ইলিশ না হলেও ঝাটকা সাইজের নিবো তারও দ্বিগুন দাম বেড়েছে। সব দেখার কেউ নেই, প্রশাসনেরও কোন তদারকি নেই।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, সাগর নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধি করতে আগামী অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সময়ে যারা ইলিশ ধরবে এবং ক্রয়-বিক্রয়, পরিবহণ মজুদ করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। নদীতেও অভিযান চালানো হবে। তবে এই নিষেধাজ্ঞার আগের দিন যারা ইলিশ বেশি দামে বিক্রি করছে তাদের ক্ষেত্রে এই মুহুর্তে আমাদের কিছু করার নেই বলেও জানান তিনি।

অমিত সম্ভাবনাময় যুব নেতা এসএম কামাল হোসেনের ইন্তেকাল, নগর যুবদলের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অমিত সম্ভাবনাময় যুব নেতা এসএম কামাল হোসেন (৪২) আর আমাদের মাঝে নাই। রবিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)মৃত্যুকালে স্ত্রী দিলরুবা নামের বছর বয়সী একমাত্র কণ্যা সন্তান, এক বোন, অসংখ্য আত্মীয়-স্বজন রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সরকারি সুন্দরবন আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সহযোদ্ধা এসএম কামাল হোসেনের বিরুদ্ধে অন্তত ৭০টি রাজনৈতিক মামলা রয়েছে। তার আকষ্মিক চলে যাওয়ায় গভীর শোকাহত খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ। আজ রবিবার (০৩ অক্টোবর) খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর এক শোক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

পারিবারকি সূত্রে বরাত দিয়ে তিনি জানিয়েছেন, মরহুম এসএম কামাল হোসেনের নামাজে জানাজা আজ রবিবার (০৩ অক্টোবর) যোহর বাদ টুটপাড়া বাইতুস শরফ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে খুলনার রাজনৈতিক অঙ্গণে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের সহযোদ্ধা অমিত সম্ভাবনাময় যুব নেতা এসএম কামাল হোসেনকে হারিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা প্রিয়জন হারানোর বেদনাহত বলে জানিয়ে মরহুমের মাগফেরাত কামনায় মহান আল্লাহ্’কাছে দোয়া, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক এসএম নাজমুল হুদা সাগর।

সাংবাদিক জাহাঙ্গীরের পক্ষে আরাজি ডুমুরিয়াবাসীর মতবিনিময়

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের পক্ষে গতকাল রবিবার  আরাজি ডুমুরিয়াবাসী এক মতবিনিময় সভার আয়োজন করে। আরাজি ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যা টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখ হায়দার আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক সেনা সদস্য এস এম জামসেদ, আলতাফ শেখ, আবু জাফর শেখ, রবিউল মোল্লা, মোহাম্মদ আলী মোল্লা, সরোয়ার শেখ, আনোয়ার হোসেন, সাত্তার শেখ, জাকিরুল মোল্লা, ফিরু শেখ, মারুফ শেখ, শেখ ইকবাল হোসেন, জিন্নাত মোড়ল, রফি মোড়ল, মুজিবর মোড়ল, শাহাজান শেখ, আতাউর শেখ, ইসমাইল জোয়াদ্দার, নওশের সরদার, পলাশ দাস, দুৎকুমার দাস, আতিয়ার রহমান, মসলেম শেখ, এস কে বাপ্পি, বাধণ মন্ডল, দিলিপ মন্ডল প্রমুখ। সভায় সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রয়াত চেয়ারম্যান শেখ কবিরুল ইসলামের এককজন সামান্য কর্মী হিসেবে আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবায় নিজেকে সর্ম্পৃক্ত রাখবেন।

বটিয়াঘাটায় ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গণসচেতনতা মূলক  সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি

ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া এলাকায় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এক  গণসচেতনতা মূলক সভা গতকাল রবিবার বিকাল টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল স্বাগত বক্তৃতা করেন   সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমির আলী ।সভায় আজ সোমবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে মৎস্য প্রজননে মা ঈলিশ রক্ষায় মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন এক বিজ্ঞপ্তি মারফত তথ্য বিবরণী জানান দেওয়া হয়। সময় ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন মজুদ সম্পূর্ণ নিষিদ্ধও করা হয়।বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থপনা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ,সভা সেমিনার মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে এবং তা অব্যহত রয়েছে তাছাড়া উপজেলায় ৭০০ ইলিশ জেলেদের মাঝে ওই সময়ে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানান।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বটিয়াঘাটা উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষিত

বটিয়াঘাটা প্রতিনিধি

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বটিয়াঘাটা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম তাজউদ্দীনের সুপারিশকৃত ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন জেলা কমিটির সভাপতি কাজী মনিরুল ইসলাম মনির। কমিটিতে আহবায়ক পদে নিত্যানন্দ মহালদার,যুগ্ম আহবায়ক পদে মিঠুন রায়,কার্য্যকরী সদস্য পদে গৌতম রায়,তানভীর রহমান,অপু,চন্দন ঘোষ,নিউটন ঘোষ,বিশ্বজিৎ ঘোষ,বিশ্বজিৎ সরকার, পবিত্র দাশ,আলামিন সরদার,কৃতি সুন্দর মহালদার,শুভজিৎ মন্ডল,সুমন শেখ প্রমূখ।

কামাল হোসেনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

খবর বিজ্ঞপ্তি।।

সরকারী সুন্দরবন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তার মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “এস এম কামাল হোসেন এর মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। ছাত্রদল নেতা হিসেবে সংগঠনের জন্য তার অবদান অনস্বীকার্য। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে তিনি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তার শোকে ¤্রয়িমান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি এস এম কামাল হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

বাজুয়ায় টোনাজাল দিয়ে মাছ শিকারের  ফলে খালের নাব্যতা কমে আসছে

মোঃ শামীম  হোসেন – বাজুয়া ( দাকোপ)

খুলনার দাকোপে চড়া নদী, পূর্ব বাজুয়া, কচাসহ বিভিন্ন এলাকার খাল জলাশয় আড়াআড়ি টোনাজাল পাটাতন নেটের বেড়া দিয়ে চলছে মাছ শিকার। এতে পানি নিষ্কাশনসহ নানা প্রতিবন্দকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তা ছাড়া দিন দিন খালগুলোর নাব্যতা কমে আসছে। আবার অসংখ্য মানুষের আমিষের চাহিদা পূরনে নেতিবাচক প্রভাব পড়ছে। ছাড়া কৃষি কাজও মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। ফলে এলাকার হাজারো কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুন্দরবন উপকূল ঘেঁষা এই উপজেলায় বিভিন্ন নামে ২২৮টি বেশি খাল জলাশয় রয়েছে। এসব অধিকাংশ সরকারী খাস খালগুলো নাম মাত্র ইজারা নিয়ে ইজারাদার অথবা গায়ের জোরে কতিপয় অসাধু ব্যক্তি স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় দখলে রেখেছেন। তাঁরা নিয়মনীতির তোয়াক্কা না করে আড়াআড়ি অবৈধ ভাবে বাঁধ, খন্ড খন্ড টোনাজাল, নেটজাল, পাটাজাল, চাকজাল, কারেন্ট জাল পাটাতন নেটের বেড়া দিয়ে মাছ শিকার করছেন। তাছাড়া খালের উপর গড়ে উঠেছে বসত ঘরসহ নানা স্থাপনা এমনকি পাকা প্রচীরও। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা দূর্বলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে অধিকাংশ কৃষকের বীজতলা রোপা আমনের ক্ষয়ক্ষতি বেড়ে চলেছে। আর শুকনো মৌসুমে খালে পানি ধারন ক্ষমতা না থাকায় সেচ সংকটের কারনে রবি শস্য বোরো চাষ চরম ভাবে ব্যহত হচ্ছে। এসব কারনে এক সময়েকার জলাশয়ে ভরা এই উপজেলার বিভিন্ন এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নৌকা যেমন হারিয়ে যাচ্ছে তেমনি কৃষিকাজেও দেখা দিচ্ছে চরম বিপর্যয়। অন্যদিকে পলি মিশ্রিত পানি সব জালে বাধাগ্রস্থ হয়ে খালের নাব্যতা দিন দিন কমে আসছে। এতে অসংখ্য দেশী প্রজাতির মাছের পোনা নিধন হচ্ছে বলে কৃষকদের অভিযোগ। ফলে উপজেলার ৯টি ইউনিয়ন ১টি পৌরসভার ১০৬টি গ্রামের প্রায় দুই লক্ষ মানুষের আমিষের চাহিদা পূরনে নেতিবাচক প্রভাবের আশংঙ্কা করছেন তাঁরা। চুনকুড়ি এলাকার কৃষক সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মনোজ রায়, বাবলু সরদার, মাখন লালসহ একাধিক কৃষকরা আলাপকালে জানান, খাল ইজারা নিয়ে ইজারাদাররা নিয়মনীতির তোয়াক্কা না করে খালে আড়াআড়ি নেটপাটা এবং টোনাজাল দিয়ে মাছ শিকারের ফলে পানি সরবরাহের ব্যাপক প্রতিবন্দকতা সৃষ্টি হচ্ছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা দূর্বল হয়ে এবং পলি পড়ে খালের নাব্যতা কমে যাচ্ছে। এছাড়া শুকনো মৌসুমে খালের পানি সেচে ফেলে দিয়ে মাছ ধরে নেওয়ায় কৃষকরা সেচ সংকটে রবি শস্যসহ বোরো চাষ করতে পারে না। এমনকি এলাকার প্রধান উৎস কৃষকের আয়ের তরমুজ চাষ অন্যান্য রবি শস্য ক্ষেতেও সেচ দিতে পারে না। কৈলাশগঞ্জ এলাকার ইউপি সদস্য বুলু রপ্তান বলেন, খালে বিভিন্ন জাল পেতে রাখার কারনে কৃষি কাজ ব্যহত হচ্ছে। এছাড়া অসংখ্য দেশী প্রজাতী মাছের পোনা নিধন হচ্ছে। ফলে উপজেলার বিপুল জনগোষ্ঠির আমিষের চাহিদা পুরনে নেতিবাচক প্রভাবের আশংঙ্কা করছেন তিনি। অবিলম্বে বিভিন্ন খালের সকল জাল অপসারন এবং কৃষকের কথা বিবেচনা করে খালগুলো ইজারা বন্দের দাবী জানান তিনি। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান জানান, খালগুলোর নাব্যতা কমে যাওয়ায় এবং জলাবদ্ধতার কারণে এবছর চলতি আমন মৌসুমে কৃষকদের ৯৬.হেক্টর বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া প্রায় ৮৭০ হেক্টর বীজতলা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এসব অবৈধ জাল উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনা করা হবে।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সর্বাত্মক সহায়তা করতে হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা যেমন দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা; তেমনি তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন আমাদের অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের স্বপ্নকে বিসর্জন নিয়ে পিতার স্বপ্নকে ধারণ করেছেন, লালন করেছেন এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল-দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কন্যা হিসেবে তিনি জীবনমৃতে্যুর সন্নিকটে থেকেও উদ্দেশ্য থেকে এক চুলও পিছপা হন নি। তিনি আরও বলেন, তবে যড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাই ষড়যন্ত্রকারী চক্রের ষড়যন্ত্র, অপপ্রচার, গুজব-সন্ত্রাস মোকাবেলায় আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দুর্বার গতিতে এগিয়ে যাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সর্বাত্মক সহায়তা করতে হবে। তাই আমাদের তৃণমূল পর্যায়েও নেতাকর্মীদেরকে ঐক্যেবদ্ধ থেকে দলের জন্য কাজ করে যেতে হবে।

গতকাল রবিবার দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর দৌলতপুর থানার ০১নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলম খাজা, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, নির্বাহী সদস্য মনিরুজ্জামান খান খোকন। এসময় উপস্থিত ছিলেন ০১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন মিনা সাধারণ সম্পাদক আবু জাফর।

আসামি ছেড়ে না দিলে থানায় মলমূত্র ঢেলে দেওয়ার হুমকি

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ৫০ লিটার বাংলা মদসহ হরিজন পল্লীর দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে থানায় মলমূত্র ঢেলে দেওয়ার হুমকি দিয়েছে উপজেলার পৌরসভার হরিজন পল্লীর সদস্যরা।

শনিবার দুপুরে হরিজন পল্লীর প্রায় ৫০ জন নারী পুরুষ কুমারখালী থানায় এই ঘটনা ঘটায়। দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় হরিজন পল্লীর ছেদিয়া বাঁশফোড়ের ছেলে উজ্জ্বল বাঁশফোঁড় বাদল বাঁশফোড়ের ছেলে জীবন বাঁশফোড়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকা থেকে কুমারখালী থানার এসআই নজরুল সঙ্গীয় অফিসারসহ  দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। সময় তাদের নিকট থেকে ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আসামিদেরকে থানায় নিয়ে আসা হলে কুমারখালী পৌরসভার হরিজন পল্লীর প্রায় ৫০ জন নারী পুরুষ থানা চত্বরে এসে আসামিদের ছেড়ে দেওয়া না হলে বালতিতে মল নিয়ে ঢেলে দেওয়ার হুমকি দেয়। এসময় পুলিশ কঠোর অবস্থানে থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করে।

বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ৫০ লিটার মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

৭২টি মামলা নিয়েই চিরবিদায় নিলেন ছাত্রদল নেতা কামাল

স্টাফ রিপোর্টার

খুলনায় সবচেয়ে বেশি রাজনৈতিক মামলার আসামি ছিলেন তিনি। গত ১০ বছরে খুলনার বিভিন্ন থানায় দায়ের করা ৭২টি মামলায় আসামি করা হয় তাকে। মাসজুড়ে আদালতে হাজিরা দিয়েই কাটত তার দিন। মহানগর যুবদলের কমিটিতে পদ না পাওয়ার কষ্টও ছিল মনে। বাবা-মায়ের সঙ্গে বড় ভাইকে হারিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এসব কষ্ট নিয়েই মাত্র ৪২ বছর বয়সে চিরবিদায় নিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন। রোববার প্রত্যুষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতেই মারা যান তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)খুলনায় পরিচ্ছন্ন চরিত্রের সজ্জন ছাত্রনেতাদের মধ্যে অন্যতম ছিলেন কামাল। তার অকাল মৃত্যু ছুঁয়ে গেছে সবাইকে। শোকাহত হয়ে পড়েছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে টুটপাড়া নিজ বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন। সাড়ে ৩টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী দিলরুবা নামের বছর বয়সী একমাত্র কন্যা সন্তান, এক বোন, মৃত ভাইয়ের স্ত্রী পুত্র সন্তান রেখে গেছেন তিনি। রোববার তার জানাজা টুটপাড়া বাইতুস শরফ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে টুটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে ছাত্রদলের কর্মী, ১৯৯৫ সালে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন কামাল। ১৯৯৮ সালে নগরীর সরকারি সুন্দরবন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ২০০১ সালে সভাপতি নির্বাচিত হন। ২০১০ সালের ডিসেম্বর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল। ২০১৫ সালে হন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

২০১০ সাল থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে থাকার কারণে খুলনায় সবচেয়ে বেশি রাজনৈতিক মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। ২০১৬ সালের মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের সময় সভাপতি প্রার্থী ছিলেন তিনি। মহানগর যুবদলের কমিটি গঠনের সময়ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন কামাল। গ্রুপিংয়ের রাজনীতির কারণে সবচেয়ে বেশি রাজনৈতিক মামলা এবং রাজপথে সক্রিয় থেকেও পরে ভালো কোনো পদ পাননি তিনি। নিয়ে প্রায় কষ্ট ক্ষোভের কথা বলতেন।

মর্মান্তিক!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ফাস্ট ফুডের দোকানে চিকেন মিটবল খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটির নাম আব্দুল্লাহ আল মামুন (৯)সে ওই গ্রামের কাঠ ব্যবসায়ী রাশেদ খন্দকার জুনায়েদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপাশার আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরশিক্ষার্থী মামুন তার এক বন্ধুর সঙ্গে বিকেলে থানার সামনের কাজী ফার্মস নামক একটি ফাস্ট ফুডের দোকানে চিকেন মিটবল খেতে যায়। খাওয়ার এক পর্যায়ে তার শ্বাসনালীতে খাবার আটকে  অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে কাজী ফার্মসের মালিক সোহাগ বলেন, ‘শিশুটি আমার দোকানে এসে চিকেন মিটবল খেতে বসে। খাবারের সময় তার গলায় মাংস আটকে যায়। এসময় দোকানের কর্মচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শিশুটির মৃত্যু হয়।’

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিপাশা মোশারফ জানান, জরুরি বিভাগ আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শ্বাসনালীতে খাবার আটকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় শাশুড়ি সৎ ছেলেকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে স্ত্রী কর্তৃক তালাক পেয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে শাশুড়ি স্ত্রীর আগের পক্ষের সন্তানকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত স্বামীর নাম সবুজ গাতিদার।

রোববার দুপুর ১টার দিকে সবুজকে সাতক্ষীরা জজ কোর্ট এলাকার আব্দুল মান্নানের হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সবুজ কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে শ্বশুরবাড়িতে আগুন দেয় বলে মামলার এজাহারে বলা হয়। আগুনে শাশুড়ি ফাতেমা খাতুন (৪৫) সৎ ছেলে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নাজমুল (৮) দগ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ফাতেমার স্বামী আব্দুস সাত্তার সরদার জানান, তার মেয়ে নাজমা খাতুনের সঙ্গে সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আল আমিনের বিয়ে হয়েছিল। তবে সংসার টেকেনি। এই সংসারে নাজমার একটি ছেলে আছে। চলতি বছরের মে মাসের শেষের দিকে নাজমার খালাতো ভাই দেবহাটা উপজেলার নাজিরেরঘের গ্রামের সবুজের সঙ্গে বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহ পর নাজমাকে নিয়ে রাজবাড়িতে একটি কারখানায় কাজে লাগিয়ে দেয় সবুজ। পরে সেখানে নাজমাকে গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টা করে। জীবন বাঁচাতে সে পালিয়ে বাড়ি আসে। আগস্টের শেষের দিকে নাজমা সবুজকে তালাক দেয়। পরে নলতার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সৌদি আরবে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে ভাষা শিক্ষার জন্য গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় যায় নাজমা।

আব্দুস সাত্তার সরদার আরো বলেন, তিনি কাজলা গ্রামের আরিফ আহম্মেদের মাছের ঘেরে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। প্রতিদিন কাজের ফাঁকে বাড়ি থেকে একবার করে ঘুরে যান তিনি। তালাক দেওয়ার পর দেবহাটা থানার অস্ত্র ডাকাতিসহ ছয় মামলার আসামি সবুজ আরো বেপরোয়া হয়ে ওঠে। এরই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বাইরে থেকে শিকল টেনে জানালা দিয়ে পেট্রোল ছুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরে থাকা তার স্ত্রী ফাতেমা নাতি নাজমুল বের হওয়ার চেষ্টা করে। কিন্তু বের হতে পারেনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত  চিকিৎসক ডা. তৌফিক আহম্মেদ বলেন, ‘আগুনের নাজমুলের শরীরের ৯৫ শতাংশ ফাতেমার ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে বাঁচানো কঠিন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনায় আব্দুস সাত্তার সরদার বাদী হয়ে সবুজ গাতিদার, তার ভাই সুমন গাতিদার, তাদের বাবা নবাব আলী গাতিদার, মা মর্জিনা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে শনিবার থানায় একটি মামলা করেন। মামলার প্রধান আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়ায় এক রাতে দুই মন্দিরের প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক রাতে দুই উপজেলায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (অক্টোবর) রাতে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে নফরকান্দি গ্রামে নফরকান্দি মহামায়া মন্দির এবং খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের হিন্দু মহল্লায় অবস্থিত আজইল সর্বজনীন দুর্গা মন্দিরে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে নফরকান্দি মহামায়া মন্দিরের সামনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি প্রতিমার মাথা ভেঙে মাটিতে পড়ে আছে।

মিরপুরের ছতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, এর আহে এলাকায় এমন কোনও ঘটনার নজির নেই। আশা করি দ্রত দোষীদের খুঁজে বের করে আইনানুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের জানান, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

অপরদিকে, খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের হিন্দু মহল্লায় অবস্থিত আজইল সর্বজনীন দুর্গা মন্দিরে চারটি মূর্তির মাথা ভেঙে মাটিতে ফেলে রাখে দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সভাপতি চ-কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ৩টা পর্যন্ত তিনি মন্দিরেই ছিলেন। সকালে জানতে পারেন, কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে। দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। দুর্বৃত্তরা চারটি মূর্তির মাথা ভেঙে মাটিতে ফেলে রাখে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মন্দিরের জায়গা নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মামলাও চলছে আদালতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটনা ঘটেছে। আরও তদন্ত চলছে।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, রাত দেড়টা পর্যন্ত মন্দিরে লোকজন কাজ করেছেন। সেখানে সিসি ক্যামেরা ছিল। কিন্তু চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় রাতে ক্যামেরা খুলে বাড়ি নিয়ে যান মন্দির কমিটির এক সদস্য। কয়েকটি মূর্তির মাথা ভেঙে ফেলা হয়েছে। কেন, কারা ঘটনা ঘটিয়েছে, তা এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনায় কাজ করছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পূজাম-পে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

ভোমরা বন্দরে কিলোমিটার যানজট, বাধাগ্রস্ত আমদানি-রপ্তানি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সৃষ্টি হয়েছে স্মরণকালের ভয়াবহ যানজট। ফলে বাধাগ্রস্ত হচ্ছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।

ট্রাকচালকদের অভিযোগ, বন্দরে ট্রাক টার্মিনাল না থাকায় প্রতিনিয়ত যানজট হচ্ছে। তবে গত দুইদিন বন্দর বন্ধ থাকা রপ্তানি পণ্যবাহী ট্রাক বেশি আসায় অবস্থার সৃষ্টি হয়েছে।

রোববার (অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দর থেকে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। শত শত পণ্যবাহী ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক ট্রাক দুই দিন আগে থেকে ভারতে প্রবেশের অপেক্ষায়। যানজটের কারণে পণ্যবাহী ট্রাক বন্দর থেকে বের হতে না পারায় কার্যত অচল হয়ে পড়ছে বন্দরের কার্যক্রম। ফলে বন্দরেই নষ্ট হচ্ছে আমদানি করা পেঁয়াজ, আদা, কাঁচামরিচসহ বিভিন্ন পণ্য।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রবিউল ইসলাম জানান, গত দুই দিন বন্দর বন্ধ থাকায় ট্রাকের চাপ বেড়েছে। এছাড়া আগামী কয়েকদিন পর শুরু হবে দুর্গাপূজার ছুটি। এজন্য হঠাৎ রপ্তানি বেড়েছে। ভারত থেকে আসা ট্রাক বন্দরের পার্কিংয়ে থাকলেও রপ্তানি পণ্যবাহী ট্রাক রাস্তায় রয়েছে। যানজট কতক্ষণ থাকবে তা বলা মুশকিল।

ট্রাকচালকরা জানান, শনিবার (অক্টোবর) থেকে তারা রাস্তায় রয়েছেন। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। ভারতে ধীরগতিতে গাড়ি প্রবেশ করছে। অবস্থার উত্তরণে দ্রুত ট্রাক টার্মিনাল নির্মাণের জোর দাবি জানান তারা।

ভোমরা বন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবু হাসান জাগো নিউজকে বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ২০-৫০ পণ্যবাহী ট্রাক রপ্তানি হয়। সম্প্রতি রপ্তানি বেড়েছে। ভারতীয় কাস্টম কর্তৃপক্ষ বাংলাদেশি পণ্য গ্রহণে ধীরগতির নীতি অনুসরণ করায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এছাড়া আমদানি করা পণ্য আসতে অনেক দেরি হচ্ছে।

খুবির ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদিরের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন (ইসিই) ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির এর পিতা মোঃ মতিয়ার রহমান চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল ৫.৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ ০৩ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ রবিবার সকাল ৯টায় সিরাজগঞ্জের চৌবাড়ি গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির এর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।