খবর বিজ্ঞপ্তি ।।
স্বদেশ আজ বিপন্ন, দেশের জনগনের নূন্যতম গণতান্ত্রিক অধিকার আজ আওয়ামী-বাকশালী আর তাদের বশংবদ প্রশাসনের নিকট জিম্মি, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকামী আপামর জনগনের হৃদ-স্পন্দন সত্তরোর্দ্ধ বর্ষীয়সী মহীয়সী দেশমাতা বেগম খালেদা জিয়া কোন অপরাধ না করেও আজ দীর্ঘদিন যাবৎ স্বগৃহে কারান্তরীণ, জাতির ভবিষ্যত কর্ণধর দেশনায়ক তারেক রহমান মিথ্যা মামলায় বশংবদ আদালতের উদ্দেশ্যমূলক সাজা মাথায় নিয়ে বিদেশে নির্বাসিত! এই দুঃসহ পরিস্থিতি থেকে দেশকে, দেশের জনগনকে উদ্ধার করতে হবে। জনগনের প্রাণপ্রিয় নেত্রী দেশমাতাকে মুক্ত করতে হবে, দেশনায়ক তারেক রহমান যেন বীরবেশে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর এসবই তখন সম্ভব হবে যখন দুর্বার আন্দোলনের মাধ্যমে রাতের ভোটের এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেছাসেবক দলের আলোচনা সভায় বক্তাগন উপরোক্ত মন্তব্য করেণ। ফ্যাসিবাদের পতন করে একটি গণতান্ত্রিক বংলাদেশ গঠন নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের রাজপথে থাকার শপথ গ্রহনের জন্য নেতৃবৃন্দ সকলের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার বেলা ১১-৩০টায় ০৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সাহারুজ্জামান মোর্ত্তজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিজুল হাসান দুলু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এহতেশামুল হক শাওন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি মোঃ তৈয়বুর রহমান। মুন্তাসির আল মামুনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফারুক হিল্টন, আতাউর রহমান রুনু, ইউসুফ মোল্লা, খায়রুজ্জামান সজীব, সাইফুল ইসলাম মলি¬ক, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু ও কামরুল ইসলাম। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ তারিকুল ইসলাম তারেক,সোহরাব হোসেন,সিরাজুল ইসলাম, এ্যাডঃ ওমর ফারুক, আলহাজ্ব আলামিন হোসেন, হেলাল ফরাজী, মিজান সরদার, সওকত আলী বিশ্বাস লাবু, আলাউদ্দিন তালুকদার, আলামিন সরদার রতন, বিল্লাল হোসেন, মোত্তালেব সেখ, সাইফুর রহমান জাহিদ, নজরুল ইসলাম,মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম বাবু, সোহেল রানা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের মঞ্জুর শাহীন রুবেল, নাইম হাসান হাসিব, রিপন সিকদার, আলামিন সেখ, আশিকুল্লাহ,কবির গাজী, পিএম শহীদ, আলাউদ্দিন জমাদ্দার, আসাদুজ্জামান রিপন, পলাশ সেখ, মাহাবুব নোমান, এজাজ সেখ, সুমন শিকদার, হাবিবুর রহমান স্বপন, তারেক সিদ্দিকী বাবু, সাব্বির হোসেন, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ইয়াসির আলী রনি, ইদ্রিস হোসেন সোহান,স্বপন তালুকদার, রাকিবুল হাসান, মজনু চৌধূরি,মাসুম বিল¬াহ, কামরুল হাসান, সাজ্জাদ হোসেন সাদ্দাম, মাহবুবুল আলম মামুন, জাফর সেখ,মোঃ নয়ন, কালু সেখ, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আইয়ুব সিদ্দিকী মিলন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু,মীর আলামিন হোসেন, আকরাম হোসেন, শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম তুহিন, মোঃ শাহ আলম, মুসফিকুল ইসলাম জনি,হামিদুল, নাহিদ হাসান নিপু, মোঃ আব্বাস, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুজ্জামান রনি, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, মোঃ রাসেল, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের নাজমুল হুদা পলাশ, এমদাদ মোড়ল, মোশারফ সর্দার, লেমন মোল্লা, বিল্লাল কাজী,মোঃ সেলিম, মোঃ লিটন, কোরবান মোড়ল প্রমূখ।
আলোচনা সভা শেষে দলীয় কার্য্যালয়ের সম্মূখে সদর ও সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে দুস্থ্য পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।











































