Home আঞ্চলিক দিঘলিয়ায় লকডাউনের ১২ দিনেও সংক্রমনের হার উদ্বেগজনক

দিঘলিয়ায় লকডাউনের ১২ দিনেও সংক্রমনের হার উদ্বেগজনক

9

আসাদ, দিঘলিয়া

খুলনা জেলা প্রশাসক ঘোষিত সর্বাত্বক লকডাউনের ১২ দিন পরেও, দিঘলিয়ায় করোনা সংক্রমনের হার প্রায় একই রকম। জণসাধারণকে ঘরে রাখতে ও সরকারি নির্দেশনা মেনে চলতে বাধ্য করতে উপজেলা প্রশাসন হিমসিম খাচ্ছে। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ টি নমুনা র‍্যাপিড এন্টিজেন টেষ্ট করে, এদের মধ্যে ১৩ টি নমুনা করোনা পজেটিভ হয়েছে, সংক্রমনের হার প্রায় ৩২%। লকডাউন এর ১২তম দিন পরেও করোনা সংক্রমনের এ হার যথেষ্ট উদ্বেগজনক।

প্রশাসন কঠোর অবস্থান সত্বেও মোড়ে মোড়ে চলছে আড্ডা, বেড়েই চলেছে সংক্রমনের হার, মানুষের মধ্যে সচেতনার কোন বালাই নেই। যখন সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের টহল দল আসে তখন সবাই দৌড়ে পালায়, চলে গেলে আবারও চলছে আড্ডা, এ যেন চোর পুলিশ খেলা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন, গতকাল (শনিবার) রাস্তায় জটলা করে বসে গেমস খেলা, আড্ডা দেওয়ার মাধ্যমে সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ৭ টি মামলায় ৩২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় তিনি বলেন, করোনা প্রতিরোধে দয়া করে বাসায় থাকুন। বিনাকারণে চায়ের দোকানে, বাজারে না আসার জন্য অনুরোধ করেন।

এদিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, গতকাল পর্যন্ত এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৪ জন। মৃত্যুবরণ করেছেন ৭ জন। বর্তমানে ১৩২ জন হোম আইশোলেশনে রয়েছেন, ০৩ জন হাসপাতালে ভর্তি আছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম বলেছেন, দয়া করে কয়েকটি দিন ধৈর্য্য ধারণ করে ঘরে থাকুন। প্রশাসন, পুলিশ, আর্মি বিজিবি, আনসার কিছুই যথেষ্ট নয়, শুধু জনগনের সদিচ্ছাই পারে অবস্থার উন্নতি করতে। করোনায় আক্রান্ত ব্যক্তি ও তার সংস্পর্শে আসা বা পরিবারের সদস্যগন ঘুরে ফিরে বেড়াবেন না। করোনাকালীন বিধিনিষেধে কেউ কর্মহীন হয়ে খাবারের কষ্টে থাকলে ৩৩৩ তে কল করুন, আমরা আপনাকে খাবার পৌঁছে দিব।