Home স্বাস্থ্য গোড়ালি ও পায়ের তালুর ব্যথা কমাতে যা করবেন

গোড়ালি ও পায়ের তালুর ব্যথা কমাতে যা করবেন

1

মিলি রহমান।।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, হিল পরে বেশি হাঁটা, গোড়ালি ফেটে যাওয়া কিংবা ক্যালসিয়ামের অভাবে গোড়ালি ও পায়ের তালুতে ব্যথা শুরু হয়। ব্যথা উপশম করতে মানুষ প্রায়ই বিভিন্ন ব্যথানাশক ওষুধ খান। ওষুধ কেবল সাময়িক স্বস্তি দেয়। যদি গোড়ালির ব্যথা থেকে মুক্তি পেতে চান তাহলে খাদ্যতালিকায় কিছু উপকারী পানীয় যোগ করতে পারেন। সেইসঙ্গে কিছু ঘরোয়া পরিচর্যায় মনোযোগ দিতে পারেন।

আদা
গোড়ালি ও পায়ের তালুর ব্যথা উপশম করতে খাদ্যতালিকায় আদা ভালো কাজ করে। এমনটাই বলা হয়েছে নিউজ১৮-এর এক প্রতিবেদনে। দিনে দুই থেকে তিনবার মধু মেশানো আদা-পানি পান করলে গোড়ালির ব্যথা থেকে উল্লেখযোগ্যভাবে আরাম পাওয়া যায়।

হলুদ
গোড়ালির ব্যথা উপশম করতে হলুদে ভরসা রাখতে পারেন। সামান্য মধু ও হলুদ মেশানো পানি পান করলে গোড়ালির ব্যথা উপশম হতে পারে। বিকল্পভাবে, আপনি দুধে হলুদ মিশিয়েও পান করতে পারেন।

মাছ
আপনার খাদ্যতালিকায় মাছ অন্তর্ভুক্ত করলে তা গোড়ালির ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করবে। মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা ব্যথা ও ফোলা কমাতে এবং হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে।

আপেল সিডার ভিনেগার
গোড়ালির ব্যথা ও ফোলা কমাতে আপনি অ্যাপেল সাইডার ভিনেগারও ব্যবহার করতে পারেন। এর জন্য একটি বালতি বা টবে কিছুটা গরম পানি নিন এবং তাতে কয়েক ফোঁটা অ্যাপেল সাইডার ভিনেগার মেশান। তারপর কিছুক্ষণ এই পানিতে আপনার পা ডুবিয়ে রাখুন।

সৈন্ধব লবণ
গোড়ালির ব্যথা উপশম করতে খাদ্যতালিকায় সৈন্ধব লবণ রাখতে পারেন। সৈন্ধব লবণ হালকা গরম পানিতে মিশিয়ে, কিছুক্ষণ সেই পানিতে পা ভিজিয়ে রাখুন। তারপর এটি ফুট-সোক হিসাবে ব্যবহার করতে পারেন।