Home আঞ্চলিক তারেরপুকুর ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সভা

তারেরপুকুর ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সভা

5

স্টাফ রিপোর্টার।।

খুলনার তারেরপুকুর ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নগরীর তারেরপুকুর এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটন, দৈনিক খুলনা প্রতিদিন পত্রিকার সম্পাদক সোহাগ দেওয়ান এবং বিশিষ্ট সমাজসেবক মিল্টন রায়। সভায় বিশেষ অতিথি ও সংগঠকদের মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. টিটু, সহ-সাধারণ সম্পাদক লিটন, কোষাধ্যক্ষ মো. নুরুউল্লাহ এবং নির্বাহী সদস্য পার্থ প্রীতম সাহা ও মো. জুয়েলসহ সংগঠনের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ সদস্যবৃন্দ।

সভায় তারেরপুকুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। একই সাথে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা, ব্যবসা পরিচালনা সহজীকরণ ও সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।