Home জাতীয় এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, ২ আসামি রিমান্ডে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, ২ আসামি রিমান্ডে

0


খুলনাঞ্চল রিপোর্ট
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত| মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কোট ওসি কামাল হোসেন দুই দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন| এরআগে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন|

আসামিরা হলেন- সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও যুবলীগ কর্মী মো. সজিব (৩২)|
কোট ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে ওই দুই আসামিকে তোলা হলে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান তিনি|
প্রসঙ্গত, সোমবার রাতে সাভার পৌর এলাকার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা অনুষ্ঠানের সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে| এতে অন্তত পাঁচ জন আহত হন| পরে ভোররাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে|