Home আঞ্চলিক শফিকুল আলম মনা কেডিএ’র চেয়ারম্যান নিযুক্ত : প্রধানমন্ত্রীর প্রতি খুলনা মহানগরবিএনপির কৃতজ্ঞতা

শফিকুল আলম মনা কেডিএ’র চেয়ারম্যান নিযুক্ত : প্রধানমন্ত্রীর প্রতি খুলনা মহানগরবিএনপির কৃতজ্ঞতা

18


খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনাকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত করায় বিএনপির চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে নবনিযুক্ত চেয়ারম্যান এড. শফিকুল আলম মনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা।


শুক্রবার (১২ জুন) খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “এডভোকেট এস এম শফিকুল আলম মনা খুলনার মাটি ও মানুষের একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি খুলনাবাসীর অধিকার আদায়ে এবং দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে যোগ্য নেতৃত্ব দিয়েছেন। এমন একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিত্বকে ঐতিহ্যবাহী খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করায় খুলনার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে অবহেলিত ও শিল্পনগরী খুলনার পরিকল্পিত আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।


বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ; খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ; সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ; খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ্বাস; দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এবং খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ খুলনা মহানগরের আওতাধীন থানা, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।