Home খেলাধুলা বিশ্বকাপ ম্যাচের আগে প্রথম উন্মুক্ত অনুশীলন সম্পন্ন করল ইরান

বিশ্বকাপ ম্যাচের আগে প্রথম উন্মুক্ত অনুশীলন সম্পন্ন করল ইরান

10

স্পোর্টস ডেস্ক।।

মেক্সিকোর টিজুয়ানায়র নতুন বেস ক্যাম্পে প্রথম উন্মুক্ত অনুশীলন সম্পন্ন করেছে ইরান ফুটবল দল। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে ক্যাম্প পরিবর্তন করতে বাধ্য ‘টিম মেলি’রা।

এতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গত বৃহস্পতিবারের (১১ জুন) প্রথম অনুশীলনে দলের ২৬ জন সদস্যের মধ্যে মাত্র ১২ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। তারকা স্ট্রাইকার মেহেদি তারেমিসহ বেশ কয়েকজন প্রধান খেলোয়াড় এই সেশনে অংশ নেননি।

মেক্সিকোর স্থানীয় ক্লাব ‘জলোসে’র ট্রেনিং পিচে সবুজ জার্সি পরে খেলোয়াড়রা হালকা জগিং এবং স্ট্রেচিং সম্পন্ন করেন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগামী সোমবার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। ম্যাচ ও অফিশিয়াল ফিফা সংবাদ সম্মেলনে অংশ নিতে দলটি রবিবার (১৪ জুন) লস অ্যাঞ্জেলেসে পৌঁছাবে এবং সেখানে এক রাত অবস্থান করবে।