Home আঞ্চলিক ঋণের চাপ ও পারিবারিক অশান্তিতে মনিরামপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

ঋণের চাপ ও পারিবারিক অশান্তিতে মনিরামপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

0


মনিরামপুর প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে ঋণ ও পারিবারিক চাপের মুখে হালিম শেখ (৬০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৯ মে) গভীর রাতে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত হালিম শেখ পৌরসভার মোহনপুর এলাকার মৃত শের আলি শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুদি ও নির্মাণসামগ্রীর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের চাপ এবং ব্যবসায় মন্দার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব কারণে তিনি চরম হতাশায় ভুগছিলেন।
শনিবার সকালে তার ছেলে দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাইদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।