মহানগর বিএনপির ১০দিনব্যাপী কর্মসূচি গ্রহন
খবর বিজ্ঞপ্তি||
আজ ৩০ মে| বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী| ১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী ˆসনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন| সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে| দিবসটি উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ১০ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে| কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ প্রতিযোগিতা এবং শহীদ রাষ্ট্রপতির জীবন ও কর্মভিত্তিক প্রদর্শনী|
জিয়াউর রহমান তার ঘটনাবহুল কর্মময় জীবনের কারণেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন| তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিল| জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন| পিতা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন| ˆশশব ও ˆকশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া পিতার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান| শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন| ১৯৫৫ সালে তিনি কমিশন লাভ করেন| ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে একটি কোম্পানির অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন| তার কোম্পানি যুদ্ধে সবচেয়ে অধিক খেতাব লাভ করে| ˆসনিকজীবনে তিনি যেমন চরম পেশাদারিত্ব দেখিয়েছেন ঠিক জাতীয় সকল সঙ্কটকালেও শক্ত হাতে হাল ধরেছেন| ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে জিয়াউর রহমানই তখন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ¯^াধীনতার ঘোষণা দেন| নয় মাসের মুক্তি সংগ্রামে তিনি একটি সেক্টরের অধিনায়ক হিসেবে সমরনায়কের দায়িত্ব পালন করেন| বীরত্বের ¯^ীকৃতি¯^রূপ তিনি বীর উত্তম খেতাব লাভ করেন|
তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, বাক ও ব্যক্তি ¯^াধীনতা ফিরিয়ে দেন| মাত্র ছয় বছরের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে ৫৪ বছরের জিয়া বিপুল জনপ্রিয়তা অর্জন এবং তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে দেশ-জাতিকে মুক্ত করেন| বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগান| বাংলাদেশের সামরিক বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন| মৃত্যুর পর ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত তাঁর স্মরণকালের নামাজে জানাজায় প্রমাণিত তিনি কত জনপ্রিয় ছিলেন|
আজকের কর্মসুচি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ১০ (দশ) দিনের কর্মসূচি গ্রহন করেছেন| আজ শনিবার (৩০শে মে) মহানগর বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালোবাজ ধারণ, মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ| বেলা ১১টায় ৬নং কে ডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে| বেলা ১ টায় খানজাহান আলী রোডস্থ কৃষক দল কার্যালয়ে মহানগর কৃষক দলের উদ্যোগে বিশেষ দোয়া ও খাবার বিতরণ| বেলা ২ টায় খালিশপুর এতিমখানায় মহানগর ¯ে^চ্ছাসেবক দলের উদ্যোগে খাদ্য বিতরণ| বাদ আসর মহানগরের সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে| এছাড়া ৩১শে মে রবিবার: বেলা ১১টায় খুলনা মহানগরের পাঁচটি থানার প্রতিটি ওয়ার্ডে মহানগর যুব দলের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান| ১ জুন সোমবার: বেলা ১১টায় খুলনা পাওয়ার হাউস মোড় থেকে ময়লাপোতা পর্যন্ত মহানগর ¯ে^চ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান| বেলা ১২টায় ৬ নং কে ডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর তাঁতী দলের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল| দুপুর ১টায় ৬ নং কে ডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনের পথচারীদের মাঝে খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ| বিকাল ৫টায় খানজাহান আলী রোডস্থ কৃষক দল কার্যালয়ে মহানগর কৃষক দলের আয়োজনে বস্ত্র (শাড়ী ও লুঙ্গি) বিতরণ| ২ জুন মঙ্গলবার: সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব লিয়াকত আলী মিলনায়তনে মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি| সকাল ১১টায় খুলনা পাওয়ার হাউস মোড় থেকে ময়লাপোতা পর্যন্ত মহানগর শ্রমিক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান| বিকাল ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মহানগর শ্রমিক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি| ৩ জুন বুধবার: সকাল ১০টায় খানজাহান আলী রোডস্থ কৃষক দল কার্যালয়ে মহানগর কৃষক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ| বেলা ১১টায় খুলনা মহানগরে অবস্থিত প্রতিটি কলেজ ক্যাম্পাসে মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি| বিকাল ৫টায় ˆবকালি জানাযা চত্বরে খালিশপুর ওলামা দলের আয়োজনে ঈদ উপহার বিতরণ, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শহীদ রাষ্ট্রপতির জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী| ৪ জুন বৃহস্পতিবার: বেলা ১১টায় খুলনা মহানগরের প্রতিটি কলেজ ক্যাম্পাসে মহানগর ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি| বেলা ১১টায় বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর জাসাসের আয়োজনে কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও আযান প্রতিযোগিতা| বিকাল ৫টায় খুলনা রেলওয়ে স্টেশন মাঠে মহানগর তাঁতী দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি| ৭ জুন রবিবার সকাল ৯টায় থেকে (দিনব্যাপী): প্রতিটি কলেজ ক্যাম্পাসে মহানগর ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থিরচিত্র ও সংক্ষিপ্ত ইতিহাস প্রদর্শনী| ৮ জুন সোমবার: সকাল ১০টায় প্রতিটি কলেজ ক্যাম্পাসে মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি| ৯ জুন মঙ্গলবার: বেলা ১১টায় খুলনা বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের আয়োজনে “শহীদ জিয়ার ¯^প্ন ও শিক্ষার্থীদের কথা” শীর্ষক বিশেষ প্রতিযোগিতা ও পোস্টার প্রকাশ| শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার নির্ধারিত প্রশ্নসমূহ: ১. “আপনি কেমন ছাত্ররাজনীতি চান?” ২. “শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা কি?” ৩. “আপনার ¯^প্নের বাংলাদেশ কেমন?” ৪. “ক্যাম্পাসে কি পরিবর্তন দরকার?”











































