Home আঞ্চলিক ঝিনাইদহে তৈরি হচ্ছিলো ‘চায়না’ পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী

ঝিনাইদহে তৈরি হচ্ছিলো ‘চায়না’ পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী

9

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সকল প্রসাধনী জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, ’গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। সে সময় জব্দ করা হয় নকল চায়না ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল। এছাড়াও জব্দ করা হয় প্রসাধনী তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও মেশিন ‘

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন।

র‌্যাব কমান্ডার বলেন, ’নকল ও ভেজালের বিরুদ্ধে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর আগেও অভিযান চালিয়েছে। ভেজাল প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ‘