Home খেলাধুলা চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালআর্সেনালের নাটকীয় জয়

চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালআর্সেনালের নাটকীয় জয়

4

স্পোর্টস ডেস্ক ।।

উয়েফা চ্যাম্পিয়নস লীগে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় মিকেল আতের্তার আর্সেনাল।

জয়সূচক একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। লিসবনে স্পোর্টিং সিপির বিপক্ষে হারতে বসা আর্সেনালকে রক্ষা করেছেন বদলি হিসেবে নামা কাই হাভার্টজ। ম্যাচের ৭১ মিনিটে যখন মিকেল আর্তেতা তাকে মাঠে নামান, তখনও গানার্সরা ছন্নছাড়া ফুটবল খেলছিল।

প্রথমার্ধে লিসবনের আরাউহোর শট গোলপোস্টে লেগে ফিরে আসা এবং গোলরক্ষক ডেভিড রায়ার অতিমানবীয় কিছু সেভ আর্সেনালকে ম্যাচে টিকিয়ে রাখে। ম্যাচের ৮৭ মিনিটে লুইস সুয়ারেজের হেড ঠেকিয়ে রায়া যখন আবারও ত্রাতা সাজেন, তখন ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল।

কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে সব হিসেব বদলে দেন হ্যাভার্টজ। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নিখুঁত ক্রস থেকে লক্ষ্যভেদী শটে বল জালে জড়ান এই জার্মান তারকা। তার এই একমাত্র গোলেই সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল গানার্সরা। জয়ের আনন্দের মাঝেও আর্সেনাল শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে লিয়ান্দ্রো ট্রসার্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চোট।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই দুই নির্ভরযোগ্য ফুটবলারকে।