Home আঞ্চলিক খুলনার ব্যবসায়ী ও তার স্ত্রী’র নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার...

খুলনার ব্যবসায়ী ও তার স্ত্রী’র নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

89


স্টাফ রিপোর্টার
খুলনার ছাচিবুনিয়া এলাকায় এক ধান ব্যবসায়ী ও তার স্ত্রী’র নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সেই সাথে ভুক্তভোগী ধান ব্যবসায়ী তৌহিদুল শেখকে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়া হয়েছে।
এঘটনায় আহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করে খুলনার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) এ মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী।
মামলায় বলা হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) আনুমানিক বিকেল ৪ টায় তৌহিদ শেখ (৩৭) ধান ব্যবসার টাকা নিয়ে বটিয়াঘটা উপজেলার তার শশুর বাড়ি যাওয়ার পথে খুলনার ছাচিবুনিয়া দারোগার ভিটার মাঝখানে আব্দুর রহিম সড়ক রেল ক্রোসিং এর সন্নিকটে পৌঁছানো মাত্র ৪-৫ টি মোটরসাইকেলে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল গতিরোধ করে ধারালো অস্ত্র ঠেকিয়ে ভুক্তভোগী তৌহিদের পকেটে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও তার স্ত্রী’র গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের সেইন ছিনিয়ে নেয়।
যার আনুমানিক মুল্যে দেড় লক্ষ টাকা। এমনকি সন্ত্রাসীরা তৌহিদ শেখের ডান পা পিটিয়ে ভেঙে সমস্ত শরিরে পিটিয়ে আঘাত করা হয়। যে সকল আসামীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন-খুলনা মহানগরীর পূর্ব বানিয়া খামার চৌধুরী গলির বুড়ির বাগান এলাকার সেকেন্দার শেখের ছেলে সন্ত্রাসী মিজান ওরফে দাদো মিজান (৪৫), পূর্ব বানিয়া খামার লোহার গেট আহাদের গলির নাসির উদ্দিনের ছেলে তরিক ওরফে কিলার তরিক (৪৮), পূর্ব বানিয়া খামার লোহার গেট নবম গলির আব্দুল করিমের ছেলে শাহা আলম ওরফে ডাকাত আলম (৪৬), রূপসা উপজেলার নৈহাটী কাঞ্চন নগর এলাকার ইদ্রিস শেখের ছেলে সন্ত্রাসী রাসেল শেখ (৩৪), পূর্ব বানিয়া খামার রাস্তার মাথায় তোতার ব্রিজ এলাকার মৃত কাশেম ডাকাতের ছেলে ইমান আলী কসাই (৬০), পূর্ব বানিয়া খামার বিকে মেইন রোড রিজভী গলির সেকেন্দার পাটোয়ারী’র ছেলে পাটোয়ারী সোহাগ (৩৫), পূর্ব বানিয়া খামার চৌধুরী গলির মাথায় বিল্লালের ছেলে মোস্ত ওরফে ইয়াবা মোস্ত (২৪), বয়রা রায়ের মহল হামিদ নগর রোডের মল্লিক বাড়ির পুকুর পাড় এলাকার বিল্লাল চোরার ছেলে জাহাঙ্গীর চোর(২৮) ওরফে বাদুর সামাদ ও আরও অজ্ঞাতনামা ৩-৪ জন।