Home Uncategorized খুলনার মূর্তিমান আতঙ্কের নাম দেলো-মোজো

খুলনার মূর্তিমান আতঙ্কের নাম দেলো-মোজো

1767

শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেলো # নিয়ন্ত্রনে বিপুল পরিমান অবৈধ অস্ত্র # বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রকাশ্যে গুলি করে দেলো # খুলনার মাদক ব্যবসা দুই ভাই’র নিয়ন্ত্রনে

মিলি রহমান।।
নগরীর ইসলামপুর রোডস্থ দোলখোলা মোড়ে কাজী বাড়ির আশ্রয়ে বেড়ে ওঠা দেলোয়ার হোসেন দেলো শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক। এক সময়ে নুন আনতে পানতা ফুরায় এমন পরিস্থিততিতে গোপালগঞ্জ বাড়ি হওয়ার সুবাদে শেখ বাড়ির আশির্বাদে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় টোকাই থেকে মাফিয়া ডন দেলো। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষের সময় কাজের সন্ধানে গোপালগঞ্জ থেকে দু’মেয়ে ও এক ছেলে সোবাহানকে নিয়ে খুলনায় চলে আসেন দেলোয়ার হোসেন দেলোর পিতা আবুল হাসেম। আশ্রয় পান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের বাড়ির সিড়ির রুমে। দিনে রিকসা চালানো এবং রাতে কাজী বাড়ির নৈশপ্রহরী হিসেবে বসবাস করতে থাকেন আবুল হাসেম। আর এখানে জন্মগ্রহণ করেন মোজাহার হোসেন মোজো, দেলোয়ার হোসেন দেলো, সেলিম হোসেন ও নাসির হোসেনের। সাত ছেলে-মেয়ে ও নিজেরা দু’জনসহ ৯জনের সংসারে অভাব-অনটনের মধ্যে সোবহান এলাকার ব্যবসায়ীদের জন্য বাড়ি থেকে বড়বাজারে ভাত আগানোর কাজ শুরু করে। বড় বোন মরিয়ম বেছে নেয় শীতলাবাড়ির কবিরাজখ্যাত মোহন ঠাকুরের সহযোগীর কাজ।

পরবর্তীতে রায়পাড়ার কাস্টম বাবুদের বাড়িতে একটি ঘরভাড়া নেয় আবুল হাসেম। আর সেখান থেকেই হয়ে যান খুলনার স্থায়ী বাসিন্দা। এক সময় বড়বাজারে সাঈদের কাপড়ের দোকানে সামান্য বেতনে কাজ শুরু করে এই দেলোয়ার হোসেন দেলো। পরে সে ভাঙ্গারী ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। সেখান থেকে নতুন বাজারে মাছ বিক্রি করতো। পরবর্তীতে মাছ কোম্পানীর গ্রেডারের কাজ পায়। গ্রেডার থেকে এখন মাছ কোম্পানীর মালিক। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকায় তার মাছ কোম্পানীর নাম রোজেলা ফিস। মুলত এই মাছ ব্যাবসায়ি থেকে চোখের পলকে হাজার কোটি টাকার মালিক বনে যায় দেলো। মাছ ব্যবসার অন্তরালেই চলতো তার মাদক ব্যবসা। কক্সবাজার থেকে মাছের আড়ালে আসতো ইয়াবা। আর সেই ইয়াবা নগরীতে বিক্রি করতো তার ভাই মোজাহার হোসেন মোজো। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ পদে থেকে এ ব্যবসা চালাতো সে। এ কাজে তাকে সহযোগিতা করতেন দলীয় প্রভাবশালী নেতারা। ওয়ান ইলেভেন সরকারের সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে গেলে দেলো- মোজের নেতৃত্বেই নগরীতে চলতো ফেন্সিডিল ব্যবসা।


এলাকাবাসী জানায়, খুলনা শহরে তার বিলাশ বহুল বাড়ী রয়েছে ১০ থেকে ১২ টা। রায়পাড়া রোডস্থ ইসলামপুর মসজিদের পাশে ৫তলা, নবারণ সংসদে ডুকতে একটি ৬তলা, রাজ্জাকের গলির মধ্যে একটি ৬তলা, একটি ৪তলা, দু’টি দু’তলা ও তিনটি জমি, রায়পাড়া মেইন রোডস্থ মেট্রো ক্লনিকের সামনে একবিঘার উপরে সিদ্দিক মঞ্জিলের জমি কেনা ১০ কোটি টাকা দিয়ে, মুসলমান পাড়া মেইন রোডের খোকা মোল্লা লেনে ৩কাঠার একটি জমি ও আব্দুল গনি বিদ্যালয় লেনে ৫কাঠার একটি জমি এবং শহরেও রয়েছে জমি ও দখল করা অসংখ্য প্লট। এছাড়া ডুমুরিয়া মৌজায় নামে বেনামে ৪০ থেকে ৫০ বিঘা জমি রয়েছে। যেখানে গড়ে তোলা হয়েছে বাগান বাড়ি। সেখানে মাঝে মধ্যে আয়োজন করা হয় পিকনিকের নামে মাদক সেবন ও জলসা। এক কথায় দেলো খুলনা শহরের দৃশ্যমান একজন ভূমিদস্যু। খুলনা ও ঢাকায় তার অনেকগুলো ফ্লাট আছে বলেও জানা যায়। এ ব্যাপারে দুদক তদন্ত করলে বেরিয়ে আসবে তার সব সম্পদের হিসাব।


একটি সুত্র জানায়, সুন্দরবনের ৫-৬টা ডাকাত দল আছে তার নিয়ন্ত্রনে দেলো ও মোজো। তা থেকে উপার্জিত অর্থ সে শেখ বাড়ীতে দিয়ে আসতো বাকিটা সে নিজে রাখতো। দেলোয়ার হোসেন দেলোর বিলাশ বহুল ৭-৮ টা গাড়ীও আছে । একেক সময় একেকটা গাড়ী নিয়ে সে মহড়া দিতো খুলনা শহরে। কিছুদিন আগে “দেলো” খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ জুয়েলকে ২ কোটি ২৫ লক্ষ টাকার একটা বিলাশ বহুল গাড়ী উপহার দিয়েছিলো বলে জানা যায়। খুলনার একাধীক সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যং নিয়ন্ত্রন করে এই দেলো। অল্প সময়ে শেখ বাড়ীর ছত্রছায়ায় দেলো হয়ে ওঠে খুলনায় এক মুর্তিমান আতংক। তার কাছে মজুদ রয়েছে বিপুল পরিমান অবৈধ অস্ত্র। সে অস্ত্র এবং মাদক ব্যবসার সাথেও জড়িত ছিলো বলে জানা যায়।

এই দেলো ২০২৩ সালের (১৪ আগস্ট) আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নগরীর বসুপাড়ায় তার মাদ্রাসায় কবর না দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। সে প্রকাশ্যে শর্টগান ও একাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে ১৪ আগস্ট ২০১৩ রাতে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রতিষ্ঠিত দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুল ফটকে অবস্থান নিয়েছিলো। ২০২২ সালে (২৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সদস্য ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগরের মৃত্যুর সাথেও এই দেলো জড়িত আছে বলে প্রচার আছে। এ ছাড়া গত (৮ জুলাই ২০২৪ ) খুলনা ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলামিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জানা যায়, দেলোয়ার হোসেন দেলোর নেতৃত্বে এই হত্যাকান্ড ঘটে।

গত ৪ আগস্ট খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে প্রকাশ্যে শর্টগান দিয়ে গুলি করেছিলো দেলো। কয়েকজন ছাত্র সেদিন গুরুতর আহত হয়েছিলো সেদিন ওদের গুলিতে। দোলখোলা মোড়ে দেলো তার নিজ বাড়িতে রাত হলেই সন্ত্রাসী ও স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগদের নিয়ে মদের আসর বসাতো। এই বাড়িটি সন্ত্রাসীদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বরাবরই। অনেক পুলিশ কর্মকর্তারাও এখানে এসে মদ্যপানে বিভোর থাকতো। সামান্য লেখাপাড়া জানা তার মেঝ ভাই মোজাহার হোসেন মজো সেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ। সেই সুবাদে এলাকার মানুষকে ধরাকে সরাজ্ঞান করতো না।

এলাকাবাসী ভয়তে মুখ খুলতো না। আজও এলাকার লোক ওদের আতঙ্কে আতঙ্কিত। গোপন সুত্রে জানা যায়, এখন বিএনপির নেতাদের সাথে সখ্যতা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেলো ও মোজো। ইতিমধ্যেই খুলনা মহানগরীর দুই এক জন উঁচু দরের নেতারা তারা বাসায় এসে সাক্ষাৎ করে গেছেন। এই সুবাদে কুখ্যাত ‘দেলোয়ার হোসেন দেলো ও মোজাহার হোসেন মোজো ’ কয়েকদিন পালিয়ে থাকলেও এখন সে রায়পাড়া তার বহুতল ভবনে আছে বলে জানা যায়। অবিলম্বে দেলো ও মোজোকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন খুলনার সচেতন মহল।