বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় র্পূর্ব শত্রুতার জের ধরে ১ বিঘা জমির ফলন্ত কলাগাছ কেটে নস্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।গতরাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কৃষক সিরাজুল ইসলামের কলা বাগান কেটে দেয়।
সিরাজুল ইসলাম দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত গোলাম নবীর ছেলে । শুক্রবার সকালে তিনি তার কলাবাগানে গিয়ে দেখেন গাছগুলো সব কাটা অবস্থায় পড়ে আছে। তিনি এসময় কান্নায় ভেঙে পড়েন।
তিনি জানান, গাছগুলো কেটে দেয়ায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার অভিযোগ, পাশের জমির মালিক কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে খতিব উদ্দিন, মৃত মোবারক হোসেনের ছেলে কামাল হোসেন ও মৃত আব্দুল গফুরের ছেলে চড়া শামছুর রহমান রা এর আগেও একবার তার জমির ফসল নষ্ট করেছে। তারাই এ ঘটনা ঘটাতে পারে।
শার্শা থানা পুলিশের ওসি বদরুল আলম খান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এখনও কেউ কোন অভিযোগ করেন নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










































