যশোর অফিস।।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খুলনা বিভাগে দশ জেলার মধ্যে স্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন। স্রেষ্ট অফিসার নির্বাচিত হওয়ায় খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার মঈনুল হক তাকে ক্রেস্ট দিয়ে পুরস্কিত করেন।এসময় যশোর জেলা পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া) প্রলয় কুমার জোয়াদার উপস্থিত ছিলেন।
সূত্র মতে,২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর যশোর কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন মো. আব্দুর রাজ্জাক । কোতোয়ালি থানায় যোগদানের পর থেকে তিনি দুষ্টের দমন এবং সৃষ্টের লালনে ছিলেন অবিচল। মাদক, চোরাচালান, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে সচেষ্ট ছিলেন। তার এই কর্মকাণ্ড পর্যালোচনা শেষে খুলনা বিভাগে দশ জেলার মধ্যে ফেব্রুয়ারি /২০২৪ শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। ফেব্রুয়ারি মাসের পুরস্কারটি আজ ১১ই জুন তিনি হাতে পান ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।











































