খবর বিজ্ঞপ্তি
খুলনা, ২৯ জুলাই ২০২০ বুধবার কোভিড-১৯ এর কারনে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় নৌ ঘাঁটি সোলাম ঈদুল-আজহা উপলক্ষে লবনচরা ও মাথাভাঙ্গা এলাকায় ৫০০ অসহায় পরিবারের মাঝে খাবার, ১২০টি শাড়ি, ৪০টি থ্রি পিস ও ৪০টি লুঙ্গি বিতরন করে। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার সোনাইতলা, সুন্দরবন, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চিলা ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে।

এছাড়া মোংলা উপজেলার চাঁদপাই ও বুুড়িরডাঙ্গা ইউনিয়নে ২৮৩৮ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা বিভিন্ন উপজেলাসমূহে সচেতনতামূলক টহল পরিচালনা করে। এছাড়া বরগুনা সদর ও পাথরঘাটায় ২৮৩৮ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ১৩৫টি লিফলেট বিতরণ করে। পাশাপাশি সকল বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠানে ক্রেতা বিক্রেতা সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করে।











































