স্পোর্টস ডেস্ক।।
১৩তম ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামল। গত রবিবার স্বাগতিক ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া। রোমাঞ্চকর এই বিশ্বকাপেই নতুন করে সর্বোচ্চ দর্শকের রেকর্ড গড়া হলো।
ভারতে অনুষ্ঠিত দীর্ঘ ৬ সপ্তাহব্যাপী বিশ্বকাপটিতে স্টেডিয়ামে গিয়ে মোট ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন দর্শক খেলা দেখেছেন। আর এতেই নতুন রেকর্ড গড়েছে আসরটি। আগের রেকর্ডটি ছিল ২০১৫ আসরের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত সেই বিশ্বকাপে ১০ লাখ ১৬ হাজার ৪২০ জন দর্শক খেলা দেখেছেন।
এবারের আসরে মূলত গ্রুপ পর্বেই রেকর্ড হয়েছিল। যেখানে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে ১ মিলিয়নের বেশি দর্শক খেলা মাঠে এসে দেখে ফেলে। আর আহমেদাবাদের সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৯০ হাজারের বেশি দর্শক এসে রেকর্ডের উচ্চতা আরও বাড়িয়ে দেয়।
২০১৫ বিশ্বকাপটি এখন দর্শকের বিবেচনায় দ্বিতীয়স্থানে চলে গেল। যেখানে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে দর্শক হয়েছিল ৭ লাক ৫২ হাজার।
এদিকে শুধু মাঠের দর্শকই নয়, ২০২৩ বিশ্বকাপে সম্প্রচার ও ডিজিটাল ভিউয়ারশিপেও নতুন রেকর্ড হয়েছে।










































