স্টাফ রিপোর্টার:
খুলনা জেলার দিঘলিয়া থানাধীন বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ এক অস্ত্রধারী সন্ত্রসীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অস্ত্রধারী হলেন নড়াইল জেলার কালিয়া থানার চালিতাতলা গ্রামের মো. আব্দুর রাজ্জাক মোল্লা।

র্যাব-৬ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন বামনডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল।
এসময় বামনডাঙ্গা বাজারের বড় ব্রিজের পূর্ব পাড় থেকে একটি ওয়ান স্যুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ রাজ্জাক মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে









































