Home খেলাধুলা ব্যাটারদের পজিশন বদলের ‘পিছনের’ কারণ জানেন না শান্ত

ব্যাটারদের পজিশন বদলের ‘পিছনের’ কারণ জানেন না শান্ত

18

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপেও টাইগারদের ব্যাটিং অর্ডারে টানা বদল চলছে। প্রতি ম্যাচে একেকজন একেক জায়গায় ব্যাটিংয়ে নামছে। তবে এ বিষয়ে শুধুমাত্র অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানেন বলে জানান নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘এটা কোচ এবং অধিনায়ক বলতে পারবে। আমরা সবাই জানি কে কখন ব্যাটিং করবে। যে ম্যাচে খেলতে আসি সবাই জানে কখন ব্যাটিং করবে। কিন্তু এর পিছনের কারণ ক্যাপ্টেন ও কোচ আরও পরিস্কার করে বলতে পারবে।’

দলের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় কিনা প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘অবশ্যই হয়, আমি যেটা বললাম সবাই জানে আজকের ম্যাচে তাকে কোন পজিশনে ব্যাটিং করতে হবে। আমার মনে হচ্ছে ওই জায়গায় কেউ পারফর্ম করতে পারেনি বলেই এত কিছু হচ্ছে।’

তবে নিজে দলের জন্য যে কোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত বলে জানান শান্ত। তিনি বলেন, ‘দলের জন্য যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত। ৪ নম্বরেও রান করেছি, এমন না যে করিনি। দুটো ইনিংস হয়নি।

 

কিন্তু আগেও বলেছি এটা কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত।’