Home আঞ্চলিক প্রধানমন্ত্রী কাছে আর্থিক সহায়তার আবেদন: ক্যান্সারে আক্রান্ত সুমি বাঁচতে চাই

প্রধানমন্ত্রী কাছে আর্থিক সহায়তার আবেদন: ক্যান্সারে আক্রান্ত সুমি বাঁচতে চাই

141

 

স্টাফ রিপোর্টার।।

খুলনার পূর্ব রূপসায় ক্যান্সারে আক্রান্ত অসুস্থ এক অসহায় নারী মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছে।
(১২ আগষ্ট) সুমি খাতুন নামে এই অসুস্থ নারী প্রধানমন্ত্রী বরাবর আর্থিক সাহায্যের আবেদন করেছেন। এ লিখিত আবেদনে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক আর্থিক সহায়তার জন্য প্রয়োজনীয় সু-ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।
লিখিত আবেদনে বলা হয়েছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা এলাকার হতদরিদ্র সাব্বির আহম্মেদ এর কন্যা ও দিনমজুর মো. শাহাদাৎ এর সহধর্মিণী মোসা: সুমি খাতুন একজন অসহায় হতদরিদ্র মানুষ। তার দিন যতই অতিবাহিত হচ্ছে ততই চিকিৎসার অভাবে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। দিন আনতে পান্তা পুরাই এর মধ্যে মরণব্যাধি ক্যানসারে আক্রান্তের পাশাপাশি আবার দুই ছেলে রূপসা স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মো. মেহেরাব আনসারী (১২) ও অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র সিয়াম আনসার্র লেখা পড়ার খরচও যোগান দিতে হয়।
অসুস্থ নারী তার স্বামীর কোন জমিজমা না থাকার কারনে রেলের যায়গায় কোনরকম ছোট একটি ঘর বেধে এ হতদরিদ্র পরিবারটি জীবন যাপন করে আসছে। এই অসহায় নারী তার যা-কিছু অবশিষ্ট ছিলো শারিরিক অসুস্থতার কারনে বিভিন্ন হাসপাতালে ৮-১০ লাখ টাকা ব্যয় করে বর্তমানে অসহায় হয়ে পড়েছে।
তার চিকিৎসার জন্য এখনো প্রায় ৭-৮ লাখ টাকার মতো প্রয়োজন। এ নারীর পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে-না। বর্তমানে তিনি খুলনার ক্যান্সার রিচার্জ ইনিষ্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এ অসুস্থ নারী চিকিৎসা করে অন্ধকার থেকে আলোর মুখ দেখার সু-ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। এছাড়াও সমাজের বিত্তবানদের কাছেও আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন এ অসুস্থ নারী। যোগাযোগের ঠিকানা ও বিকাশ পারসোনাল নং-০১৯১৮-৮৭৯৮৪৯, কৃষি ব্যাংকের একাউন্ট