Home আন্তর্জাতিক ‘ইন্ডিয়া’ কি ‘ভারত’ হয়েই গেল!

‘ইন্ডিয়া’ কি ‘ভারত’ হয়েই গেল!

16

অনলাইন ডেস্ক।।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শনিবার জি-২০ সম্মেলন শুরু হয়েছে। তবে অনুষ্ঠানে নরেন্দ্র মোদির নামফলকে দেশের নামের স্থানে ‘ইন্ডিয়া’ এর পরিবর্তে ‘ভারত’ লেখা হয়েছে। এ ঘটনা ভারতের নাম পরিবর্তনের বিষয়টিকে আরও ধোঁয়াশাপূর্ণ করে তুলেছে।

সরকারি-বেসরকারিভাবে ইন্ডিয়া ও ভারত দুই নামে এই দেশকে ডাকা হয়ে থাকে। তবে ঐতিহাসিকভাবে ইংরেজিতে যখন লেখা হয় বা কোথাও যোগাযোগ করা হয় তখন ‘ইন্ডিয়া’ নাম ব্যবহার করা হয়। এছাড়া ইন্ডিয়াকে ‘ভারত, ‘ভারতা’, ‘হিন্দুস্তান’ ইত্যাদি নামেও ডাকা হয়।

গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু জি-২০ নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণপত্রে নিজেকে ‘প্রেসিডেন্ট অব ভারত’ নামে পরিচয় দিয়েছেন। এরপরই বিতর্ক শুরু হয়।

পরে গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরসূচির ছাপানো সরকারি কার্ডে তাকে ‘ইন্ডিয়া’র বদলে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’ লেখা হয়েছে।

আজ শনিবার যখন মোদি জি-২০ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন, তখন তার সামনের টেবিলে যে নামফলক ছিল, সেখানে লেখা ছিল ‘ভারত’।

অন্যদিকে হিন্দিতে ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘জি–২০ এর প্রেসিডেন্ট হিসেবে বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছে ভারত।’