Home খেলাধুলা ভারত বিশ্বকাপে ‘অন্যান্য দলের মতোই নিরাপত্তা পাবে পাকিস্তান’

ভারত বিশ্বকাপে ‘অন্যান্য দলের মতোই নিরাপত্তা পাবে পাকিস্তান’

61

স্পোর্টস ডেস্ক।।

এবার একা ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। তবে প্রতিবেশী এই দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করবে কি না সেটি নিয়ে অনিশ্চয়তা ছিল দীর্ঘদিন। সেই মেঘ কাটে কয়েকদিন আগেই। পাকিস্তান সরকার তাদের দলকে ভারত পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিলে।

ভারতের বেশ কয়েকটি স্টেডিয়াম নিয়ে আপত্তি ছিল পাকিস্তানের। সার্বিকভাবে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখিয়েছে তারা। তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানের জন্য বিশেষ কোনো নিরাপত্তাব্যবস্থা নয়, বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া অন্যান্য দেশের মতোই নিরাপত্তা দেওয়া হবে দেশটিকে। ভারতের বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী অরিন্দম বাগচি গতকাল শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন।

বাগচি বলেন, ‘ভারতে আয়োজিত আসন্ন আইসিসি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিবেদনগুলি দেখেছি। পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য যেকোনো দেশের ক্রিকেট দলের মতোই বিবেচনা করা হবে।’

 

আগামী ৫ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। ১৮ নভেম্বর আহমেদবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল এবং ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

গ্রুপপর্বের সবচেয়ে আকাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন আহমেদাবাদে নবরাত্রি উৎসব অনুষ্ঠিত হবে। যে কারণে ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে সক্ষম হবে না পুলিশ। ফলে অনিবার্যভাবে ভারত-পাকিস্তানের ম্যাচের সূচি পরিবর্তন করে একদিন এগিয়ে আনা হয়।