Home আঞ্চলিক অষ্ট্রেলিয়ায় কর্মশালায় যোগদানে খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার ঢাকা ত্যাগ

অষ্ট্রেলিয়ায় কর্মশালায় যোগদানে খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার ঢাকা ত্যাগ

96

 

 

কয়রা(খুলনা)প্রতিনিধি।।

খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ, (বিএআরআই) কয়রার কৃতি সন্তান ড. মোঃ হারুনর রশিদ অষ্ট্রেলিয়ার ক্যানবেরাতে কর্মশালায় যোগদান করেছেন। তিনি এ উদ্দেশ্যে ৯ আগষ্ট রাতে অষ্ট্রেলিয়ার ও ফিজির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সেখানে তিনি ১০ ও ১১ আগষ্ট ২০২৩ ইং পর্যন্ত ক্যানবেরা, অষ্ট্রেলিয়াতে কর্মশালায় অংশ গ্রহন করবেন এবং ১২ থেকে ১৭ আগষ্ট ফিজিতে অনুষ্ঠিতব্য project’s pacific component activities প্রকল্প কার্যক্রম পরিদর্শন করবেন।

উক্ত কর্মসুচিতে বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও বরেণ্য বিজ্ঞাণীগণ অংশ গ্রহন করবেন।

বর্নিত এই কর্মসূচি হতে আহরিত জ্ঞান দেশের উপকূলীয় লবণাক্ত অঞ্চলের পতিত জমিতে নিবিড়তা বৃদ্ধির কৃষি প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ ভূমিকা পালন করবে। পরিদর্শন শেষে তিনি ১৮ আগষ্ট বাংলাদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে রওয়ানা হবেন।