আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কাল শুক্রবার নগর কমিটির কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় মহানগর, থানা, ওয়ার্ড এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
দেশ সংযোগে হামলায় নিন্দা ও প্রতিবাদ ২৩নং ওয়ার্ড আ’লীগের
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের জীবন নাশের উদ্দেশ্যে পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল এবং সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো।
নওয়াপাড়া পৌরসভার ১৫৭ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার
নওয়াপাড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ১৫৭ কোটি ৬০ লক্ষ ৯৭ হাজার ৭০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় নওয়াপাড়া পৌরসভার মিলনায়তনে মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৯ লক্ষ ৪০ হাজার ২৫৫ টাকা, উন্নয়ন আয় ১৪৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা, এছাড়া প্ররম্ভিক জের ধরা হয়েছে ২ কোটি ৪৫ লাখ,৬৭ হাজার ৪৫০ টাকা সর্বমোট আয় ১৫৭ কোটি,৬০ লাখ,৯৭ হাজার ৭০৫ টাকা।
বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা। এছাড়া উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা, সমাপ্তি জের ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ২০৫ টাকা। সর্বমোট ব্যয় ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫ টাকা।
এর এক সপ্তাহ আগে ২৬ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৭৭৮ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণার পর পৌর মেয়র তার মেয়াদকালিন সার্বিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাজেট ঘোষণা কালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) থান্ডার কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, প্রধান হিসাব রক্ষক মীর উজ্জলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
দেশ সংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্বাধীনতা সাংবাদিক ফোরাম
খবর বিজ্ঞপ্তি
দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে অস্ত্রধারী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা, ভাংচুর ও পত্রিকার সম্পদককে জীবননাশের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা।
এক বিবৃতিতে ফোরামের নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ সম্পাদিত এই পত্রিকা অফিসে দিনের বেলায় ধারালো অস্ত্র নিয়ে ঢুকে সন্ত্রাসীদের এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকিস্বরূপ। নেতৃবৃন্দ বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিদাতার হলেন, ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, উপদেষ্টা বেগম ফেরদৌসী আলী, এস এম নজরুল ইসলাম, মোহাম্মদ আলী সনি, আসিফ করিব ও এস এম সাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ আবু হাসান, সহ-সভাপতি ফারুক আহমেদ, মোঃ সাহেব আলী, মামুন রেজা ও মোঃ শাহ আলম, যুগ্ম সম্পাদক মল্লিক সুধাংশু ও মোঃ হুমায়ুন কবীরসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
এলপিজির অবৈধ ক্রস ফিলিং বন্দের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বন্ধ থাকা খুলনা অক্সিজেন লিমিটেড কোম্পানীর ভিতর লোক চক্ষুর আড়ালে দীর্ঘ দিন ধরে চলছে এলপি গ্যাসের অবৈধ ক্রস ফিলিং। রাতের আধারে বিভিন্ন কোম্পানীর বিভিন্ন সিলিন্ডারে ঝুকিপুর্ন ভাবে গ্যাস ভর্তি করে বাজার জাত করা হচ্ছে। শুধু তাই না গ্যাসের ওজন ঠিক রাখতে সিলিন্ডারের মধ্যে পানি ও বালি দেয়া হয়। এর ফলে এলপি গ্যাস পরিবহন ও ব্যবহারে দুর্ঘটনায় ঝুকি বাড়ছে। সিলিন্ডারের ভিতর পানি ও বালি দেওয়ায় সাধরন ভোক্তাগন গ্যাস ক্রয় করে প্রতারিত হচ্ছেন। বিষয়টি তদন্ত পুর্বক দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, আরিফ আহমেদ, জিসান রহমান, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আঃ মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
খালিশপুরে সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক মোল্লা আর নেই
খবর বিজ্ঞপ্তি
নগরীর খালিশপুরে সবার প্রিয় বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিক মোল্লা(৮০) আর নেই। তিনি দীর্ঘ দিন ব্রেণ স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় খালিশপুর নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেল পৌনে ৪টায় তিনি নগরীর খালিশপুর হাউজিং এষ্টেট নতুন কলোনীর এনডি লাইনের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খালিশপুর মানসীবিল্ডিং সংলগ্ন খাদেমুল ইসলাম ঈদগাহে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মরদেহ গোয়ালখালি কবরস্থানে দাফন করা হবে বলে তার ছেলে মাসুম জানান।
কালীগঞ্জে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ জরিমানা
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের তিনটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুল্লাহ। এ সময় ঝিনাইদহ ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনাকালীন স্যাম্পল বিক্রয়, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য নিষিদ্ধ ঔষধ বিক্রয় করার অপরাধে শহরের শান্তি ফার্মেসীকে ২০ হাজার, নিউ মেডিসিন শপকে ১০ হাজার ও জালাল ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) হাবিবউল্লাহ জানান, বিভিন্ন অভিযোগে কালীগঞ্জ শহরের তিনটি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
২০ বছর পর কালীগঞ্জ আ’লীগের আংশিক কমিটি ঘোষনা: ত্যাগী বঞ্চিতদের হালে পানি
বিশেষ প্রতিনিধি ॥
বিগত প্রায় ২০ বছর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়না। ত্যাগীদের ভাষ্য, আগের কমিটি ছিল এক তরফা। যা দিয়ে যেন তেনভাবে এতোদিন চলছিল। ফলে দলের ত্যাগী বঞ্চিতরা দীর্ঘ সময় ধরে নতুন কমিটির প্রত্যাশা করে আসছিলেন। সেই প্রত্যাশানুযায়ী বুধবার দুপুরে ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে ঠাই হয়েছে অধিকাংশ ত্যাগী ও বঞ্চিতদের। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে এ কমিটি ঘোষণার পর দিনভর স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মিদের মাঝে খুশির আমেজ দেখা গেছে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটির তথ্য প্রদান করা হয়।
কমিটিতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি শামীম আরা মান্নান, ইসরাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, ওহিদুজ্জামান ওদু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম, আমিনুর রহমান তপু ও জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুকে সদস্য করা হয়েছে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, গত মার্চ মাসের ২৭ তারিখে কালীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়। এরপর সেটি অনুমোদন দিয়ে বুধবার প্রকাশ করা হয়েছে।
এদিকে এ কমিটি ঘোষণার পর শহরে মিষ্টিমুখ করেছেন আওয়ামী লীগের দীর্ঘদিনের বঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা। কমিটি ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান তারা। বুধবার সকালে কালীগঞ্জ শহরের আকবর আলী সুপার মার্কেটে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আমিনুর রহমান তপুসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
দাকোপ জমে উঠেছে কোরবানির পশুর হাট
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে চালনা পৌরসভা সদরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশু ক্রয় ও বিক্রয়ের জন্য ব্যাস্ত হয়ে উঠেছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। সরোজমিনে ২১ জুন বুধবার সাড়ে ১১দিকে চালনা পৌরসভার পশুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা ও বিক্রেতার উপছে পড়া ভীড়। সপ্তাহের অন্য হাটের দিনের তুলনায় গরু ও ছাগলের উপস্থিতি দ্বিগুনের বেশী। গরু ব্যবসায়ী জয়দেব ও সমীর মন্ডল বলেন ১০/২০ টি দেশী ঘাড় হাটে তুলেছি আসা করছি ভালো দামে বিক্রি করতে পারবো। ময়না বেগম তাঁর নিজের পোষা ২ টি ছাগল নিয়ে দাড়িয়ে আছে দাম হেকেছেন ১৮ হাজার টাকা। বাড়ীতে পালন করা উওম সরদার ১ টি ভেড়ার দাম বলেছে ১০ হাজার টাকা। ঈদে কোরবানি গরু কিনতে আসা নুরইসলাম, ও আরাফাত হোসেন বলেন এবার হাটে প্রচুর ছাগল, ভেড়া ও গরু উঠেছে কিন্তু দাম আনেক বেশী হওয়ায় ক্রয় ক্ষমতা সামর্থের বাইরে চলে যাছে। এ বিষয় পশুর হাটের ইজারাদার মোঃ জাহিদুর রহমান মিল্টন বলেন গ্রাম অঞ্চালের মাঠে ঘাষ খেয়ে বেড়ে উঠা দেশী ছোট আকারের গরু ক্রেতাদের বেশী চাহিদা এবং চাহিদা মোতাবেক যে কোন সাইজের গরু চালনা পশুর হাটে বেশী পাওয়া যায়। দেশের বিভিন্ন মোকাম থেকে ব্যাপারীরা এসে আজকের হাটে প্রচুর গরু ক্রয় করেছে। কৃত্রিম মোটাতাজা করন গরু এ হাটে কম ওঠে। তাই হাটের গরুর প্রতি ক্রেতাদের চাহিদা অনেক বেশি।
দৈনিক দেশ সংযোগ অফিসে সন্ত্রাসী হামলায় বিপিজেএ’র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি
খবর বিজ্ঞপ্তি:
দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসান সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য গত ২০ জুন মঙ্গলবার দুপুর ১ টার দিকে উক্ত অফিসে স্বশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ বিবৃতি প্রদান করা হয় এবং সেই সাথে সিসি ফুটেজ এর মাধ্যমে সন্ত্রাসীদের সনাক্ত করে গ্রেফতার পূর্বক শাস্তির দাবিও জানানো হয়।
রামপালে সাংবাবিক নান্টুর মাতার ইন্তিকাল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
প্রেসক্লাব রামপাল এর সদস্য ৭১ টিভির ও দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি আমিনুল হক নান্টুর মাতা রঞ্জিদা খাতুন (৬৫) অসুস্থতা জনিত কারণে ইন্তিকাল করেছেন। বুধবার (২১ জুন) বিকাল ৫ টায় খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সে স্বামী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। রঞ্জিদা খাতুন ফয়লাহাটের বিশিষ্ট চিংড়ি পোনা ব্যাবসায়ী হাওলাদার মারুফুল হকের স্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ। এ এছাড়াও শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেতৃবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ। মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টায় ফয়লাহাটের গোবিন্দপুর তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।
দাকোপে ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করে যাচ্ছে বাজুয়া ফুটবল একাডেমি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করে যাচ্ছে বাজুয়া ফুটবল একাডেমি। তারা জানান দাকোপের বাজুয়ায় খেলাধুলা এবং সংস্কৃতি এক সময় সমৃদ্ধ ছিল। নিয়মিতভাবে অনুষ্ঠিত হতো প্রতিযোগিতা মূলক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন স্কুল বা কলেজের সরকারি আয়োজন ছাড়া অন্য কোন ধরনের আয়োজন লক্ষ্য করা যায় না। স্থানীয় সব্যসাচী ও অগ্রগামী ক্লাবের আয়োজনে আগে যে খেলা গুলো অনুষ্ঠিত হতো, সেই ধরনের কার্যকলাপ এখন আর লক্ষ্য করা যায় না। নিয়মিত খেলাধুলার আয়োজন না হওয়ায় উঠতি ছেলে মেয়েরা খেলাধুলার প্রতি আকর্ষণ হারাচ্ছে। বর্তমান তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, নেশা জাতীয় দ্রব্য সেবন এবং মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ,জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে। এলাকাবাসী ও বাজুয়ার সাবেক ফুটবলার দীপেশ রায় বলেন খেলাধুলাকে ভালোবেসে বাজুয়ার খেলাধুলা চালিয়ে রেখেছে দুজন মানুষ প্রদীপ এবং শান্ত। তাদের বয়স ৪০ এর কোটা পেরিয়ে গেলেও তারা নিয়ম করে এখনো মাঠে যান এবং উঠতি ছেলেদের খেলাধুলার প্রশিক্ষণ দেন। বিকেল বেলা বাজুয়া এস এন কলেজের সবুজ চত্বরে গেলে দেখা মিলবে এক ঝাঁক শিশু ফুটবলার। যারা প্রদীপের নেতৃত্বে ফুটবল অনুশীলন করছে। তাদের হাতে গড়া অনেক ছেলে খুলনার বিভিন্ন নামিদামি ফুটবল ক্লাবে সুনামের সাথে খেলছে। এ বছরই বাজুয়া এস এন কলেজ বঙ্গবন্ধু গোল্ড কাপে খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাজুয়া এস এন কলেজ ফুটবল টিমের একাধিক প্লেয়ার প্রদীপ এবং শান্তর হাতে গড়া তারা বাজুয়ার ফুটবলকে সমৃদ্ধ করতে একটি সংগঠন দাঁড় করিয়েছে। বাজুয়া ফুটবল একাডেমি। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বাজুয়া ফুটবল একাডেমি তার কার্যক্রম শুরু করেছে। বর্তমান সময়ে ছেলেমেয়েদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ফুটবল একাডেমী যথেষ্ট ভূমিকা পালন করছে। এই ক্রিয়া সংগঠনটিকে আরো উজ্জীবিত করতে, ব্যক্তি উদ্যোগ এবং সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে বাজুয়ার ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। ফুটবল প্রেমী দর্শকদের দাবি বাজুয়ার হারানো ঐতিহ্য ফুটবল, ক্রিকেট, ভলিবল তার জায়গায় ফিরে আসুক। নতুন প্রজন্ম খেলাধুলা ও সুস্থ ধারায় ফিরে আসুক। লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন আমি বাজেট সভায় সিদ্ধান্ত নিয়েছি এলাকার যুবকদের মাদক মুক্ত করতে হলে সকলকে খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে হবে আর তাই এলাকায় যতোগুলি ক্লাব আছে তাদেরকে আবার জাগিয়ে তুলতে হবে তাই নতুন করে ক্লাবের সদস্য নিয়ে সংগঠন তৈরি করার নির্দেশ দিয়েছি। একই কথা বলেন বাজুয়ার একসময়কার জনপ্রিয় ফুটবলার ও সব্যসাচী ক্লাবের নিয়মিত খেলোয়াড় এবং বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় তিনি বলেন যুবসমাজকে মোবাইল গেম ও মাদক সেবন থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। নিয়মিত খেলাধুলা করলে কোন যুবক বাজে পথে যেতে পারে না। আমরা যখন ফুটবল খেলতাম তখন খেলা ছাড়া আমাদের আর কিছুই ভালো লাগতো না। পড়াশোনা, স্কুল, কলেজে যাওয়া আর খেলা ছাড়া আমরা অন্য কিছু চিন্তা করার সময় পেতাম না। আর এখন কি যুগ এসেছে ছেলে-মেয়েরা মোবাইল চালানো ছাড়া আর কিছুই বুঝতে চায় না। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাচাতে চাইলে সকলকে খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে হবে।
চুলকাটি প্রেসক্লাব ও ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নিন্দা
ফকিরহাট প্রতিনিধি।
দৈনিক দেশসংযোগ পত্রিকার অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাব। এক বিবৃতিতে নেতৃবৃন্দরা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক বাদশা আলম, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান, কোষাধক্ষ অমিত কর বিলাস, নির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, মিজানুর রহমান মিঠু, বিপুল চন্দ্র দেবনাথ, আরিফ ঢালী, ফটিক ব্যানাজী, সাধারন সদস্য জি এম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, শেখর কুমার ব্যানাজী, সুমন কুমার পাল, শক্তি নারায়ন দাশ ও শেখ মাহাফুজুর রহমান।
অপর দিকে ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা অনুরুপ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন সভাপতি মান্না কুমার দে, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি আহসান টিটু ও শেখ জুলফিকার জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন ও শেখ সৈয়দ আলী কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সুমন কুমার কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুমন কুমার দে, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান দুলু, ফকির দাউদ হায়দার বাব,ু শেখ আজমল হোসেন, সদস্য সোনাতন কর্মকার, মিজানুর রহমান লিটন, সাগর মল্লিক এসএ কালাম প্রমূখ। #।
দৈনিক সংযোগ পত্রিকা অফিসে হামলায় খুলনা উন্নয়ন কমিটির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
দৈনিক সংযোগ পত্রিকা অফিসে হামলায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহবান করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক, প্রমিতি দফাদার প্রমুখ।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাবেক সাধারন স¤পাদক শহিদ মঞ্জুর মোর্শেদ লাবু’র মাতা ও সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের মহিলা বিষয়ক স¤পাদক মেহজাবিন খান লাবু’র শাশুড়ি বার্ধক্যজনিত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না………রাজিউন) তার মৃত্যুতে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন। বিবৃত দাতারা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, নব-নির্বাচিত কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, নব-নির্বাচিত কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন,শাহাদাৎ হোসেন, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, তোতা মিয়াঁ ব্যাপারী, মঈন খান সেলিম, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, রেজাউল করিম, মোঃ সবুর হোসেন, শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত ॥ আহত ২
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রহমত আলী (৫৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে। এ সময় আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী। নিহত রহমত আলী উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। আরও আহতরা হলেন- উপজেলার কলেজপাড়া এলাকার বরুণ কুমার ও মহাদেব সাহা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে বাইসাইকেলে নিজ বাড়ি থেকে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন রহমত আলী। পথিমধ্যে মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পিছন দিক থেকে কালীগঞ্জগামী একটি দ্রুতগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মোটরসাইকেল ও বাইসাইকেলে থাকা আরোহীরা মারাত্মক আহত হন। তাদের মধ্যে রহমত আলীর অবস্থা বেশি গুরুতর হওয়ায় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শিবলি খাতুন জানান, হাসপাতালে আনার আগেই রহমত আলীর মৃত্যু হয়েছে। অন্য দুইজনকে চিকিৎসা দেওয়ার পর কিছুটা আশঙ্কামুক্ত। কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডুমুরিয়ার অদম্য মেধাবী ছাত্রী আম্বিয়ার পাশে দাড়িয়েছেন শেয়ার বাংলাদেশ
ডুমুরিয়া প্রতিনিধি
অবশেষে ডুমুরিয়ায় অদম্য মেধাবী ছাত্রী আম্বিয়া খাতুনের লেখাপড়ার খরচ যোগাতে হাত বাড়িয়েছেন বে-সরকারি সমাজ উন্নয়ন সং¯’া শেয়ার বাংলাদেশ। অর্থের অভাবে উ”চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হতে না পারায় ডুমুরিয়ায় মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের অসহায়, অস্ব”ছল পরিবারের অদম্য মেধাবী ছাত্রী আম্বিয়া খাতুনের কলেজে ভর্তি ফি’র টাকা জোগাড় হয়েছে। তার পরিবারের দুরাব¯’ার কথা জানতে পেরে তার সহযোগিতার হাত বাড়িয়েছেন শেয়ার বাংলাদেশ নামে একটি বে-সরকারি উন্নয়ন সং¯’ার জিইপি প্রকল্প।
গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর উপ¯ি’তিতে তার কার্যালয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, শেয়ার বাংলাদেশথর জিইপি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সরকার রজা রুনা এবং জুনিয়র এরিয়া কো-অর্ডিনেটর শামীমা সুলতানা, ছাত্রীর মা শিরিনা বেগমের উপ¯ি’তিতে আম্বিয়ার হাতে ভর্তি ফিথর টাকা তুলে দেয়া হয়।
এ বিষয়ে ছাত্রী আম্বিয়া খাতুন বলেন,আমাদের অস্ব”ছল পরিবারের ৪ সদস্যের মধ্যে আমার আব্বা একমাত্র আয়ক্ষম ব্যক্তি। বিগত ৩বছর যাবৎ তিনি দূর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে বাড়িতে বসে আছেন। যে কারণে আমার ও আমার ভাইয়ের লেখা-পড়ার খরচসহ সংসার চালানো খরচ তার পক্ষে বহন করা সম্ভব না হওয়ায় আমি এস,এস,সি পাশ করে কলেজে ভর্তি হয়েই পড়াশুনা বন্ধ করে দিতে বাধ্য হই। এক পর্যায়ে আমি ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরি নেই। কিন্ত সেখানে সুবিধা না হওয়ায় গত বছর এইচ,এস,সি পরীক্ষার ৩ মাস আগে বাড়ি ফিরে এসে পরীক্ষায় অংশ গ্রহন করি এবং জিপিএ ৫ পেয়ে পাশ করি। কিš‘ টাকার অভাবে অনার্সে ভর্তি হতে না পেরে বাড়িতে বসে আছি।
শেয়ার বাংলাদেশ জিইপি প্রকল্পের আপারা আমাকে ডেকে এনে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা দিয়েছেন এবং উ”চ শিক্ষার জন্যে আরো খরচ বহন করবেন বলে আশ্বস্ত করেছেন। আমি শেয়ার বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে চির কৃতজ্ঞ হয়ে রইলাম।
এ বিষয়ে শেয়ার বাংলাদেশথর জিইপি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সরকার রজা রুনা জানান, সুবিধা বঞ্চিত অস্ব”ছল, অসহায় পরিবারের স্কুল-কলেজে পড়ুয়া অবিবাহিতা অব¯’ায় মেয়েরা যাতে এইচ,এস,সি পাশ করে এবং জীবন জীবিকার লক্ষ্য পূরণে উ”চ শিক্ষা সম্পন্ন করে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হয়ে তাদের জীবনমান উন্নত করতে পারে জিইপি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে তাই। তারই ধারাবাহিকতায় আম্বিয়া খাতুনকে প্রকল্পের আর্থিক সহায়তা দেয়া হ”েছ।
‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৩’ উপলক্ষ্যে নৌবাহিনীর ব্যবস্থাপনায় সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘বিশ¡ হাইড্রোগ্রাফি দিবস’ উপলক্ষ্যে বুধবার বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ঢাকায় বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মাল্টিপারপাস হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহ্মুদ চৌধুরী, এমপি। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির সকল সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সহযোগী সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিগণ এবং মেরিটাইম সংস্থার সদস্যগণ অংশগ্রহণ করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘সমুদ্রের ডিজিটাল টুইন সৃষ্টিতে হাইড্রোগ্রাফির অবদান’। প্রসঙ্গত, ডিজিটাল টুইন সৃষ্টি হচ্ছে সমুদ্রের হাই রেজুলেশন, স্থিতিশীল ও বাস্তব সময়ের
সেমিনারে সমুদ্র সুরক্ষা, পারস্পারিক হাইড্রোগ্রাফিক সহযোগিতা, সমুদ্রের ডিজিটাল টুইনসহ সুনীল অর্থনীতির বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। আলোচনার মাধ্যমে সমুদ্র সংক্রান্ত জ্ঞান সর্বসাধারণ ও সমুদ্র বিজ্ঞানীসহ বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকদের মাঝে সহজে পৌঁছে দেয়া সম্ভব হবে। তাছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র বিজ্ঞানী, সমুদ্র ব্যবহারকারী সংস্থা ও দেশসমূহের মাঝে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করা সম্ভবপর হবে। সেমিনারে বক্তারা এ ধরণের আয়োজনের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তির সমন¡য়ে হাইড্রোগ্রাফিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ২০০১ সালে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ৭০তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ২০০৫ সাল হতে এ দিবসটি গুরুত্বের সাথে পালন করে আসছে। এর আগে বাংলাদেশ সরকার ১৯৮৩ সালে সমুদ্র এলাকায় হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা এবং নটিক্যাল চার্ট প্রকাশের দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর উপর ন্যাস্ত করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র এলাকার জন্য আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন (আইএইচও) এর মান বজায় রেখে নটিক্যাল চার্ট প্রকাশ করে আসছে। ইতিমধ্যে, বাংলাদেশের সমুদ্র এলাকায় নিরাপদ নেভিগেশনের জন্য আন্তর্জাতিক সিরিজের চার্টসহ ন্যাশনাল সিরিজের পেপার ও ইলেক্ট্রনিক চার্ট প্রকাশের মাধ্যমে শতভাগ এলাকার চার্ট কভারেজ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এসকল পেপার ও ইলেক্ট্রনিক চার্টসমূহ সমগ্র বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে যা দেশি বিদেশি মেরিনারগণ নিয়মিত ব্যবহার করছেন। তাছাড়া এসকল হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত সামুদ্রিক পরিবেশ সুরক্ষা ও ব্যবস্থাপনা, প্রাণীজ ও খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য আহরণ, সমুদ্রসীমা নির্ধারণ, সুনামি-বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব মডেলিং, উপকূলীয় জোন ব্যবস্থাপনা, সামুদ্রিক পর্যটন এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ক বিশ্লেষণে ব্যবহƒত হয়ে আসছে।
খুলনায় পশুর হাটের উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত কোরবানির পশুর হাট আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পুননির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর জোড়াগেট বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পশুর হাটের শুভ উদ্বোধন করবেন।
খুবির ক্লাস ও অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ সকল অফিসকে ডি-নথি চালুর নির্দেশনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, ঈদের ছুটি পরবর্তী অফিস সময়সূচি নির্ধারণসহ সার্বিক বিষয়াদি নিয়ে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে এক মতবিনিময় সভা ২১ জুন (বুধবার) শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় পবিত্র ঈদ-উল আযহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের ক্লাসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং সকল অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালক, বিভাগীয় ও শাখা প্রধানকে ডি-নথি চালু করার বিষয়ে উৎসাহিত করা হয়। এছাড়াও সভায় সদ্য সমাপ্ত টার্ম ফাইনাল পরীক্ষার রেজাল্ট আগামী টার্ম শুরুর পূর্বেই দ্রুততার সাথে প্রকাশের আহ্বান জানান। সভায় ইউজিসির অভিন্ন আর্থিক নীতিমালা, অনলাইন-অফলাইন ক্লাস, কোর্স রেজিস্ট্রেশন, র্যাগিং বন্ধ, শৃঙ্খলাবিধি, চলমান অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতিসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, অবকাঠামো উন্নয়ন চলমান রাখা ও শিক্ষার্থীদের লেখাপড়ার সুনাম ধরে রাখতে সরকারের নির্দেশনা, জ্বালানি ঘাটতি মেনে নিয়ে অনেক সীমাবদ্ধতার মধ্যেও সপ্তাহের ৫ দিনই শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়া হয়েছে। আর এসব সম্ভব হয়েছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার কারণে। আমি এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, ডি-নথি হলো স্বচ্ছতার জায়গা। এটা শুদ্ধাচারের অংশ। সকল ডিসিপ্লিন-দপ্তরকে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করতে ডি-নথির আওতায় আসতে হবে বলে জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ উন্মুক্ত আলোচনাপর্বে অংশ নেন। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সাথে ইসলামিক রিলিফ বাংলাদেশের এমওইউ স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সাথে বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গোলাম মোতাসিম বিল্লাহ। এমওইউ স্বাক্ষর শেষে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
২১ জুন (বুধবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান সকলেই বাংলাদেশের উন্নয়নে বদ্ধ পরিকর। আমরা যে উন্নত, আধুনিক, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি, তা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীদের জীবিকার জন্য অনেক ধরনের গবেষণা হলেও এর আশানুরূপ ফলাফল পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে আরও বেশি গবেষণা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সাথে সামাজিক প্রতিষ্ঠান বা সংস্থার কোলাবরেশনের মাধ্যমে অভিজ্ঞতা-গবেষণালব্ধ ফলাফল বিনিময় সম্ভব হয়। তিনি এই এমওইউ স্বাক্ষরের জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গোলাম মোতাসিম বিল্লাহ, সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. তুহিন রায়। এসময় সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষ থেকে প্রকাশিত স্যুভেনির উপাচার্য ও ট্রেজারারকে উপহার দেওয়া হয়। এসময় উপাচার্য ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
স্বাক্ষরিত এমওইউতে শহর এবং গ্রামীণ অঞ্চলে সহযোগিতামূলক গবেষণা প্রকল্প, সেমিনার, সম্মেলন ও প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা, দলিত সম্প্রদায়ের চাকরির বাজার ও যোগসূত্র চিহ্নিত করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা, তাদের (দলিত সম্প্রদায়) মানবিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ফ্যাক্ট শিট তৈরি, জলবায়ু পরিবর্তনজনিত এলাকার জন্য সহনশীল জীবিকা খুঁজে বের করতে যৌথ শিক্ষা কার্যক্রম পরিচালনা, উভয় প্রতিষ্ঠানের স্বার্থে একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়, তহবিলযুক্ত গবেষণা প্রকল্পের জন্য সরকার/জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা/অন্যান্য প্রতিষ্ঠানের কাছে যৌথ প্রস্তাব প্রস্তুত করা এবং জমা দেওয়া, গবেষণা, প্রশিক্ষণ এবং প্রকাশনার জন্য যৌথ তত্ত্বাবধান পরিচালনা, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি সদস্যদের ইন্টার্নশিপ এবং দেশে ও বিদেশে প্রাসঙ্গিক কর্মশালা ও সেমিনারে যোগদানের জন্য উভয়কে সহায়তা করার বিষয় উল্লেখ রয়েছে।
বাড়ির আঙিনায় সবজি চাষ-এর উপরে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
“জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার মান উন্নয়ন প্রকল্প”-এর অধীনে খুলনা মহানগরের ৫টি ওয়ার্ডের ৯ টি স্লামের ৬০ টি পরিবারের ০১ জন করে সদস্য নিয়ে ৩ দিন ব্যাপী হর্টিকালচার সেন্টার, দৌলতপুরে বসত বাড়ির আঙিনায় উপরে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বি এম জেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় (জি আই জেড) -এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন খুলনা সিটি কর্পোরেশনের ১২,১৩,১৪,৩০ এবং ৩১ নং ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
পরিবারের সবজির চাহিদা পূরন করার পাশাপাশি নগরীকে গ্রীন জোন তৈরী করার উদ্দেশ্যে উল্লেখিত ওয়ার্ডসমূহ হতে ৬০ জন নারী ও পুরুষকে বসত বাড়ির আঙিনায় সবজি চাষ-এর উপরে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। প্রশিক্ষণ শেষে তাদেরকে বাড়ির আঙিনায় লাগানোর জন্য ৬/৭ টি করে গাছের চারা এবং সবজির বীজ সরবরাহ করা হয়। এসকল চারা গাছগুলো বড় হলে উত্তপ্ত নগরী কিছুটা হলেও সবুজ হবে বলে আমরা আশাকরি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক সন্জয় কুমার দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতিয়ার রহমান, এ্যাডভাইজার, জি আই জেড। সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষক সুজিত মন্ডল এবং ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সোহেলী সুলতানা ও ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল সানা।
আনসার ও ভিডিপি বাহিনীর উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে এবং মহাপরিচালক মহোদয়ের নির্দেশে উপজেলা শিল্পকলা একাডেমী ডুমুরিয়া, খুলনায় দিনব্যাপী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মোঃ সেলিমুজ্জামান, অধিনায়ক, ৩ আনসার ব্যাটালিয়ন, চন্দন দেবনাথ, জেলা কমান্ড্যান্ট, বাগেরহাট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিক্যাল অফিসার, ডাঃ উজজ্বল সরকার, মেডিক্যাল অফিসার, ডাঃ মোহসেনা ফেরদৌসী, মেডিক্যাল অফিসার, ডাঃ মিঠুন চক্রবর্ত্তী, মেডিক্যাল অফিসার, ডাঃ বিপাশা মন্ডল, মেডিক্যাল অফিসার, ডাঃ তিথী মহলদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, আগামী দিন গুলোতে পর্যায়ক্রমে সারা দেশব্যাপী এমন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারই ধারাবাহিকতায় আজ উপজেলা শিল্পকলা একাডেমী ডুমুরিয়া, খুলনায় পরিচালিত হচ্ছে এই কার্যক্রম।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা। তাদের দাবী এ বাহিনীর উদ্দ্যোগে মাঝে মাঝে এমন সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপকৃত হবে।
উল্লেখ্য, ৭০০জন রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
মহেশপুরে ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহে মহেশপুরে মাদকদ্রব্য ধ্বংসকরন ও মাদক বিরোধী প্রচারনা করেছে ৫৮ বিজিবি। বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আয়োজনে এ মাদকদ্রব্য ধ্বংসকরন ও মাদক বিরোধী প্রচারনার করা হয়। এতে সেক্টর কমান্ডার কর্ণেল এমারাত হোসেন, ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক মাসুদ পারভেজ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, অফিসার ইনচার্জ খন্দকার শামিম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, মাদকাসক্তের কারনে একটি সমাজ, দেশ ও জাতী ধ্বংস হয়। তাই মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারীরও হুশিয়ারী দেন।
এসময় ১৩ মার্চ ২০২১ সাল হতে ২১ জুন ২০২৩ সাল পর্যন্ত আটককৃত বিভিন্ন প্রকার দেশি-বিদেশি মদ ধ্বংস করা হয়। যার মধ্যে ভারতীয় ফেনসিডিল, সিরাপ, দেশি-বিদেশি মদ , ইয়াবা, গাজা ও হেরোইন ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদবদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ১০ লাখ ৫ হাজার ৯৫৮ টাকা।
খুলনায় বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং এর উদ্বোধন
তথ্য বিবরণী
খুলনায় দুই দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান বুধবার সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃংখলা ও তদন্ত অনুবিভাগ) ড. ফরিদ উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, সকল সরকারি সেবা সহজলভ্য করে মানুষের দোরগোড়ার পৌঁছে দিতে হবে। নাগরিক সেবাকে অধিকতর জনবান্ধব করা এবং সেবা প্রদান কার্যক্রমে উদ্ভাবনী কর্মকান্ডকে উৎসাহিত করার জন্য এই ইনোভেশন শোকেসিং। তিনি আরও বলেন, সেবা নিতে জনগণ অযথা হয়রানির শিকার না হয় সেদিকে কর্মকর্তাদের নজর দিতে হবে। সবাইকে নিয়ে আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের মাথাপিছু আয় বাড়াতে হবে।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ হুসাইন শওকত। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাঠপর্যায়ের সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ, উদ্ভাবককে চিহ্নিত করা, সরকারের উদ্ভাবনী কার্যক্রম ও সেবাসমূহকে নাগরিকের কাছে পরিচিত করা এবং মাঠপর্যায়ের উদ্ভাবনসমূহ সারাদেশে ছড়িয়ে দেয়ার সুযোগ তৈরি করাই এই বিভাগীয় প্রদর্শনীর উদ্দেশ্য।
দুই দিনব্যাপী ইনোভেশন শোকেসিং এ ১৯টি ইনোভেশন কার্যক্রম উপস্থাপন করা হবে। এছাড়া খুলনা সার্কিট হাউজ চত্বরে ১১টি স্টলে সরকারিসেবা সমূহ জনগণের কাছে উপস্থাপন করা হবে।
ডুমুরিয়ার অদম্য মেধাবী ছাত্রী আম্বিয়ার পাশে দাড়িয়েছেন শেয়ার বাংলাদেশ
ডুমুরিয়া প্রতিনিধি
অবশেষে ডুমুরিয়ায় অদম্য মেধাবী ছাত্রী আম্বিয়া খাতুনের লেখাপড়ার খরচ যোগাতে হাত বাড়িয়েছেন বে-সরকারি সমাজ উন্নয়ন সং¯’া শেয়ার বাংলাদেশ। অর্থের অভাবে উ”চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হতে না পারায় ডুমুরিয়ায় মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের অসহায়, অস্ব”ছল পরিবারের অদম্য মেধাবী ছাত্রী আম্বিয়া খাতুনের কলেজে ভর্তি ফি’র টাকা জোগাড় হয়েছে। তার পরিবারের দুরাব¯’ার কথা জানতে পেরে তার সহযোগিতার হাত বাড়িয়েছেন শেয়ার বাংলাদেশ নামে একটি বে-সরকারি উন্নয়ন সং¯’ার জিইপি প্রকল্প।
গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর উপ¯ি’তিতে তার কার্যালয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, শেয়ার বাংলাদেশথর জিইপি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সরকার রজা রুনা এবং জুনিয়র এরিয়া কো-অর্ডিনেটর শামীমা সুলতানা, ছাত্রীর মা শিরিনা বেগমের উপ¯ি’তিতে আম্বিয়ার হাতে ভর্তি ফিথর টাকা তুলে দেয়া হয়।
এ বিষয়ে ছাত্রী আম্বিয়া খাতুন বলেন,আমাদের অস্ব”ছল পরিবারের ৪ সদস্যের মধ্যে আমার আব্বা একমাত্র আয়ক্ষম ব্যক্তি। বিগত ৩বছর যাবৎ তিনি দূর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে বাড়িতে বসে আছেন। যে কারণে আমার ও আমার ভাইয়ের লেখা-পড়ার খরচসহ সংসার চালানো খরচ তার পক্ষে বহন করা সম্ভব না হওয়ায় আমি এস,এস,সি পাশ করে কলেজে ভর্তি হয়েই পড়াশুনা বন্ধ করে দিতে বাধ্য হই। এক পর্যায়ে আমি ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরি নেই। কিন্ত সেখানে সুবিধা না হওয়ায় গত বছর এইচ,এস,সি পরীক্ষার ৩ মাস আগে বাড়ি ফিরে এসে পরীক্ষায় অংশ গ্রহন করি এবং জিপিএ ৫ পেয়ে পাশ করি। কিš‘ টাকার অভাবে অনার্সে ভর্তি হতে না পেরে বাড়িতে বসে আছি।
শেয়ার বাংলাদেশ জিইপি প্রকল্পের আপারা আমাকে ডেকে এনে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা দিয়েছেন এবং উ”চ শিক্ষার জন্যে আরো খরচ বহন করবেন বলে আশ্বস্ত করেছেন। আমি শেয়ার বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে চির কৃতজ্ঞ হয়ে রইলাম।
এ বিষয়ে শেয়ার বাংলাদেশথর জিইপি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সরকার রজা রুনা জানান, সুবিধা বঞ্চিত অস্ব”ছল, অসহায় পরিবারের স্কুল-কলেজে পড়ুয়া অবিবাহিতা অব¯’ায় মেয়েরা যাতে এইচ,এস,সি পাশ করে এবং জীবন জীবিকার লক্ষ্য পূরণে উ”চ শিক্ষা সম্পন্ন করে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হয়ে তাদের জীবনমান উন্নত করতে পারে জিইপি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে তাই। তারই ধারাবাহিকতায় আম্বিয়া খাতুনকে প্রকল্পের আর্থিক সহায়তা দেয়া হ”েছ।
সড়ক দুঃঘটনা দর্শনা এক কলেজ ছাত্রর মৃত্যু
মাহমুদ হাসান রনি ।।
দর্শনা পৌর এলাকার রামনগর ঘুঘুডাঙ্গার এক কলেজ ছাত্রের দর্শনা- জীবননগর সড়কের সন্তোসপুর মোড়ে মটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা পৌর এলাকার রামনগর ঘুঘু ডাঙ্গা গ্রামের নওশের আলীর ছেলে উথলী ডিগ্রি কলেজে ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র জাহিদ হাসান রিয়াজ(১৮)জীবননগর থেকে মটরসাইকেলে দর্শনা আসার পথে
সামনে দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সে রাস্তার উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা পৌর সভার মেয়রের দায়িত্ব গ্রহণে অপরগতা
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা পৌর সভার মেয়র তাসকিন আহমেদ চিশতি দায়িত্বভার গ্রহণ করকে অপরগাত প্রকাশ করেছেন। বুধবার (২১ জুন) দুপুরে সাতক্ষীরা পৌর সভায় বহিষ্কৃত মেয়রকে দায়িত্বভার গ্রহণ অনুষ্টানে সকলের উপস্থিতে আইনগত ভাবে দায়িত্বভার গ্রহণ পত্রে সাক্ষর না করে অপরগতা প্রকাশ করেছে।
জানা গেছে, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌর সভার মেয়র তাসকিন আহমেদ চিশতি’র বিরুদ্ধে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিরুদ্ধে অপ-প্রচারসহ নানাবিধ অন্তর্ঘাতকমূলক কর্মকান্ড ও নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ সাতক্ষীরা সদর থানায় মামলা হয়। একই সাথে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জিআর মামলা হয়। উক্ত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। উক্ত ঘটনায় স্থানীয় সরতকারের প্রজ্ঞাপনে মেয়র তাসকিন আহমেদ চিশতিকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ ঘটনার পর গত একই সাথে মেয়র তাসকিন আহমেদ চিশতিকে বহিষ্কার হওয়ার পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কতৃক পুনঃরায় প্রজ্ঞাপন পত্র প্রদান করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৪০ (০২) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ আহমেদ দায়িত্বসহ অর্থিক ক্ষমতা প্রদান করা হলো। এ ঘটনার পর প্যানেল মেয়র -১ কাজী ফিরোজ আহমেদ দায়িত্বভার গ্রহণ করেন।
গত মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ১৯৩৮/২০২৩ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রদত্ত মাননীয় হাইকোর্ট বিভাগের অন্তবর্তীকালীন আদেশ এবং মাননীয় আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ১৬৬৯/২০২৩ মামলায় গত ১২ জুন ২০২৩ তারিখে মাননীয় চেম্বার জজ আদালতের আদেশ মূলে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ এর কারণ দর্শানো নোটিশ, সাময়িকভাবে বরখাস্তকরণ এবং প্যানেল মেয়র- ১-কে পৌরসভার মেয়র এর দায়িত্ব প্রদান সম্পর্কিত উল্লিখিত আদেশের কার্যকারিতা স্থগিতকরণ। হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ১৯৩৮/২০২৩ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রদত্ত মাননীয় হাইকোর্ট বিভাগের অন্তবর্তীকালীন আদেশ এবং মাননীয় আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ১৬৬৯/২০২৩ মামলায় গত ১২ জুন ২০২৩ তারিখে মাননীয় চেম্বার জজ আদালতের আদেশ মূলে সাতক্ষীরা পৌরসভার মেয়র জনাব তাজকিন আহমেদ কে সাময়িকভাবে বরখাস্তকরণ, কারণ দর্শানো নোটিশ এবং প্যানেল মেয়র-১-কে পৌরসভার মেয়র এর দায়িত্ব প্রদান সম্পর্কিত স্থানীয় সরকার বিভাগের সূত্রস্থ ১ নং স্মারক এবং ২ ও ৩ নং প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়েছে মর্মে নির্দেশক্রমে অবহিত করে।
সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদেশ মেনে আমরা মেয়র তাসকিন আহমেদকে তার দ্বায়িত্ব বুঝিয়ে দিতে গেলে তিনি আইনগতভাবে দায়িত্ববোধ নিতে অপরগতা প্রকাশ করেন।
সাতক্ষীরা পৌর সভার প্রধান নির্বাহী ও সিনিয়র সহকারী সচিব (সিইও) নাজিম উদ্দীন জানান, বিজ্ঞ আদালতের আদেশ ও স্থানীয় সরকার বিভাগের পত্র অনুসারে বহিষ্কৃত মেয়র তাসকিন আহমেদকে বুধবার (২১ জুন) দুপুর আড়াইটায় দায়িত্বভার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ আহমেদ ও আমার স্বাক্ষরিত দায়িত্বভার গ্রহণ পত্রে তাসকিন আহমেদ স্বাক্ষর না করে অপরগতা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।
এসব বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতী বলেন, হাইকোর্ট ও মন্ত্রণালয়ের আমাকে মেয়র পদে পুনর্বহাল করেছেন। এজন্য পৌরসভায় এসে আমি আমার কার্যক্রম শুরু করেছি। এখানে দায়িত্বভার গ্রহণের কিছু নেই।
ডুমুরিয়ায় আন্দুলিয়ায় নিম্নমানের ইটের খোয়া দিয়ে চলছে নির্মাণ কাজ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আন্দুলিয়া সাহাপাড়া সড়ক নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া দেওয়া হ”েছ বলে অভিযোগ পাওয়া গেছে। দুর দুরন্ত থেকে ট্রাকে বহনকৃত খোয়া গুলো এত নিম্নমানের যা দেখে ফুঁসে উঠেছে এলাকাবাসী। প্রতিবাদের মুখে এক সপ্তাহ কাজ বন্ধ থাকার পর আবারও অজ্ঞাত কারণে কাজ শুরু করা হয়েছে। তবে উপজেলা প্রকৌশলী বলছেন নিম্নমানের ওই খোয়া অপসারণ করে মানসম্মত খোয়া না আনলে কাজ করতে দেয়া হবে না ঠিকাদার প্রতিষ্ঠানকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার আন্দুলিয়া সাহাপাড়া সড়ক এক দশমিক চার মিটার বিসি দ্বারা উন্নয়নের জন্য ৯৮ লাখ ১৫ হাজার ৪ শত ৫১ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। যা নির্মাণ কাজের দায়িত্বভার গ্রহণ করেন ডুমুরিয়ার মেসার্স নাভিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুর রকিব খান। কাজটি ২০২২ সালের ২০ জানুয়ারি শুরু এবং একই সালের ১৯ ডিসেম্বর কাজ শেষ করার কথা। কিš‘ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে যথা সময়ে কাজ শেষ না করে মাত্র ১৫ দিন হল তড়িঘড়ি করে কাজটি সম্পন্ন করতে কার্যক্রম শুরু করে। শুরুতেই দুর দুরন্ত থেকে অত্যন্ত নিম্নমানের এবং আবর্জনা মিশ্রিত ইটের খোয়া তড়িঘড়ি করে ট্রাকে বহন করে ওই সড়কে ¯‘প আকারে রাখা হয়, যা দেখে ফুঁসে উঠে এলাকাবাসী। এ নিয়ে ¯’ানীয় চিত্তরঞ্জন মন্ডল, জগদীশ মন্ডল, সবুজ গাজী,আবু জোবায়ের, সুলতান গাজী, আজাদ গাজী সহ অনেকেই অভিযোগ করে বলেন,ইটভাটার যতসব বর্জ্য মাল এবং ৩নং ইটের খোয়া এ রাস্তায় দেয়ার জন্য আনা হয়েছে। খোয়া গুলোর মান এতই নিম্নমানের যে বৃষ্টি হলেই সব গলে যাবে। তারা আরও বলেন, গত এক সপ্তাহ এলাকাবাসীর প্রতিবাদের মুখে কাজ বন্ধ করে দিলে উপজেলা প্রকৌশলী সরেজমিনে এসে ওই নিম্নমানের খোয়া দেখে আমাদের সাথে সহমত পোষণ করেন এবং বলেন এ খোয়া তুলে নিয়ে মানসম্মত খোয়া দিয়ে কাজ করা হবে। কিš‘ এক সপ্তাহ যেতে না যেতেই পুরাতন খোয়ার সাথে নতুন কিছু খোয়া মিশিয়ে আবারও কার্যক্রম শুরু হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। এভাবে কাজ করলে নামমাত্র সড়ক নির্মাণ হবে, ¯’ায়ীত্ব হবে না। এ বিষয়ে জানতে চাইলে ব্যবহৃত খোয়া গুলো মানসম্মত দাবি করে ঠিকাদার রকিব খান জানান, নিম্নমানের খোয়া দেওয়ার কোন সুযোগ নেই। যদি অভিযোগ উঠে সেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাই করবে।
এ প্রসঙ্গে কথা হয় উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলামের সাথে। স্তপকৃত খোয়া গুলো মানসম্মত নয় এমনটি উল্লেখ করে তিনি বলেন, এগুলো অপসারণ করে মানসম্মত খোয়া দিতে বলা হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে।
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদক কারবারীকে জেল জরিমানা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক কারবারীকে জেল ও জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার শাহাপুর এলাকার শফিকুল আকুঞ্জির ছেলে চিহ্নিত মাদক কারবারি ইলিয়াস আকুঞ্জি (৫৬) কে শাহাপুর এলাকা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে নির্বাহী অফিসার তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়নে বেঞ্চ ও রিং স্লাব বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে রিং স্লাব বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার। ইউপি সচিব হেকমত আলী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার শাহ আলম মাতুব্বর,হিসাব সহকারী মোঃ নাজমুল হোসেন, ইউপি সদস্য শেখ মহসিন, সরদার আঃ হালিম, লুৎফর রহমান, আবুল কাশেম মোল্লা, শেখ রবিউল ইসলাম, শেখ হযরত আলী, মোজাফফর হোসেন মোল্লা, মোক্তার হোসেন, শিউলি বেগম, রাশিদা বেগম, আলেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ৪৫টি বেঞ্চ ও ৬৬ সেট রিং স্লাব বিতরণ করা হয়।
খুলনায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
যোগব্যায়াম শুধু শারীরিক অনুশীলন নয়, এটি ভারসাম্যপূর্ণ উপায়ে একজন ব্যক্তির মন, সুসাস্থ ও সকল অভ্যন্তরীণ শক্তির পুর্ণ বিকাশ ঘটায় বলে মন্তব্য করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর।
বুধবার (২১ জুন) সকালে খুলনা মহানগরীর সামছুর রহমান রোডে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস চত্ত্বরে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারতীয় সহকারী হাইকমিশন খুলনা অফিসের আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন আসন, মুদ্রা, অনুশীলন ও কলাকৌশল প্রদর্শন করা হয়। এই বছর যোগ অনুশীলনের পর্বটি পরিচালনা করন বিশিষ্ট যোগব্যায়াম পরিচালক রাবেয়া খাতুন অর্থি। ৫০মিনিটের এই অনুশীলন পর্বে তিনি ২০টির অধিক যোগাসন করে দেখান। এখানে বিভিন্ন শ্রেণি পেশার শতাধীক অনুশীলনকারীদের অংশগ্রহনে এই অনুষ্ঠানে যেসকল যোগ ব্যায়াম নিয়মিত করার ফলে মানুষ শারিরীক ও মানসিক ভাবে সুস্থ ও রাগ মুক্ত থাকবে তা প্রদর্শন করা হয়।
রাবেয়া খাতুন অর্থি জানান, “সর্বাঙ্গীণ সুস্থতার জন্য যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগব্যায়াম শুধু শারিরীক ব্যায়াম নয়। এটি শরীর এবং মনকে সুস্থ রাখে। মানুষ এখন করোনা পরবর্তী অসুখ, বিষণ্ণতা ও মানসিক অবসাদে ভুগছেন। এ অবস্থায় যোগব্যায়াম করলে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে।
উল্লেখ্য যে, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ২১ জুন তারিখটিকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ বলে ঘোষণা করার প্রস্তাব দেন। তিনি যোগব্যায়ামকে “রহাধষঁধনষব মরভঃ ড়ভ ওহফরধ’ং ধহপরবহঃ ঃৎধফরঃরড়হ” বলে উল্লেখ করেন। মোদীর এই প্রস্তাব ১৭৭টি দেশ সমর্থন করেছিল। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ ২১ জুন তারিখটিকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে ঘোষণা করে।
এর পর ২০১৫ সালের ২১ জুন প্রথম গোটা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। সেই ধারাবাহিকতায় এবছর ২০২৩ সালের ৯ তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম হলো ‘এক বিশ্ব, এক স্বাস্থ্যের অনুরণন।’ নিয়মিত যোগ ব্যায়াম করুন। ভালো থাকুন , সুস্থ থাকুন ।
শ্যামমনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারীদের মাঝে সবজিবীজ বিতরন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংগঠন সিসিডিবি দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সিসিডিবি এর এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলায় নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। নারীদের বাড়িতে সবজি চাষ বৃদ্ধি করতে এবং নারীদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে এই সবজিবীজ বিতরন করা হয়।
২১ জুন বুধবার সকাল দশটায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে নারী সদস্যদের মাঝে সবজিবীজ বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বীজ বিতরন করেন সিসিডিবি এর প্রধান কার্যালয়ের আইটি কাম এডমিন অফিসার পৌল হাজরা, পিসিআরপি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস. এম মনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
এনগেজ প্রকল্পের ৪৫ জন নারী সদস্যদের মধ্যে সাত প্রকার সবজি বীজ (হাইব্রিড ঢেঁড়স-৫০ গ্রাম, বরবটি-৫০ গ্রাম, হাইব্রিড ঝিঙা-১০ গ্রাম, হাইব্রিড লাউ-১০ গ্রাম, হাইব্রিড মিষ্টি কুমড়া-৫ গ্রাম, করলা-১০ গ্রাম, শশা-১০ গ্রাম) বিতরন করা হয়।
দাকোপে নদীতে কুমির ভাসায় আতংকে মৎস্যজীবিরা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে চুনকুড়ি ও ঢাকি নদীতে ভাসবান অবস্থায় কুমির দেখে আতংকে আছে এলাকার নানান শ্রেনীর পেশার মানুষসহ মৎস্যজীবিরা। সরেজমিনে ঘুরে জানা জায়, নদী বেষ্টিত দাকোপ উপজেলা তিনটি বদ্বীপ নিয়ে গঠিত হয়েছে। চুনকড়ি, ঢাকী ভদ্রা নদীসহ ২/৩ দিন বেশ জোরে সোরে এলাকার মৎস্যজীবি মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। বিশেষ করে চুনকুড়ি ও ঢাকি নদীতে য়ারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে। যারা এ সকল নদীর তীর বর্তীতে বসবাস করে আসছে তারা এখন, এ নদীতে নামতে ভয়পাছে, না জানি কখন দুর্ঘটনার স্বীকারে পড়তে হয়। অকালে হারাতে হয় জীবন। সে কারনে অনেকের জীবন জীবিকা নির্বাহের জন্য বাধা গ্রস্থ হতে দেখা যাচ্ছে। এ বিষয় কথা হয় চুনকুড়ি নদীতে জালটেনে মাছ ধরে জীবিকা নির্বাহ করা স্বামী পরিত্যক্ত আম্বিয়া বেগম, আছিয়া বেগমের সাথে তাঁরা জানায় আমারা দীর্ঘ দিন ধরে এ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি।
প্রতিদিন নদীতে জাল টেনে মাছ ধরে প্রায় ৫/৬ শো অধিক টাকার মাছ ধরে বিক্রিয় করে ছোট এক ছেলে ও মেয়েকে নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছি। কিন্তু এখন নদীতে কুমির ভাসতে দেখা গেছে । ভয়ে নদীতে মাছ ধরতে যেতে পারছিনা। প্রতিদিন মাছ মেরে আয় না করলেও সংসার চলেনা। নদীতে কুমির ভাসছে এ আতংকে অতি কষ্টে দিন চলছে বলে জানায় তাঁরা। কথা হয় একজন মৎস্যজীবি নদীর তীরবর্তী লক্ষ্মণ ও ভলানাথ সরদারের সাথে তাঁরা জানায়, আমরা প্রতিদিন ঢাকী ও চুনকুড়ি নদীতে ক্ষেপলা জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি। এখন নদীতে কুমির ভাসছে নদীতে মাছ মারার জন্য যেতে পারছিনা না। একদিন মাছ না মারলে সংসারও চলেনা এখন কুমিরের আতংকে অতিষ্ট। এব্যাপারে দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান বলেন জোয়ারের সময় পথ ভুলে এ সকল নদীতে কুমির চলে আসতে পারে বলে তিনি জানান।
মোংলায় দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর অপারেশন থিয়েটার চালু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দীর্ঘ এক যুগ ধরে বন্ধ থাকার পর চলতি মাসে চালু হওয়া অপারেশন থিয়েটারে রোগীদের নানা ধরণের অপারেশন সেবা কার্যক্রম চলমান রয়েছে। গত ১লা জুন অপারেশন থিয়েটার চালুর প্রথম দিনেই দুই প্রসুতির সফল সিজার সম্পন্ন হয়। ১লা জুন থেকে ২০জুন পর্যন্ত সরকারী এ হাসপাতালটিতে ৪টি সফল সিজার হয়েছে।
এরমধ্যে ১৯জুন এক ব্যক্তির দুই কুঁচকির দুইটি হার্নিয়ার সফল অপারেশন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকালে হাসপাতালে সুজনের (৩২) হার্নিয়া অপারেশন করেছেন ডাঃ সিরাজুম মুনিরা মিতু, ডাঃ আল মামুন ও ডাঃ নুরজাহান নিশাত। ডাঃ মিতু বলেন, সুজন অত্যন্ত দরিদ্র হওয়ায় হার্নিয়া রোগ নিয়ে দীর্ঘ দিন ভুগছিলেন। এরপর গত রবিবার তিনি হাসপাতালে এ বিষয়ে সেবা নিতে আসলে তাকে সোমবার অপারেশন করার পরামর্শ দিলে তিনি তাতে আগ্রহী হলে তার হার্নিয়া অপারেশন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন বলেন, দীর্ঘ এক যুগ পর হলেও আমরা হাসপাতালের অপারেশন থিয়েটারটি চালু করতে পেরেছি। ১লা জুন ওটি চালুর পর এ পর্যন্ত ৪টি সিজার ও ১টি হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আর আগামী সোমবার আরেক রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। তিনি বলেন, গরীব লোকজনের সিজার, হার্নিয়া ও অ্যাপেন্ডিক্স অপারেশন করতে আগে খুলনায় যেতে হতো। যা ছিলো তাদের জন্য অত্যন্ত কষ্ট ও ধার-দেনার ব্যয় বহুল। এখন নামমাত্র সরকারী ফি দিয়ে এ ধরণের রোগীরা হাসপাতালে প্রতি সোমবার অপারেশন সেবা নিতে পারবেন। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দায়িত্বরত চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ অন্যান্য ষ্টাফদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশনের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
মোংলায় আওয়ামী লীগ নেতার রোষানলে ১২টি ভূমিহীন নিরীহ পরিবার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা উপজেলা আওয়ামী লীগের এক নেতার রোষানলে পড়ে কয়েকটি ভূমিহীন পরিবার মিথ্যা মামলায় জেল খাটাসহ পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ওই ভূমিহীনদেরকে উপজেলা প্রশাসনের দেয়া খাস জমিতে মাছ চাষ করেও তা ধরতে পারছেনা তারা। ভূমিহীনদের চাষ করা মাছ লুটসহ মিথ্যা মামলায় ফাঁসানো ও মারধর করে ঘর ছাড়া করেছেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও একটি হত্যা মামলার আসামি মাওলানা আব্দুল কাদের। এই নেতা আত্নসমর্পণ করা সুন্দরবনের এক দস্যুর রক্ষিত ৯০ লাখ টাকাও আত্নসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন আত্নসমর্পণ করা দস্যু গামা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গোলাম রসুল ফকির। আত্নসাৎ করা সেই টাকা দিয়ে মাওলানা কাদের খুলনায় করেছেন আলীশান বাড়ী। এ অভিযোগ করেছেন গোলাম রসুল ফকিরসহ উপজেলার সোনাইলতলা এলাকার বাসিন্দারা।
বুধবার সরেজমিনে উপজেলার সোনাইলতলা এলাকায় গেলে ভূমিহীন ১২টি পরিবারের শতাধিক নারী-পুরুষ মাওলানা আব্দুল কাদেরর বিরুদ্ধে ভীতিকর নানা অভিযোগ করেন। এক সময়ের জামায়াতের রাজনীতির সাথে যুক্ত থাকলেও ভোল পাল্টে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়ে নানা রকম কু-কর্মে লিপ্ত হন সুবিধাবাদী এই নেতা। এ সময় সুন্দরবনের আত্নসমর্পণকারী বনদস্যু গামা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গোলাম রসুল ফকির অভিযোগ করে বলেন, সে সময় দস্যুতা করে দুই দফায় ৯০ লাখ টাকা মাওলানা আব্দুল কাদেরর কাছে জমা রাখি। স্বাভাবিক জীবনে ফিরে এসে টাকা ফেরত চাইলে সে সোনাইলতলা এলাকার স্থানীয় একটি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল তালুকদারকে খুন করার জন্য প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তার টাকা ফেরত দেয়নি। পরে শহিদুল তালুকদারকে ২০০৭ সালে ভাড়া করা এক খুনিকে দিয়ে হত্যা করে মাওলানা কাদের। এ হত্যাকান্ডের মূল আসামীও মাওলানা আব্দুল কাদের। এদিকে তার কাছে জমা রাখা টাকা দিয়ে গোলাম রসুলকে জমি কিনে দেওয়ার কথা বললেও দেয়নি, এমনকি ফেরত দেওয়া হয়নি সেই টাকাও।
গোলাম রসুল আরও বলেন, সেই টাকা দিয়ে মাওলানা কাদের খুলনার টুটপাড়া এলাকায় ছয়তলা আলীশান বাড়ি করেছেন। এলাকায় জোরপূর্বক অন্যের জমি দখল করে চিংড়ি চাষ করে হয়ে যান কোটিপতি। দীর্ঘকাল সরকারি খাস জমি ঘিরেও করেছেন মাছের চাষ। মূলত ওই খাম জমি উপজেলা প্রশাসন ১২টি ভূমিহীন পরিবারকে মাছ চাষের অনুমতি দিলে ক্ষোভে বেপরোয়া হয়ে ওঠেন মাওলানা কাদের। তার এই ক্ষোভের রোষানলে পড়েন ওই ১২টি ভূমিহীন পরিবার।
ভূমিহীন রিনা বেগম বলেন, সরকারের দেয়া খাস জমিতে মাছ করে আসছিলাম। কিন্তু কাদের মাওলানা রাতের আঁধারে সেই মাছ লুট করে নিয়ে যায়। আমি গরিব মানুষ, কোথায় যাব, এর বিচার চাই। আরেক ভূমিহীন জামিল ফকির বলেন, আমার আপন চাচাতো ভাই মাওলানা কাদের। দীর্ঘদিন সরকারি খাস জমি দখলে রেখে মাছ চাষ করছিলো সে। পরে ওই জমি উপজেলা প্রশাসন আমাদের ১২ভূমিহীন পরিবারকে মাছ চাষ করতে বন্দোবস্ত দেয়। সেই থেকে কাদের মাওলানা আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। আমাদের ভূমিহীন ১২টি পরিবারের নামে মিথ্যা মামলা দায়ের করেন। পরে আমরা সবাই জেল খেটে কয়দিন আগে জামিনে বেরিয়ে আসি। পাঁচ কাঠা করে জমি দিয়ে সরকার আমাদের মাছ চাষ করতে সংসার চালানোর ব্যবস্থা করেছেন। সেইভাবে আমরা চলে আসছি। কিন্তু আমাদের অপরাধ কোথায়? মাওলানা কাদের কেন আমাদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলায় ঢুকালেন বলেই কেঁদে ওঠেন আরেক ভূমিহীন মান্নান ফকির। মাওলানা কাদেরের নিযার্তন থেকে রেহাই পেতে ও তার বিচারের দাবীতে বুধবার দুপুরে ওই এলাকায় কাদেরের বিরুদ্ধে বিক্ষোভ প্রর্দশন করেন ভুক্তভোগীরা।
এদিকে মাওলানা কাদেরের হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না খোদ উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারও। খাস জমি জবর দখল ও জাল দলিল করতে আবু তাহের হাওলাদারের স্ত্রী সংশ্লিস্ট ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারেস কাম সার্টিফিকেট না দেয়ায় তাতে ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রমূলক সম্প্রতি উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ এনে কাল্পনিক তথ্য উপস্থাপন করে মিথ্যা সংবাদ সম্মেলন করেন।
উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, মাওলানা কাদের নিজেই তার ঘের করে আসছেন। কখনই তার ওই ঘের দখল হয়নি। মাওলানা কাদেরের অন্যায় আবদার না রাখায় সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে তার ঘের দখলের মিথ্যা সংবাদ সম্মেলন করে। তার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে আমিও পাল্টা সংবাদ সম্মেলন করেছি।
এদিকে মাওলানা কাদেরর চিংড়ি ঘেরে দায়িত্বে থাকা তার বোন মাহফুজা বেগমও বলেন, চিংড়ি ঘের কেউ দখল করেনি। প্রতিদিনই এই ঘের থেকে আমার ভাই মাছ ধরে বিক্রি করছেন বলে সাংবাদিকদের জানান তিনি।
তবে মাওলানা কাদেরের খাস জমি জবর দখল, জাল দলিল ও ভূমিহীনদের উপর নিযার্তনের ঘটনার বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সংবাদকমীর্রা ঘটনাস্থলে গেলে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের বিরুদ্ধে ঘের দখলের কোন প্রমাণ মেলেনি। স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার কখনও এ এলাকায়ও আসেন না। অহেতুক তার বিরুদ্ধে ঘের দখলের মিথ্যা অভিযোগ তুলে মাওলানা কাদের সংবাদ সম্মেলন করেছেন।
এ প্রসঙ্গে মাওলানা আব্দুল কাদের দাবী করেন, খাস জমিতে মাছ চাষকারীরা পাশ্বতর্তী আমার ৭৫ বিঘার চিংড়ি ঘের থেকে মাছ চুরি করায় তাদের বিরুদ্ধে মামলা করি। এছাড়া সুন্দরবনের কোন দস্যুদের সাথে আমার কথনও সম্পর্ক ছিলনা, আমি যেন তেনো লোকনা। আমার টাকা দিয়ে খুলনায় বাড়ি করেছি। হত্যা মামলায় আমাকে জড়িয়ে আসামী করেছেন স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদেরা।
আটরা গিলাতলা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড বিএনপির মতমিনিময় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির নির্দেশনা মোতাবেক চলমান আন্দোলন কর্মসূচি বেগমান করার লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে ৯ টি ওয়ার্ডে ধারাবাহিক মতমিনিময় সভার অংশ হিসাবে ১ নং আটরা গিলাতলা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় মশিয়ালী ও সন্ধায় ৩ নং ওয়ার্ডের আফিলগেটে অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ডের মশিয়ালীতে সভায় সভাপতিত্ব করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা। সভা পরিচালনা করেন আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক মজ্ঞুরুল ইমাম। ৩ নং ওয়ার্ড এর সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা মোয়াজ্জেম মেম্বার। উভয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক শেখ সেলিম আহমেদ, জাহাঙ্গীর হোসেন খোকা। বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ইসমাইল হোসেন বাবু, মোল্লা সোহরাব হোসেন, মোঃ নাসির উদ্দীন, বাবুল শেখ, রেজাউল ইসলাম, মোঃ জনি হোসেন , খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ বিল্লাল হোসেন, মামুন হোসেন, মাসুদ শেখ, জাসাস নেতা শেখ জিয়াউর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল হাসান, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, সাইফুল্লাহ তাজিম,আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন ইমন, গাজী মনতাজুর রহমান, বাবু শেখ, সালাম শেখ, রেজা শেখ, আশরাফ গাজী, পিয়ার আলী, ইউনুস মোল্লা, আলম মোল্লা, রানা মোল্লা, ইব্রাহিম গাজী, ইব্রাহিম মোড়ল, সবুজ , রাকিবুল ইসলাম, মাহাবুব হোসেন বাবু, হাফিজুর , মশিয়ার রহমান, মিতুল, কচি, মুরাদ, ফারুক শেখ, শহিদ শেখ, শহিদুল , জুয়েল, রফিক, নুরু, জরি বেগম, সাবিনা বেগম , রোকেয়া বেগম প্রমূখ ।
খুবির স্বাধীনতার স্বপক্ষের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত সিটি মেয়রকে সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্বাধীনতার স্বপক্ষের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ২১ জুন (বুধবার) খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা দেওয়া হয়। বিকাল ৫টায় নগরীর বিএমএ ভবনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়রকে সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় সংবর্ধিত অতিথি সিটি মেয়র বলেন, খুলনার উন্নয়নের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যমত। উন্নয়নের সার্বিক দিক বিবেচনায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ কেএমপির তিন থানা (হরিণটানা, লবণচরা ও খানজাহান আলী) এলাকাকে শীঘ্রই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে। এতে ওই অঞ্চলগুলো মহানগরীর বিদ্যমান সকল নাগরিক সুযোগ-সুবিধা পাবে। তিনি গ্রিন-ক্লিন ও স্মার্ট খুলনা গড়ে তোলার লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সবক্ষেত্রে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অতিথিবৃন্দের মধ্যে প্রফেসর ড. সালমা বেগম, প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, প্রফেসর ড. মাসুদুর রহমান, সহযোগী অধ্যাপক রাকিবুল হাসান সিদ্দিকী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা খুলনা বিশ্ববিদ্যালয়কে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সুপারিশ মন্ত্রণালয়ে প্রেরণ করায় পুনর্র্নিবাচিত সিটি মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান।
যশোরে উদ্বৃত্ত পশু যাচ্ছে সারা দেশে
যশোর অফিস
ঈদুল আজহাকে ঘিরে কুরবানির বাজার ধরতে প্রস্তুত যশোরের খামারিরা। জেলার প্রায় দশ হাজার খামারি ৮০ সহস্রাধিক গরু-ছাগল কুরবানি উপলক্ষ্যে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। এর মধ্যে ৩১ সহস্রাধিক গরু ও অর্ধলক্ষাধিক ছাগল রয়েছে।
খামারি ছাড়াও ব্যক্তিপর্যায়ে অনেকে কুরবানির জন্য গরু-ছাগল প্রস্তুত করেছেন। সব মিলিয়ে এ সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এ কারণে যশোর জেলার উদ্বৃত্ত পশু দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ দপ্তর।
গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেশি হয়েছে। সেই তুলনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন খামারিরা। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, যশোর জেলার ৯ হাজার ১৩১ জন খামারির খামারে মোট ৩১ হাজার ২১টি গরু রয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি চৌগাছায় ২ হাজার ৪৮৩টি খামারে গরু রয়েছে ৮ হাজার ৯৭৫টি এবং সবচেয়ে কম অভয়নগরে ৫৯৩টি খামারে গরুর সংখ্যা ১ হাজার ৫৭৪টি। এছাড়া যশোর সদর উপজেলায় ১ হাজার ৪১টি খামারে রয়েছে ৩ হাজার ৪৪৪টি, মণিরামপুরে ২ হাজার ৯টি খামারে ৪ হাজার ৯৬৪, ঝিকরগাছায় ৮৮১টি খামারে ৩ হাজার ৭৪৭, শার্শায় ৯৩৮টি খামারে ২ হাজার ৯১০, কেশবপুরে ৫৪৩টি খামারে ৩ হাজার ৪৬২ এবং বাঘারপাড়ায় ৬৪৩টি খামারে গরু রয়েছে মোট ১ হাজার ৯৪৫টি।
এই জেলায় কুরবানিতে গরুর চাহিদা রয়েছে প্রায় ২৯ হাজার। সে হিসাব অনুযায়ী, যশোরে চাহিদার তুলনায় দুই সহস্রাধিক গরু উদ্বৃত্ত রয়েছে। একই সঙ্গে এই খামারিদের খামারে ছাগল ও ভেড়া রয়েছে ৪৯ হাজার ৭৫টি।
বেনাপোল পৌর নির্বাচন: মেয়র প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন বাতিল
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে যাচাই-বাছাই শেষে এক মেয়র প্রার্থীসহ ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার দুপুরে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বাতিল করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান।
এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন রোববারে মেয়র পদে চারজনসহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বেনাপোল পৌরসভা নির্বাচনে ২৫ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৬ জুন প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। ১৩ বছর পর এ নির্বাচনে বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, বেনাপোল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন মেয়র পদে চারজন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, বেনাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসনে উজ্জল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সোমবার মনোনয়ন যাচাই বাছাইকালে মেয়র পদে ঋণখেলাপির দায়ে ফারুক হোসনে উজ্জলের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া ঋণখেলাপি, হলফনামাতে অমিল থাকা, হলফনামা যথাযথ না হওয়া এবং ফরম পূরণ পূর্ণাঙ্গ না হওয়ায় সাধারণ ওয়ার্ডে আটজন ও সংরক্ষিত ওয়ার্ডে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান।
মেয়র পদে মনোনয়ন বাতিল হওয়া ফারুক হোসনে উজ্জল বলেন, রিটার্নিং অফিসারের রায় মানি না। যে ঋণখেলাপির অভিযোগ উঠেছে সেটা ভুল। আমি আদালতের দ্বারস্থ হব।
২০০৬ সালে বেনাপোল ইউনিয়নের ১১টা গ্রামের অংশ নিয়ে বেনাপোল পৌরসভা গঠনের পর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সেখানে আর কোনো নির্বাচন হয়নি। ২০২২ সালের ২৭ এপ্রিল পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৯ দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা সদরের শিকারপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝিপাড়ার নিরলস কুমারের ছেলে অপু মণ্ডল, কলাবাগান এলাকার মৃত মনোরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, পাসপাকিয়া গ্রামের হাসেম আলীর ছেলে রাজু আহমেদ, ঘোষপাাড়ার তাছলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, কুলচারার স্মৃতি বেগম, শেখপাড়ার আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম।
গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সদর হাসপাতাল থেকে সাধারণ রোগীদের মিথ্যা তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি নারীদের প্রত্যেককে ১০০ টাকা করে ও পুরুষদের ২০০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী।
উত্ত্যক্তের ঘটনায় পাল্টাপাল্টি হামলা
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় উত্ত্যক্তের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামলা থামাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। গত সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া বাজারে এ ঘটনা ঘটে।
আমাদার এক কিশোরী ভাইসহ সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ঝিকড়া বাজারে তরকারি কিনতে যায়। এ সময় ইউপি সদস্য ঝিকড়া গ্রামের কামাল শেখের ভাই সজীব কিশোরীকে উত্ত্যক্ত করে। কিশোরীর ভাই প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে রাত ৯টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় এসআই বাচ্চু শেখ বাদী হয়ে দুই গ্রামের অজ্ঞাত ৮০-৯০ জনের নামে মামলা করেছেন। আমাদা গ্রামের আক্তার হোসেন ও ঝিকড়া গ্রামের রাজিব হোসেনকে আটক করা হয়েছে।
নজর কাড়ছে ইতনার ‘ধলাবাবু’
নড়াইল প্রতিনিধি।।
কোরবানি ঈদ উপলক্ষে প্রস্তুতকৃত নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা এলাকার ‘ধলাবাবু’ নামের ষাড়টি নজর কাড়ছে মানুষের।
বিশাল দেহের অধিকারী আনুমানিক ২০ মণের অধিক ওজনের ফ্রিজিয়াান জাতের গরুটি লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের খামারে লালন পালন করা হচ্ছে। ওই খামারে ‘ধলাবাবু’ ছাড়াও আরও গরু রয়েছে। যা দেখতে প্রতিদিন অনেক লোকজন ভিড় জমাচ্ছেন।
নজরুল ইসলাম জানান, ফ্রিজিয়ান জাতের ধলাবাবুর বয়স আড়াই বছর। নিজ খামারে কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম হয় ধলাবাবু’র। ‘ধলাবাবু’ কোনো প্রকার ইনজেকশন ছাড়াই সম্পুর্ণ প্রাকৃতিক খাবার খাইয়েই বড় করা হয়েছে। প্রতিদিনের খাবার তালিকায় রয়েছে- কাঁচা ঘাস, খড়, ভুষি, বিচি কলা, চাউলের কুড়া ইত্যাদি।
একই গ্রামের ফায়েক কাজী বলেন, নিজ খামারে জন্ম নেওয়া ষাড়বাছুরটিকে নিজ সন্তানের মতোই পরম মমতায় লালন পালন করেছেন নজরুল। খামারের গরু লালন পালন করার জন্য তিনি নিজস্ব জমিতে ঘাসের চাষও করেছেন।
চরদৌলতপুর গ্রামের ওমর শেখ বলেন, যারা বড় গরু কোরবানি দেন, তারা ধলাবাবু’কে কিনে নিতে পারেন। বিশাল দেহের গরুটি হাটে নিয়ে বিক্রি অনেক কষ্টের। সঠিক ক্রেতা পেলে উচ্চদাম চাইবেন না নজরুল। এটার ন্যায্য দাম পেলে ভবিষ্যতে বড় গরু লালন পালনে আগ্রহ বাড়বে তার।
লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, আমাদের জানা মতে ষাড়টির কোন সমস্যা নেই। নজরুল ইসলামের খামারে গিয়ে আমরাও ষাড়টির দেখভাল করছি ।











































