Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

50
পড়ন্ত বেলায় খেজুরের রস সংগ্রহের জন্য হাঁড়ি নিয়ে যাচ্ছেন গাছি

বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: সজীব
খবর বিজ্ঞপ্তি:
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ডুমুরিয়া ফুলতলা ও পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে তৃনমুলকে শক্তিশালী এবং বেগবান করার লক্ষ্যে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক মো: ওয়াহেদুল ইসলাম খান সজিব। খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল এর পরিচালনায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষনা দিয়েছিলেন সেটা আজ বাস্তয়িত। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে ঘোষনা দিয়েছেন সেটা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এসময় তিনি আগামী দিন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করাতে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী ভূমিকা রাখার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, তৃপ্তি রঞ্জন সেন, জিএম এ রেজা, শেখ আনিছুল হক, মো: হুমায়ন কবির, মো: মিজানুর রহমান মিজান, আবুল বাশার, রাজীব দাস, গাজী ইদ্রিস আলী, কাজী জাহাঙ্গীর হোসেন, খান ফরহাদুজ্জামান সুমন, উত্তম রায়। জেলা স্বেচ্ছাসেবক লীগের মো: সরোয়ার হোসেন গহন, মো: ফেরদাউসুর রহমান, এফ এম হাবিবুর রহমান, মো: জাহাঙ্গীর হোসেন, আবির মালিক, মাহামুদুন্নবী মিল্টন, আবু সালেহ বাবু, এইচ এম কামাল হোসেন, এম এম ইমরান হোসেন, জিএম আরাফাত হোসেন, কাজী মেহেদী হাসান রাজা, শিশির বর, মো: সিরাজুল ইসলাম। জেলা ছাত্রলীগের ইমরান হোসেন জাকি, মৃনাল কান্তি বাছাড়, শেখ মো: রাসেল, শেখ ইমরান হোসেন যুবরাজ, শেখ রিয়েল, স্বপন রায়, আরাফাত শেখ, শাহিনুর রহমান, শেখ হেলাল বাবু, চিন্ময় রায়, অনুপম মন্ডল, সুমন শেখ, আ: মান্নান, মো: সাইফুল ইসলাম, নাঈম ফারহান. ওলিউজ্জামার সানি সহ তিন উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

 

 

অতিবাহিত হলো খুলনা’র ৫ম দিন একুশে বইমেলা
খবর বিজ্ঞপ্তি
ক্রেতা দর্শকদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। বইমেলার মঞ্চে বিকাল ৩:০০ টায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা কর্তৃক আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের সাংস্কৃতিক আয়োজনে প্রথমে ছিল ‘অনিকেত’ সাংস্কৃতিক সংগঠন, খুলনা’র শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘ প্রাণতরঙ্গ ‘ সাংস্কৃতিক সংগঠনের, খুলনা’র শিল্পীবৃন্দ। মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেলিম মাহবুব ও নুরুন্নাহার হীরা।

শিল্প সম্পর্ক শিক্ষায়তন,প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আই, আর, আই), খুলনা কর্তৃক ৪ সপ্তাহ মেয়াদী ‘শিল্প সম্পর্ক’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান এর মাধ্যমে গতকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিল্প পুলিশ ৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এর পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স মোঃ মিজানুর রহমান। এছাড়াও এ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লিখিত কোর্সে খুলনা ও বরিশাল বিভাগের ১২ টি স্বনামধন্য সরকারি-বেসরকারী ও স্বায়ত্বশাসিত শিল্প প্রতিষ্ঠানের সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ, সাধারণ শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মোট ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্ব ব্যবস্থায় আন্তঃসম্পর্ক খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীবৃন্দ যেমন বাংলাদেশ শ্রম আইন বিষয়ে জ্ঞান লাভ করবে একইসাথে তাদের নিজেদের মধ্যে পরিচিতি ও যোগাযোগ বৃদ্ধি পাবে।” সভাপতির বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, “বর্তমান সরকার শ্রম বান্ধব সরকার। শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়টি সরকার খুব গুরুত্বের সাথে বিবেচনা করে। ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শিল্পোৎপাদনের বিকল্প নেই। সেলক্ষ্যে শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তনগুলো বাংলাদেশ শ্রম আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিল্পে শ্রমিক-মালিকের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিল্পোৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আই, আর, আই), খুলনা বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-১৮) এর ৩৪৮(৬) ধারার বিধান মতে এ আইনের উপর মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিগণকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে অত্র দপ্তরের অধিক্ষেত্রে (খুলনা ও বরিশাল বিভাগ) সরকার কর্তৃক নির্ধারিত “উপযুক্ত কর্তৃপক্ষ”। শিল্প-প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিরবিচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে এ শিক্ষায়তন বিভিন্ন কল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে প্রচলিত শ্রম আইন এবং শ্রম বিধিমালা, শ্রম প্রশাসন, শ্রম পরিদর্শন, শ্রম মান, আইএলও কনভেনশন, শ্রম অর্থনীতি, শিল্প সম্পর্ক ও শৃঙ্খলা বিধি, শ্রম কল্যাণ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, কর্মপরিবেশ, পেশাগত দায়িত্ব, বিশ্বায়ন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, অটিজম, মাদকদ্রব্যের প্রভাব, চতুর্থ শিল্প বিপ্লব, গৃহকর্মী কল্যাণ ও সুরক্ষা নীতিমালা, নারী ও শিশু নির্যাতন দমন আইন, প্রতিষ্ঠানে জেন্ডার ভিত্তিক সহিংসতা, জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা, বঙ্গবন্ধুর আত্মজীবনী ও শ্রম দর্শন, কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক গৃহীত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান প্রভৃতি বিষয়ক নিয়মিত ৪ সপ্তাহ মেয়াদী শিল্প সম্পর্ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে।

বটিয়াঘাটা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলা আ’লীগের সভাপতি, সাবেক বিরোধীদলীয় হুইপ ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারযনুর রশীদ বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত লালিত স্বপ্ন দেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ও বর্হিবিশ্বে দেশকে উন্নত শিখরে পৌঁছে নিতে অহর্নিশি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব যখন করোনা ও ইউক্রেন যুদ্ধে স্থিমিত ঠিক সেই সময়ে দেশের সকল পরিস্থিতি অনুকুলে রেখে পদ্মা ব্রীজ, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, একশতটি সেতু, একশতটি বড় বড় সড়ক নির্মান করে তিঁনিই যে একমাত্র বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী তা আর বলার অপেক্ষা রাখেনা। দেশের মানুষ আজ বুঝে গেছে এ দেশ বঙ্গবন্ধুর উত্তরসূরীদের হাতে ছাড়া কারো কাছে সুরক্ষিত নয়। দেশত্ববোধ ও মানুষের প্রতি নির্জাস আকুন্ঠ ভালোবাসা ও উন্নয়নের একমাত্র স্থান হলো শেখ হাসিনা ও আওয়ামীলীগের সরকার। তাই আ’লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সেই প্রত্যাশাকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে প্রতিটি উপজেলায় সম্মেলনের দিন-ক্ষন ঠিক করে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতাদের নির্বাচিত করতে হবে। আর ওই সকল ত্যাগী ও যোগ্য নেতাদের বলিষ্ঠ নেতৃত্বে সকলের সহযোগিতায় আগামী নির্বাচনে আওয়ামীকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি গতকাল রবিবার বিকাল ৪ টায় বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি মো: আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিলীপ হালদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরাফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ,বি,এম সালাম, সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকার রাহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের রহমান খান জবা, জেলা আ’লীগ নেতা মোঃ জামিল খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মৃন্ময় পাল, মীর মহাম্মদ আলি, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, উপজেলা আ’লীগ নেতা রাজ কুমার রায় ,পল্লব বিশ্বাস রিটু, বিএম মাসুদ রানা, আলহাজ্ব আসলাম তালুকদার, মোঃ মোশারফ হোসেন মুসা, শিব প্রসাদ মন্ডল, দেবপ্রসাদ বিশ্বাস, গোবিন্দ মল্লিক, নারায়ন চন্দ্র সরকার, পংকজ কুমার বিশ্বাস, হাদি-উজ্জামান-হাদী, জাকির হোসেন লিটু, মোঃ ওবায়দুল শেখ, মুশিবুর রহমান, রবীন্দ্রনাথ সরকার, মানষ পাল, তুলসী দাস বিশ্বাস, মোল্লা মিজানুর রহমান বাবু, ইউপি চেয়ারম্যান বিধান রায়, জিএম মিলন গোলদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, অরিন্দম গোলদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক অনুপম বিশ্বাস, যুগ্ম-আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, জলমা যুবলীগের সভাপতি বিপ্রদাস টিকাদার, যুগ্ম-আহবায়ক মোঃ তরিকুল ইসলাম, সাবেক সভাপতি প্রকাশ রায়, মিজানুর রহমান মিজান, ইউপি সদস্যা রত্না অধিকারী, তপতী রাণী বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী।

খাল ভরাট করে ভবন নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জনগুরুত্বপূর্ণ কের্ডীয় খাল ভরাট করে পাকা ভবন নির্মানের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পৌরসভা সদরের কর্মকারপট্টির খালটির আংশিক ভরাট করে চলমান নির্মাণ কাজ বন্ধ করে সেখানে থাকা সকল মালামাল জব্দ করেন তিনি। এ সময় জমির মালিক কাতার প্রবাসী বিশারীঘাটা গ্রামের মো. শাহিন শেখ পালিয়ে যান।

পরে মোবাইল ফোনে শাহিন শেখ বলেন, তিনি জমি কিনে মিউটেশন করানোর পরে পৌরসভা থেকে হোল্ডিং নম্বর নিয়ে ৩৩ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ ৫ তলা ভবনের প¬ান জমা দিয়েছেন। পৌরসভার সার্ভেয়র জমি পরিমাপ করে কাজ শুরু করার জন্য বলেন। সে অনুযায়ী কাজ শুরু করে এ পর্যন্ত প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে বলে তিনি দাবি করেন।

অপরদিকে পৌরসভার সার্ভেয়র মো. জামাল শেখ বলেন, শাহিন শেখকে খালের পাড়ে ভবন নির্মানের কোন অনুমতি পৌরসভা থেকে দেওয়া হয়নি। ৫০ ফুট চওড়া খালের এখন আছে মাত্র ২০ ফুট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, প্রবাহমান খালের মধ্যে অবৈধভাবে স্থাপনা নির্মানের কাজ বন্ধ করে মালামাল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের দাবি দীর্ঘদিনের এ খালটি কর্মকার পট্টি সংযোগ হয়ে ভাইজোড়া, কাঠালতলা ও সেরেস্তাদারবাড়ি সর্বসাধারনের প্রবাহমান খাল পলিপড়ে ভরাট হয়ে ছোট হয়ে এসেছে। বর্তমানে খালটি কেটে দু’পাড়ের শত শত মানুষের সমস্যা দুর করার দাবি জানান তারা।

ষাটগম্বুজের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বে মুগ্ধ ‘গঙ্গা বিলাস’র যাত্রীরা
স্টাফ রিপোটার,বাগেরহাট
ভারতীয় প্রমোদতরী “গঙ্গা বিলাসে” বাংলাদেশে আসা সুইডিশ, জার্মান ও ইন্ডিয়ার পর্যটকরা বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন। শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা থেকে সড়ক পথে পর্যটকরা ষাটগম্বুজ মসজিদে আসেন। এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান।

এর আগে দুপুরে বিদেশী পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গা বিলাস মোংলা বন্দরে পৌছায়। সেখানে মোংলা বন্দরের পক্ষ থেকে অতিথিদের অভ্যার্থনা জানানো হয়। মোংলা বন্দরের আথিয়েতা, আনুষ্ঠানিকতা ও দুপুরের খাবার শেষে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা করেন।

বিকেলে ষাটগম্বুজ পৌঁছানোর পরে ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন অতিথিদের বাগেরহাট যাদুঘর ও ষাটগমুব্জ মসজিদ ঘুরিয়ে দেখান। অতিথিদের কাছে ইংরেজি ভাষায় ষাটগম্বুজের ইতিহাস ও বাগেরহাট সম্পর্কে বর্ণনা করেন। অতিথিরাও মুসলিম স্থাপত্যের এই প্রাচীন নিদর্শন সম্পর্কে খোঁজ খবর নেন। মসজিদের স্বতন্ত্র স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব জেনে বিষ্ময় প্রকাশ করেন পর্যটকরা।

এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প¬াসের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, ষাটগম্বুজ ঘুরে সুইডিশ, জার্মান ও ইন্ডিয়ার পর্যটকরা খুব আনন্দ প্রকাশ করেছেন। পর্যটকদের এই ভ্রমনটি পৃথিবীর সবচেয়ে লং ট্যুর রিভার ক্রুজ । এটি ৩২০০ কিলোমিটার নদীপথ পাড়ি দেবে। বাংলাদেশ-ভারতের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্রে যাবে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ভ্রমন শেষে ১৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামের চিলমারী হয়ে ভারতের আসামে ঢুকবে।

প্রমোদতরীটি গত ১৩ জানুয়ারি ভারতের বেনারস রাজ্য থেকে ছেড়ে আসে। জাহাজটি ৫১ দিনের সফরে বের হয়েছে। এই প্রমোদতরীতে সুইডেনের ২৮, জার্মানের ১ এবং ইন্ডিয়ার একজন পর্যটক রয়েছেন।

ফকিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস’র উদ্বোধন ও পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ (বিভাগীয় পর্যায়) বাছাই পর্ব’র শুভ উদ্বোধন, দিনব্যাপী বিভিন্ন শ্রেনীতে ভারোত্তলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে রবিবার (৫ই ফেব্রুয়ারী) সকাল দশটায় উপজেলা সদরের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে শুভ উদ্বোধন ঘোষণা করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি সরদার সেলিম আহমেদ, জাতীয় ভারোত্তোলন কোচ ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ শাহরিয়া সুলতানা। ভারোত্তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার ও নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। ##

পাইকগাছায় আক্তারুজ্জামান বাবু এমপি
আওয়ামী লীগ সরকার নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, নারীদের পথ চলায় বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেসব পদক্ষেপ চলমান তাতে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের প্রতিটি সূচকেই বাংলার নারীদের অবস্থান আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জয় বাংলার শক্তিতে উজ্জীবিত বাংলাদেশ আগামীর বিশ্ব দরবারের শীর্ষদের দেশগুলোর একটি। তিনি আরো বলেন, পরিবারে সব কাজ সামলে নারীরা দৈনিক কিছু সময় সেলাই মেশিন দিয়ে কাজ করলে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সব কর্মসূচি যথাযথ কাজে লাগাতে পারলে এলাকায় নারীদের আর দারিদ্রতার মধ্যে থাকতে হবে না। গত শনিবার সকালে পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, আওয়ামী লীগ নেতা এসএম রেজাউল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মসিউর রহমান, এসএম শাহবুদ্দীন শাহীন, শংকর দেবনাথ, বিভূতি ভূষণ সানা, নির্মল ঢালী, মঙ্গল মন্ডল, নির্মল অধিকারী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগ নেতা সায়েদ আলী কালাই, এমএম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, আব্দুল হালিম, নাজমা কামাল, টিএম হাসানুজ্জামান, ফরহাদুজ্জামান তুষার, দীপংকর মন্ডল, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান ও মাজহারুল ইসলাম মিথুন।

রূপসায় ডোবা নবারুন সংঘ ক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঐতিয্যবাহী ডোবা নবারুন সংঘ ক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নবারুন সংঘ আয়োজিত আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ৫ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তলন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি চঞ্চল অধিকারী। এসময় বক্তৃতা করেন ক্লাবের উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক নির্মল সরদার, রাজনীতিবীদ মনোরঞ্জন দাস, ডোবাবহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তিশ্বর বিশ্বাস, ইউপি সদস্য সমর মন্ডল, বিমল রায়, খিতিষ দাস, প্রবীর বিশ্বাস, বিপ্লব অধিকারী। ক্লাবের সাধারণ সম্পাদক সুজন দাসের পরিচালনায় বক্তৃতা করেন সহসভাপতি অরুন মহলী, সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামীলীগ সদস্য অমিয় অধিকারী, কোষাধ্যাক্ষ বরুন দাস, যুগ্মসাধারন সম্পাদক রাজীব মহলী, দপ্তর সম্পাদক অজয় সরকার, সমাজ কল্যান সম্পাদক শিমুল অধিকারী, সদস্য সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, গৌতম দাস, নেপাল মহলী, কালীকান্ত দাস প্রমুখ।

খুলনায় অসুস্থ নেতার পাশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের দৌলতপুর থানাধীন ৬ নং ওয়ার্ড সহ সভাপতি মোঃ পান্না মিয়া অসুস্থ অবস্থায় নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থ পান্না মিয়ার খোজ খবর নিতে তার শয্যাপাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, নগর যুব আন্দোলনের সভাপতি মুফতী আ.হ.ম আব্দুর রহমান মিয়াজী, দৌলতপুর সভাপতি আলহাজ্ব সরোয়ার বন্দ,৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুদুর রহমান, সেক্রেটারি আলফাত হোসেন লিটন, ছাত্রনেতা ইমরান হুসাইন, আনোয়ারুল হক, আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপ¯ি’ত হন। নেতৃবৃন্দ তার আশু সু¯’তা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন। সাথে সাথে নেতৃবৃন্দ হাসপাতালের অন্যান্য রোগীরদের সার্বিক খোঁজ খবর নেন এবং রোগমুক্তি কামনা করেন।
খানজাহানআলী থানাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খানজাহানআলী থানার জরুরি সভা ফুলবাড়িগেট এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মাষ্টার মঈনুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন নগর অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। সভায় আগামী ১০ ফেব্রুয়ারী থানা সম্মেলন সফল করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এছাড়া চলতি সেশনের বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা করতঃ সার্বিক বিষয় আলেচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, আবু ইসহাক, নাঈম হাওলাদার, কবির হেসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

ডুমুরিয়ায় সাহস নোয়াকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল আর নেই
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা পর্ষদের একাধিকবার নির্বাচিত সভাপতি, সাহস ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম মোল্যা বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, আমরা তো আল্লাহর আর আল্লাহর কাছেই ফিরে যাব) । শনিবার দিবাগত রাতে খুলনায় একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র,নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল আছর নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হয়েছে।

দাকোপে ইমাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননা ও শিক্ষা সিলেবাস-২০২৩ এ অসঙ্গতি পূর্ণ তথ্য সংযুক্ত করার প্রতিবাদে খুলনার দাকোপ উপজেলা ইমাম পরিষদের আয়োজনে চালনা ডাকবাংলো চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৫ই ফেব্রুয়ারী রবিবার দুপুর ২ টায় দাকোপ উপজেলা ইমাম পরিষদ সভাপতি মাওলানা অজিউর রহমান এর সভাপতিত্বে ও ইমাম পরিষদ দপ্তর সম্পাদক হাফেজ আক্তারুল ইসলাম এর পরিচালনায় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননা ও শিক্ষা সিলেবাস-২০২৩ এ অসঙ্গতি পূর্ণ তথ্য সংযুক্ত করার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইমাম মোঃ ইয়াদুল ইসলাম, মাওলানা মোঃ জাকারিয়া, হাফেজ শওকত ইলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আলামিন, মাওলানা আব্দুল কাদ্দুস, মাওলানা আবুল হাসাদ, মাওলানা সোহরাব হোসাইন, মুফতি আহসান হাবিব, হাফেজ মাওলানা তাবারক হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান, হাফেজ রবিউল ইসলাম, মুফতি ইকবাল হোসেন, মাওলানা মোঃ আজিজুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি শফিকুল ইসলাম, হাফেজ মাসুম বিল্লাহ, মাওলানা শায়খুল ইসলাম বীন হাসান প্রমুখ। এসময় ইমাম পরিষদ এর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে একমত পোষণ করেন সাবেক জেলা পরিষদ সদস্য কে.এম কবির হোসেন।

জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খাঁন’র আমাদের গ্রাম পরিদর্শন
রামপাল (বাগেরহাট) বাগেরহাট
বাগেরহাটের রামপালে ‘আমাদের গ্রাম’ পরিদর্শন করেছেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এ কে আজাদ খাঁন।
শনিবার বেলা ১১ টায় উপজেলার ঝনঝনিয়া গ্রামে আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত ধারণা নেন তিনি। পরে ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্রের সভা কক্ষে ডায়াবেটিস ও অসংক্রামক রোগ নিরাময়ে করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম ‘আমাদের গ্রাম’ প্রকল্পের কর্মকান্ড এবং ডাটাবেইজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এ সময় ‘আমাদের গ্রাম’ ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বারডেম হাসপাতালের উপদেষ্টা পরিষদের সভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরী, বারডেম হাসপাতালের পরিচালক আহমেদ আলী, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, আমাদের গ্রাম প্রকল্পের পরিচালনা পরিষদের সদস্য শেখ বজলুর রহমানসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমাদের গ্রাম প্রকল্পের সকলকর্মীবৃন্দ।
জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান আমাদের গ্রাম প্রকল্পের সকল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে আন্তরিকতার সাথে আমাদের গ্রাম প্রকল্পের সকল কর্মকাণ্ডে সহযোগিতার আহবান জানান। আগামীতেও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও আমাদের গ্রাম প্রকল্প একত্রিতভাবে ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ নিরাময়ে কাজ করারও আশা প্রকাশ করেন প্রধান অতিথি ডাঃ এ কে আজাদ খাঁন।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের রডের আঘাতে স্বামী-স্ত্রী জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের রডের আঘাতে স্বামী-স্ত্রী জখম হয়েছে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরখালীর শিবনগর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালি ইউনিয়নের পূর্ব পাতিবুনিয়া এলাকার ব্যবসায়ী পলাশ রায়ের সাথে একই এলাকার সমীরণ রায়ের বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ধরে ঘটনার রাতে পলাশের স্ত্রী রনজিদা রায় শিবনগর বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান কসমেটিকস দোকানে বেচাকেনা করছিল। এ সময় পাশের দোকানী সমীরন রায় ও তার ছেলে চন্দ্রমোহন রায় পূর্ব পরিকল্পিত ভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে রনজিদা রায়ের উপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটে পড়ে। তার ডাক চিৎকারে স্বামী পলাশ রায় ছুটে আসলে তাকেও আঘাত করলে পলাশেরও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে ¯’ানীয়রা আহত স্বামী-স্ত্রী কে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

 

মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের জন্মবার্ষিকী পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, কবি-সাহিত্যিক-অনুবাদক ও শিক্ষানুরাগী ফাদার মারিনো রিগনের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসসচীর মধ্যদিয়ে রিগনের এ জন্মবার্ষিকী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিলো র্যালী, সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯টায় মোংলার শেলাবুনিয়া ক্যাথলিক চার্চ চত্বরপ তাঁর সমাধিতে মোংলা সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেন্ট পলস্ ধর্মপল্লী, সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ’সেবা’র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এ সময় ফাদার রিগনের সমাধি চত্বরে রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সাহারা বেগম, সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা, সাংস্কৃতিক সংগঠক গীতিকার মোল্লা আল মামুন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ইতালি নাগরিক ফাদার রিগন বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্য্যে মুগ্ধ হয়েছিলেন। তাই আমৃত্যু তিনি বাংলাদেশে অর্থ্যাৎ মোংলায় থেকেছেন। আর মৃত্যুর পরেও তাঁর অন্তিম ইচ্ছায় তাকে বাংলার মাটিতেই শায়িত করা হয়েছে। তিনি নিজেই বলতেন তাঁর “মস্তকে রবীন্দ্রনাথ আর অন্তরে আছে লালন”। তিনি যাজকীয় দায়িত্বের বাইরে এসে শিল্প-সাহিত্য ও শিক্ষা-সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখেছেন। উল্ল্যেখ্য ১৯৫৩ সালের জানুযারীতে ধর্ম প্রচারের কাজে মারিনো রিগন বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে প্রথমে তিনি কয়েকটি জায়গায় ঘুরে বাগেরহাটের মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে স্থায়ী আবাস গড়ে তোলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোংলাতেই থাকতেন। ফাদার রিগন মোংলা এলাকায় নিজ উদ্যোগে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও সেন্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ফাদার মারিনো রিগন ইতালির ভিল্লাভের্লাা গ্রামে জন্ম গ্রহণ করেন। ফাদার রিগন বাংলাদেশে অবস্থানকালে রবীন্দ্রনাথের ৪৮টি বই, লালনের সাড়ে তিনশো গান এবং কবি জসিম উদ্দিনসহ খ্যাতিমান কবিদের অসংখ্য কবিতা ইতালি ভাষায় অনুবাদ করেছেন। তিনি ইতালিতে বাংলাদেশের অঘোষিত রাস্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২০ অক্টোবর ৯২ বছর বয়সে বয়সে বার্ধক্যজনিত কারণে ইতালিতে মারা যান তিনি। এর ঠিক এক বছর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ সরকারের সহায়তায় ইতালি থেকে রিগনের মরদেহ বাংলাদেশে আনা হয়। পরে মোংলার শেলাবুনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।

ছাত্ররা যে চ্যালেঞ্জ নিতে পারে, আর কেউ তা পারে না : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালা ৫ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৯টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা যে চ্যালেঞ্জ নিতে পারে, আর কেউ তা পারে না; একাত্তরের মুক্তিযুদ্ধই তার প্রমাণ। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে আদর্শ মানুষ হতে হবে। দেশ, জাতি ও সমাজের নেতৃত্ব দিতে হবে। উন্নত বাংলাদেশ গঠনে অভিলক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই, সেশনজট নেই; এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রয়েছে। এই পরিবেশকে ধরে রেখে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমরা সচেষ্ট।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এবং শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছাঃ তাসলিমা খাতুন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠানে চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে র্যাগিং ও মাদককে না বলে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুদ্রিত প্রথম আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা ও নবাগত শিক্ষার্থীদের জন্য মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাসেরও মোড়ক উন্মোচন করেন তিনি। পরে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন।
কর্মশালার প্রথম দিনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের আওতাধীন ৬টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ইন কেইউ’ শীর্ষক ৪টি সেশন অনুষ্ঠিত হয়। কর্মশালাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিকে আলোকপাত করা হয়।

খুবিতে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নৈতিকতা কমিটির তৃতীয় ত্রৈমাসিক সভা ৫ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপাচার্য যে সমস্ত ক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা পূরণে সচেষ্ট হওয়ার জন্য দিক নির্দেশনা দেন। এছাড়া সভায় এপিএর ষান্মাসিক মূল্যায়ন অবহিত করা হয়।
সভায় কমিটির সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

মহেশপুরে বীজ মৌসুমের পরে নিম্ননামের ভুট্টার বীজ বিতরণ
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে বীজ মৌসুমের পর সরকারি প্রণোদনার নিম্নমানের ভুট্টা বীজ বিতরণ করার অভিযোগ উঠেছে। কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন অঞ্চলে বিতরণ করা এসব ভুট্টার বীজে চারা গজায়নি। উপজেলার প্রায় দুই হাজার ২’শত কৃষি পরিবারের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে। তবে এই বীজ মৌসুম শেষ হওয়ার পর বিতরণ করায় চাষীদের মধ্যে মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ জন্য চাষীরা কৃষি বিভাগের কর্মকর্তাদের দায়ী করছেন। তারা বলছেন, এসব বীজ খুবই নিম্নমানের। সরকারি বিপুল অর্থ ব্যয় করে এসব নিম্নমানের বীজ কিনে বিতরণ করা হচ্ছে। এছাড়াও বীজ মৌসুম শেষে বীজ বিতরণ করায় বেশি ভাগ কৃষকই ঐ বীজ কাজে লাগাতে পারেননি। এই প্রণোদনার বীজ বিতরণে সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই না বলে মনে করেন কৃষকরা।
এদিকে বীজ ও সার বিতরণে রয়েছে বিস্তর অভিযোগ। প্রণোদনা কার্যক্রম মনিটরিংয়ের জন্য কৃষকদের তথ্য তালিকায় নাম, ঠিকানা ও ফোন নম্বর থাকলেও সার-বীজ পাননি অনেকে। তালিকায় নাম ঠিকানা থাকলেও বেশ কিছু নম্বর ভুল দেওয়া হয়েছে। এছাড়াও তালিকায় নাম থাকা একাধিক কৃষক দেরিতে বীজ দেওয়ায় তা রোপন করেননি। আবার কেউ কেউ সার নিলেও বীজ নেননি।
যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জসিম উদ্দিন জানান, বেশকিছু জায়গায় ভুট্টার বীজ থেকে চারা বের হয়নি। তবে পরে ঐসব স্থানে নতুন করে বীজ এনে পুতে দিয়েছে। এই বীজে একটু সমস্যা আছে।
একই ইউনিয়নের গয়েশপুর গ্রামের খলিলুর রহমান বলেন, বীজ রোপনের সময় পার হওয়ার পর অফিস থেকে ভুট্টা বীজ ও সার দেওয়ায় এবছর ঐ বীজ কোন কাজেই আসেনি। সব বীজ নষ্ট হয়েছে। একই অভিযোগ করেছে নাটিমা ইউয়িনের কুরিপোল গ্রামে মুজাহিদ হোসেন।
তথ্য তালিকায় নাম থেকেও বীজ না পাওয়া ফতেপুর ইউনিয়নের সাইদুল হক জানান, বীজ পাবার জন্য ৩নং ওয়ার্ড মেম্বর হযরত আলীর নিকট প্রযোজনীয় কাগজ পত্র জমা দিয়েছিলাম। কিন্তু মেম্বর জানিয়েছেন এখন পর্যন্ত কোন বীজ আসেনি। তবে তার নামের বীজ কে উত্তোলন করেছে একথা তিনি জানেন না।
এদিকে একই ইউনিয়নের মন্ডলপাড়া বাজার মসজিদের মোয়াজ্জেম জামাল উদ্দিন জানান, বীজ না পেলেও তালিকায় অন্য নামের পাশে তার ফোন নম্বর দেওয়া হয়েছে। ঐ নম্বরে ফোন করলে তিনি জানান, আমি কোন বীজ বা সার পায়নি। তবে তিনি আবেদন করেছিলেন।
ফতেপুর ইউপির ১নং ওয়ার্ড সদস্য আশাদুল ইসলাম জানান, তার ওয়ার্ডের সাত জনের নামে সার ও বীজ উত্তোলন কর হয়েছিলো কিন্তু এর মধ্যে তিন জন সার বীজ নিলেও বাকিরা শুরুমাত্র সার নিয়ে গেছে। বীজ গুলো আমার এখানেই পড়ে আছে।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, পরীক্ষা মূলক ভাবে এই ভুট্টার বীজ রোপন করা হয়েছিলো। সেখানে দেখা গেছে ২০% থেকে ৫০% বীজে চারা গজিয়েছে । বাকি বীজে চারা হয়নি।
ঝিনাইদহ বিএডিসির উপ-সহকারী পরিচালক সুমি বারই জানান, ভুট্টা বীজ ভারত থেকে আমদানি করায় হাতে পেতে দেরি হয়েছে। অতিরিক্ত শীতের কারণে বীজ থেকে চারা কম গজিয়েছেন বলেও জানান তিনি।

যশোরে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আজাদ মোল্লা গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা বেনাপোল
যশোরে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আজাদ মোল্লা (৪৪) নামে এক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে যশোর সদর উপজেলার কাশিপুুর সালতা গ্রাম থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আজাদ মোল্লা উপজেলার ডহের পাড়া গ্রামের আরব আলীর ছেলে।
যশোর কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা এসআই তুহিন বাওয়ালী জানান, আজাদ মোল্লার ছেলে বিদেশ থাকে। গত ৪ ডিসেম্বর রাতে আজাদ মোল্লার স্ত্রী ঢাকায় যায়। বাসায় ছিল শুধুমাত্র একা পুত্রবধূ। বাড়ি ফাঁকা পেয়ে রবিবার গভীর রাতে পুত্রবধূকে(১৯) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধু থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। আজ বিকেলে আসামিকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। ঘন্টাব্যাপী মানববন্ধনে দাবি সম্বলিত ব্যানার, লিফলেট, ফেস্টুন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেয়। এতে কমিটির আহবায়ক ভাষাসৈনিক নন্দ দুলাল সাহা, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, উপাধ্যক্ষ এন এম শাহ জালাল, টিআইবি’র সভাপতি সায়েদুল করিম, ডা. আলী হাসান ফরিদ জামিল, ডা. মমতাজুল করীম মাওলানা রুহুল আমীন, প্যানেল মেয়র ফারহেনা রেজা আনজু চেম্বাার অব কমার্স এর সহসভাপতি নাসিম উদ্দীন, সাংবাদিক কামরুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় এ জেলার মানুষ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই জেলাবাসীর প্রাণের দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কমনা করেছেন তারা।

কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ০৫ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

কালিগঞ্জে মুকুলে মুকুলে ভরে গেছে আমের বাগান, পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
কালিগঞ্জ প্রতিনিধি
কুহেলী উত্তরী তলে মেঘের সন্ন্যাসীর যখন বিদায়ের বাদ্যি বাজছে ,এমনই মহেন্দ্রক্ষণে গাছে গাছে আমের মুকুল বসন্তের আগমনী বার্তা শোনাচ্ছে। বৃক্ষরাজিবেষ্টিত ছায়া ঘেরা পাখি ডাকা প্রকৃতির বর পুত্র কালিগঞ্জ, সুজলা সুফলা শস্য শ্যামলা এই উপজেলায় প্রকৃতি যেন তার রূপের সবকটি দ্বার খুলে দিয়েছে। এর প্রত্যেকটি ইউনিয়নে ,প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে রয়েছে প্রচুর আমগাছ। বাংলাদেশের ভিতর আম উৎপাদনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অন্যতম।এই উপজেলার আম গাছগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। শীতের শেষ অংশে নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। আর এ মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মনকে করে তুলছে আরো প্রাণবন্ত।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর গাছে মুকুলের পরিমাণ বেশি। আমচাষী এবং সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদফতর এবার আমের বাম্পার ফলনের আশা করছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ফলন ভালো হবে। আর এ কারণেই আশায় বুক বেধে আমচাষীরা শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। অত্র এলাকায় আমের চাহিদা মিটিয়ে এই এলাকার আম বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন প্রান্তে যায়।কালিগঞ্জ সদরের মথুরেশপুর, কুশলিয়া, কৃষ্ণনগর, নলতা, ভাড়া সিমলা, তারালি, রতনপুর, মৌতলা, বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়া, সহ প্রায় সব এলাকাতেই রয়েছে আমবাগান। লাভজনক হওয়ায় প্রতি বছরই আম বাগানের সংখ্যা বাড়ছে। তবে গড়ে ওঠা নতুন
আম বাগানগুলোর প্রায়ই বনেদি জাতের, বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, গোবিন্দভোগ, হিমসাগর,আমরুপালী ও মল্লিকা জাতেরই গাছ বেশি হচ্ছে।
সাতক্ষীরার কালিগঞ্জ এলাকার কৃষ্ণনগরের আমচাষী নজরুল ইসলাম জানান, এ বছরের আবহাওয়া আমের জন্য অনুকুলে রয়েছে। গত বছরের চেয়ে টানা শীত ও কুয়াশার তীব্রতা এ বছর অনেক কম। গতবারের মতো মৌসুমের শুরুতে শিলাবৃষ্টিও হয়নি। শিলা বৃষ্টি হলে আমের মুকুলের প্রচুর ক্ষতি হয়।সামনে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যথেষ্ট শঙ্কাও কাজ করছে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে জানান তিনি। আমচাষী পরিতোষ জানান, সারা বছর আমরা গাছের পরিচর্যা করি ,আমের মুকুল থেকে আম সংগ্রহ পর্যম্ত তিনবার ( মুকুল অবস্থা, আমের মটর দানা অবস্থা ও বীজ শক্ত হবার আগ মুহূর্ত) স্প্রের জন্য ডাইথেন এম -৪৫ ছত্রাকনাশক ও সাইপারমেথ্রিন গ্রুপের রিপকর্ট ব্যাবহার করি।
কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন এ প্রতিনিধিকে জানান এবছর কালিগঞ্জ উপজেলায় ৮৩৫ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। যদি আবহাওয়া এমন থাকে, অতি কুয়াশা এবং শিলা বৃষ্টি না হয়, তাহলে আমের বাম্পার ফলন হবে বলে তিনি ধারণা করছেন।

দাকোপে অর্থের অভাবে পড়াশুনা বন্ধ হবার পথে এসএসসি’তে গোল্ডেন অ+পাওয়া রিফাত সানার
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
চরম দারিদ্রতাকে জয় করে অবশেষে এসএসসি‘তে গোল্ডেন অ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে রিফাত সানা। সে ২০২২ সালে দাকোপের কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ ফলাফল করে। বর্তমানে খুলনা সরকারি সিটি কলেজে ভর্তি হয়েছে। কিন্তু অর্থের অভাবে তার পড়াশুনা বন্ধ হবার পথে। রিফাত সানা জানান, ১২ বছর পূর্বে তার পিতা মাকে রেখে নিরুদ্দেশ হয়ে যান। তার পরে তার আর কোনো খোঁজ মেলেনি। এরপর চলতে থাকে তার মায়ের সংগ্রামী জীবন। কখনো খেয়ে, কখনো না খেয়ে চলে তাদের জীবন। নদীতে নেটজাল টেনে, লোকের বাড়ি ঝি-এর কাজ করে তার মা তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। এসএসসি পরীক্ষার সময় বিভিন্ন লোকের বাড়ি কামলা দিয়ে পরীক্ষার ফর্মফ্লাপের টাকা জোগাড় করতে হয় তাকে। বর্তমানে খুলনা সরকারি সিটি কলেজে ভর্তি হয়েছে সে। কিন্তু অর্থের অভাবে পড়াশুনা চালিয়ে যাবা অসম্ভব হয়ে পড়েছে। ‘শিশুদের জন্য আমরা’ সংগঠনের পক্ষ থেকে তাকে কলেজে ভর্তির ব্যবস্থা করে দেয়া হয়। টাকার অভাবে বই কিনতে পারছে না সে। চরম দারিদ্যতার মধ্যে তাকে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়ে খুলনায় থাকার খরচ নির্বাহ করতে হচ্ছে। পিতা না থাকায় সংসারের দায়িত্বও তার কাঁধে। এ সম্ভাবনাময় তরুণের পড়াশুনার জীবন দারিদ্যতার পরকাষ্টে বন্ধ হয়ে যাবে কি? সমাজের বিত্তশালিদের সম্পদের কিয়াংশ এ যুবকের পিঁছনে খরচ করলে সে হতে পারে এ এলাকার জন্য আশির্বাদ স্বরুপ। কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম শহীদুল্লাহ বলেন, রিফাত সানা খুবই মেধাবি ছাত্র। সে কখনো শিক্ষকদের কাছে প্রাইভেট পড়েনি। নিজের চেষ্টা এবং অধ্যাবসায়ের ফলে এ ফলাফল করতে সক্ষম হয়েছে। আমরা তার এ ফলাফলে গর্বিত। তার মা শাহিদা বেগম এ প্রতিনিধিকে বলেন, আমার স্বামী ১২ বছর পূর্বে আমাদের ছেড়ে চলে গেছেন। কোনো খোজ খবর রাখেনি। অভাব অনাটনের মধ্য থেকেও ছেলের লেখাপড়া বন্ধ করে দেয়নি। লোকের বাড়ি কাজ করে, নদীতে নেটজাল টেনে, ছেলের লেখাপড়ার খরচ বহন করেছি। কখনো আঁধপেটা খেয়ে, কখনো না খেয়ে ছেলের জন্য সব কষ্ট সহ্য করে নিয়েছি। কিন্তু বর্তমানে টাকার অভাবে তার কলেজের পড়াশুনা বন্ধ হবার পথে। আমার শরীরটাও ভালো যাচ্ছে না। রাজমিস্তির জোগাড়ি দিয়ে যা হয় তা দিয়ে তার খুলনার থাকা খাওয়া ও আমাকে খরচ বহন করছে সে। টাকার অভাবে গ্রুপ পরির্তন করে তাকে সিটি কলেজে ভর্তি হতে হয়েছে। রিফাতের সহপাটিরা জানান, ও খুবই মেধাবি। আমরা প্রাইভেট পড়ে যা করতে পারিনি ওর নিজের চেষ্টায় তার শতভাগ সফল হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য তার বন্ধুমহলের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। রিফাতের যোগাযোগের ঠিকানাঃ ফরিদ মোল্লার মোড়, টুটপাড়া,খুলনা। মোবাঃ ০১৯৩৩-৫২৭৪৪৭।

উইঘুর মুসলিমদের দমন-পীড়নের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার।।
চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও মিছিল সমাবেশের আয়োজন করে ছাত্র ইউনিয়ন।

রোববার খুলনার রয়্যালের মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদী মিছিল সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠনটি।

খুলনা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয় বৈদ্যের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অর্চিস্মান দেবনাথ। বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি হুজাইফা আল আমিন, মহানগরের সহকারী সাধারণ সম্পাদক রুমি রহমান প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি উইঘুরের ঐতিহাসিক ঘুলজা গণহত্যা স্মরণে আয়োজন করা হয়। এ সময় উইঘুরদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক জয় বৈদ্য বলেন, ৫ ফেব্রুয়ারি ঘুলজা গণহত্যা দিবস। ১৯৯৭ সালের এই দিনে চীনের জিনজিয়ান প্রদেশে আন্দোলন শুরু করলে দমন-পীড়ন করে সেখানকার সরকার। এতে বহু উইঘুর স্বাধীনতাকামীকে নির্বিচারে হত্যা করা হয়। জেলে ঢোকানো হয় হাজারও আন্দোলনকারীকে। স্বাধীনতাকামী উইঘুরদের ওপর নির্যাতন ও নিপীড়ন এখনো চলছে।

তিনি বলেন, জাতিসংঘের দাবি অনুযায়ী- চীনের বন্দিশালায় বর্তমানে নারীসহ ১০ লাখ উইঘুর মুসলমান আটক আছেন। চীনে নির্যাতনের শিকার সংখ্যালঘু উইঘুর মুসলিমরা নিজেদের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছেন। বিশ্বের শোষিত এবং নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বিশ্বের বহু অংশে এখনো অবিচার ও নিপীড়ন চলছে। দুনিয়ার যেখানেই মজলুম মানুষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, আমরা নিশ্চয়ই তাদের পাশে গিয়ে দাঁড়াব।’

জয় বৈদ্য আরও বলেন, নীতি ও আদর্শ অনুযায়ী বিশ্বের প্রতিটি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মুক্তিকামী উইঘুর সংখ্যালঘুদের যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাষ্ট্র চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর নির্যাতন বন্ধের দাবিতে আমরা দাঁড়িয়েছি।

সংগঠনের সভাপতি অর্চিস্মান দেবনাথ বলেন, বিশ্বের সব সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছে ছাত্র ইউনিয়ন। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত সংখ্যালঘু উইঘুরদের ওপর প্রতিনিয়ত নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। অবিলম্বে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। পূর্ব তুর্কিস্তান তথা উইঘুরদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চীন দূতাবাস ঘেরাওসহ দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিশুপার্কে গিয়ে শেষ হয়।

‘বাচ্চাটাকে দেখে রেখো’ বলেই ট্রেনের নিচে ঝাঁপ দেন গৃহবধূ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
বাবাকে ফোন করে সন্তানকে দেখে রাখার কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূ। যশোরের অভয়নগরে আন্ত:নগর বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী বেগম উপজেলার বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী। তিনি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশন কলোনির মহিরুল ইসলাম বাবলুর মেয়ে। তিনি সকালে বাবার বড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এ সময় ওই গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা মহিরুল ইসলাম বাবলু বলেন, সাথী সকালে বাড়িতে এসে তার পুত্র সন্তান আলিফকে (২) আমাদের কাছে রেখে রাজঘাট বাজার এলাকায় যাওয়ার কথা বলে। পরে তার মোবাইল থেকে বেলা ১১টায় আমাকে মোবাইল ফোনে জানায়- আমার বাচ্চাকে দেখে রেখ। এরপর থেকে ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। দুপুর ১২টার সময় জানতে পারি বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, আমার মেয়েকে জামাই রকি শেখ বেশ কিছু দিন ধরে তার মেয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি ও মারপিট করে আসছিল। যার কারণে সে আত্মহত্যা করেছে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইন থেকে লাশের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে।

যশোর রেল পুলিশের এসআই মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুষ্টিয়ার হেম আশ্রমে তুরস্কের রাষ্ট্রদূত
কুষ্টিয়া প্রতিনিধি
লালন দর্শনে বিশ্বাসী ফরাসি নাগরিক দেবরাহ জান্নাতের আমন্ত্রণে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রগাপুর সীমান্তে হেম আশ্রম পরিদর্শন করেছেন। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হেলিকপ্টার যোগে হেমাশ্রমে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

হেম আশ্রম অঙিনায় একটি আম গাছের চারা রোপণ করেন রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। লালন দর্শন সম্পর্কে জানতে প্রবীণ সাধু দরবেশ নহির ফকিরের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাধুদের পরিবেশনায় হেমাশ্রমে লালনের কয়েকটি গান শোনেন তিনি।
এসময় ফরাসি নাগরিক দেবরাহ জান্নাত, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গমের চালানে এলো বালু-পাথর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সরকারি গমের বস্তার সঙ্গে একই ট্রাকে বালু ও পাথরের বস্তা পাওয়া গেছে। ডিজিটাল স্কেলে ট্রাকসহ গম মেপে চুয়াডাঙ্গায় পাঠানোর আগে এ কারসাজি করা হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

জানা গেছে, খুলনা ৪ নম্বর ঘাট থেকে ট্রাকে করে চুয়াডাঙ্গা সদর খাদ্য অফিসে গমের চালান আসে। সেই গম খালাসের সময় ছয়টি ট্রাক থেকে ২৮ বস্তা বালু ও পাথরের টুকরা পাওয়া যায়।
রোববার (৫ জানুয়ারি) সকালে ট্রাক থেকে গম আনলোড করার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
চুয়াডাঙ্গা জেলা খাদ্য কর্মকর্তা শহিদুল হক বলেন, সরকারিভাবে চুয়াডাঙ্গার জন্য ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় চালানে খুলনার ৪ নম্বর ঘাট থেকে শনিবার রাতে ছয়টি ট্রাকে ১০০ মেট্রিক টন গম চুয়াডাঙ্গা সদর খাদ্য গোডাউনে আসে।
তিনি বলেন, রোববার সকালে গমগুলো খালাস করার সময় একটি ট্রাকে বালুর বস্তা দেখতে পাই। পরে সবগুলো ট্রাক তল্লাশি করে বালু ও পাথরভর্তি ২৮টি বস্তা উদ্ধার করা হয়। গমের বস্তা নামিয়ে সমপরিমাণ ওজন রাখতে ট্রাকচালকরা বালু ও পাথর রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
খাদ্য কর্মকর্তা শহিদুল বলেন, ট্রাক থেকে গম আনলোড করার সময় ওজন দিয়ে গোডাউনে তোলা হবে। গমের ওজনের বিষয়টি তখন বোঝা যাবে কম নাকি সঠিক আছে।
তবে ট্রাকচালক নান্নু ও আসাদের দাবি, তারা বালু এবং পাথর এনেছেন ঠিকই, কিন্তু সরকারি গম ওজনে কম দেওয়ার জন্য নয়। তাদের পরবর্তী ট্রিপে এই বালুর প্রয়োজন হবে। এছাড়া এই ট্রিপের আগে পাথরের ট্রিপ মারাই ট্রাকে পাথর ছিল। তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে অন্য চারজন চালক কথা বলতে রাজি হননি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি খুলনা ৪ নম্বর ঘাট থেকে প্রথম চালানের ১০০ মেট্রিক টন গম চুয়াডাঙ্গা সদর খাদ্য গোডাউনে আসে।

যশোরে হত্যা মামলায় চরমপন্থি নেতা গ্রেফতার
যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে রকিব হত্যাকাণ্ডে জড়িত চরমপন্থি ক্যাডার সোলায়মান মোল্লা ওরফে জুয়েলকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে অভয়নগর থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

সোলায়মান মোল্লা ওরফে জুয়েল খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। এর আগে শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার সরকার জানান, গত বছরের ১২ মে রাতে অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের সড়কের ওপর রকিবুল ইসলাম রকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই এলাকায় গত ১১ জানুয়ারি সকালে মৎস্য ব্যবসায়ী সুব্রত মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়। দুটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর রকিব হত্যা মামলা তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে দায়িত্ব দেওয়া হয়। মামলা তদন্তকালে গোয়েন্দা পুলিশ ছয় আসামিকে গ্রেফতার ও অস্ত্রগুলি উদ্ধার করে। তবে ঘটনার অন্যতম আসামি জুয়েল, রাজু ও সাগর পলাতক ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ শনিবার বিকেলে ঢাকার সাভারের নিমেরটেক নামক স্থানে অভিযান চালিয়ে রকিবুল হত্যার অন্যতম পলাতক আসামি নিউ কমিউনিস্ট পার্টির সদস্য সোলায়মান মোল্লা ওরফে জুয়েলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার ভোরে অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের পলাতক আসামি জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ির গোয়ালঘর সংলগ্ন কক্ষে বালির বস্তা থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

রূপণ কুমার সরকার আরও জানান, ধৃত ও পলাতক আসামিরা সংঘবদ্ধ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংঘটন নিউ কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তারা খুলনা ফুলতলার শিমুল ভূঁইয়ার নির্দেশে দত্তগাতি সাইফুল আলম মেম্বারের নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জন্য রকিবুল ইসলাম, সুব্রত মণ্ডলকে হত্যা করে।

গৃহবধু তাজমীরা হত্যা কান্ডের মুল রহস্য উদঘাটন: মুল পরিকল্পনাকারী সহ ৩ জন গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় গৃহবধু তাজমীরা হত্যা কান্ডের মুল রহস্য উদঘাটন করেছে পুলিশ। মুল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেফতার করেছে। তারা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্ধি দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনজির হোসেন বলেন, গত ৩১ জানুয়ারী সকাল সাড়ে ৬ টায় সংবাদ উপজেলার ধামরাই গ্রামে ছালেক মীরের ধানখেতের পাশে এক মহিলার রক্তাক্ত লাশ পড়ে আছে। ঘটনাস্থল থেকে লাশের সুরত হাল শেষে ময়না তদন্তে পাঠানো হয়। ওই দিনই মৃতের ভাই আলমগীর হোসেন অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে থানায় হত্যা মামলা করে। ওই মামলায় আজমীরার স্বামীর বড় ভাই শহিদুলাহকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ধামরাইরাই গ্রামের মুছাল উদ্দীন মোড়লের ছেলে শহিদুল মোড়ল (মাষ্টার) (৪৫), ও একই এলাকার মৃত্যু আবুবক্কর গাজীর ছেলে মফিজুল গাজী(৫৮) কে গ্রেফতার করা হয়। শহিদুল মোড়ল রোবার ম্যজিস্ট্রেট আদালতে জবান বন্দতে বলেছে, আজমীরার স্বামী মীর ওবায়দুল্লাহ ও মীর শহিদুল ইসলাম বড় ভাই আব্দুল্লাহ আল মামুনের জমি জোর করে দখল করে রাখে। সে জমি বের করে দেয়ার জন্য এলাকায় একটি মহল উঠে পড়ে লগে। কিন্ত শহিদুল্লাহ মীর ছোট ভায়ের স্ত্রী তাজমীরাকে মের প্রতিপক্ষের নামে মামলা দিয়ে ফঁসাবে বলে তার চায়ের দোকানে ৫/৬ জন মিলে পরিকল্পনা করে। ৩০ জানুয়ারী ছোট ভায়ের স্ত্রী আজমীরাকে রাত সাড়ে ১২ টার দিকে ডেকে নিয়ে আসে মীর শহিদুল্লাহর চা দোকানে। প্রথমে চা দোকানে ঢোকার সাথে সাথে মীর শহিদুল্লাহ গামছা দিয়ে মুখ চেপে ধরে পরে শহিদুল মোড়ল( মাষ্টার) ও মফিজুল গাজী সহ ৩/৪ জন হাত পা বেঁধে ফেলে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সবাই মিলে সালেক মীরের ধানখেতের পাশে ফেলে রাখ। এ সময় আরো দুইজন চাকু দিয়ে গলার ডানপাশে তিনটি কোপ দেয়া ও বাম পাশের গলায় ছুরি ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, হত্যমামলার রহস্য উদঘাটিত হয়েছে। ৬ জন আসামীর মধ্য তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শহিদুল মোড়ল পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ জবানবন্দি দিয়েছে। মীর শহিদুল্লাহ ও মফিজুল গাজীকে সোমবার রিমান্ড শুনানী হবে। আন্য আসামিকে ধরার চেষ্টা হচ্ছে।

 

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি’র নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে প্রেসক্লাবের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নহেন্দু বিকাশ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক বি সরকার, রবিউল ইসলাম, ইমদাদুল হক, এমআর মন্টু, আলাউদ্দীন রাজা, জিএ রশীদ, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিয়ার রহমান। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে এফএমএ রাজ্জাক ও তার পরিবারের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।