Home জাতীয় এবার উত্তেজনার মধ্যে আর্মেনিয়া সফরে ন্যান্সি পেলোসি

এবার উত্তেজনার মধ্যে আর্মেনিয়া সফরে ন্যান্সি পেলোসি

11

খুলনাঞ্চল ডেস্ক।।
এর আগে চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যে তাইওয়ান সফরে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এবার আজারবাইজান-আর্মেনিয়া উত্তেজনার মধ্যে আর্মেনিয়া সফরে গেলেন তিনি।
নাগোর্নো-কারাবাখের বিতর্কিত অঞ্চল নিয়ে গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া। এতে উভয়পক্ষের শতাধিক সেনা নিহত হওয়ার এক পর্যায়ে যুদ্ধ বিরতিতে পৌঁছায় বাকু ও ইয়ারেভান। কিন্তু এখনও উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে। সীমান্তে যেকোনও মুহূর্তে আবারও সংঘর্ষ জড়িয়ে পড়তে পারে দু’দেশের সেনারা।

এমনই পরিস্থিতিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাজধানী ইয়ারেভানে পৌঁছান পেলোসি। আর্মেনিয়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর দেশটিতে পা রাখলেন শীর্ষ কোনও মার্কিন কর্মকর্তা। সফরে পেলোসির সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যাকি স্পিয়ার এবং আনা জি এশু। তারা দুজনই আর্মেনিয়ান আমেরিকান।

মার্কিন দূতাবাস জানিয়েছে, স্পিকার তার সফরে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পেলোসির এই সফর আর্মেনিয়ায় মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা এবং কৌশলগত নীতির অংশ।

অপরদিকে, আর্মেনিয়ার স্পিকার অ্যালেন সিমোনিয়ান সাংবাদিকদের বলেছেন, পেলোসির তিন দিনের সফর আমাদের নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে। সূত্র: আল জাজিরা