Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

10

প্রিমিয়ার লিগের বিকল্প ‘বাংলাদেশ সুপার লিগ’
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কবে শুরু হবে, সেটি কাব কিংবা বাফুফে কেউই বলতে পারছে না। এই পরিস্থিতিতে বাফুফের কাছে বিকল্প এক প্রস্তাব রেখেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
বর্তমান লিগ যদি করোনার কারণে আর না হয়, সেেেত্র তিনি প্রস্তাব করছেন তিন মাসব্যাপী একটি হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের। যার নামও দিয়েছেন ডে- ‘বাংলাদেশ সুপার লিগ’। প্রতিযোগিতাটির সময়কালও প্রস্তাব করেছেন এই কোচ। সেপ্টেম্বরে শুরু হয়ে এটা চালানো যেতে পারেন তিন মাস, যাতে বছরটা একেবারে ফুটবলশূন্য না কাটে।
বিকল্প প্রতিযোগিতা নিয়ে ডের ভাবনা, “আমি বাফুফেকে প্রস্তাব দিয়েছি ‘বাংলাদেশ সুপার লিগ’ নামে প্রতিযোগিতা আয়োজনের জন্য। যেটা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে। ১৩টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। এরপর শীর্ষ চার দল নিয়ে ডিসেম্বরে হবে সেমিফাইনাল। তারপর বিজয়ী দুই দল খেলবে ফাইনালে। তাতে করে কিছুটা ফুটবলের সংস্পর্শে আসতে পারবে ফুটবলাররা। এরপর কিছুদিন বিরতি দিয়ে শুরু করা যেতে পারে নতুন ফুটবল মৌসুম।”
ইংলিশ কোচের মতে, লিগ না হলে এটা হতে পারে একটা কার্যকর প্রতিযোগিতা, ‘লিগ যদি না হয়, তখন এই নতুন প্রতিযোগিতাটি হতে পারে। যেখানে দলগুলো খেলবে একটি শিরোপার জন্য। স্বল্প সময়ের মধ্যে লিগভিত্তিক প্রতিযোগিতাটি শেষ হবে বলে ম্যাচগুলোও হবে উপভোগ্য। তবে এটা শুধু আমার প্রস্তাব। আদৌ সেপ্টেম্বরে করোনা পরিস্থিতি ঠিক হবে কিনা, কেউ বলতে পারছে না। তাছাড়া আমার এই প্রস্তাবে কাবগুলোর সম্মতিরও বিষয়ও আছে।’

ফিক্সারদের দৌরাত্ম্য : ক্রিকেটারদের সতর্ক করল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলা। থমকে আছে ক্রিকেটীয় সব কার্যক্রম। ক্রিকেটাররা নিজেদের রেখেছেন ‘সেল্ফ কোয়ারেন্টাইনে’। কারণ করোনা থেকে সুরতি থাকার সমাধান একটাই, ‘স্টে হোম, স্টে সেফ।’ ক্রিকেটারদের কাছাকাছি যেতে এ সময়টাকে কাজে লাগাতে পারে ক্রিকেট জুয়াড়ি বা ফিক্সাররা।
দুদিন আগে এমনই সতর্কবার্তা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ক্রিকেটারদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বললো। গতকাল মঙ্গলবার বিসিবি পরিচালক ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শেখ সোহেল জানান, ক্রিকেটারদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনাকাঙ্খিত কোনো ফোন বা বার্তা পেলেই যেন জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্টদের। তিনি আরো বলেন, ‘ক্রিকেটে দুর্নীতির বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে থাকি। আমাদের নিজস্ব দুর্নীতি দমন বিভাগ রয়েছে। যারা সব সময় ক্রিকেটারদের উপর নজর রাখছে। করোনার এই সময়টাতে আমাদের এই বিভাগ আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে।’
‘ফিক্সাররা এ সময়টাকে কাজে লাগাতে চাইবে। ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই ঘরে বসে পরিচিতদের সঙ্গে কথা বলবে। কিন্তু অপরিচিত কারো থেকেও ফোন বা টেক্সট যেতে পারে। এজন্য ক্রিকেটারদেকেই সতর্ক থাকতে হবে। অনেক সময় না বুঝেও তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলে তাঁরা। সেজন্য সতর্ক থাকতে হবে। তবে শৃঙ্খলা বিরোধী কোন কাজ করলে আমরা কোনো ছাড় দিবো না।’

ফুটবলার মাসুককে চিকিৎসা খরচ দিলো ফিফা
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনির চিকিৎসা খরচের জন্য টাকা দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো জনির চিকিৎসা বাবদ টাকা দিচ্ছে ফিফা। এর আগে গত ফেব্রুয়ারিতে তাকে ৪ লাখ টাকা দিয়েছিল বিশ্ব ফুটবলের অভিভাবক এই সংস্থাটি। এবারও সমপরিমাণ টাকা দিয়েছে তারা।
মূলত জাতীয় দলের ম্যাচে কিংবা ক্যাম্পে থাকাকালীন কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে ফিফা সহায়তা দিয়ে থাকে। জনি ইনজুরিতে পড়ে গত আগস্টে আফগানিস্তানের বিপে বিশ্বকাপ বাছাইপর্বের আগে প্রস্তুতির সময়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় সতীর্থ বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। এতে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর।

বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তুলবেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মোকাবেলার জন্য নিজের প্রিয় ব্যাট নিলামে তুলবেন সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এই ঘোষণা দেন সাকিব। ব্যাট বিক্রি করে যে টাকা আয় হবে তা দিয়ে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেছেন।
সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে থেকে গতকাল বাংলাদেশ সময় রাত আটটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন সাকিব। এসময় টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি ২০১৯ বিশ্বকাপে একটি ব্যাট দিয়ে খেলেছি। একটু কুসংস্কার ছিল বললেও চলে। আমি একটি ব্যাটে টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আলহামদুলিল্লাহ সফল হয়েছি। ব্যাট ও বলে ভালো একটি বিশ্বকাপ গিয়েছে। ব্যাটিংয়ে আমার অসাধারণ পারফরম্যান্স ছিল। ওই ব্যাটটি অকশনে (নিলাম) দেয়া হয়েছে। বোধ হয় আজ বুধবার রাত দশটায় অকশন ফর অ্যাকশন এই পেইজ থেকে অকশন হবে। যারা আগ্রহী আছেন, খেলা পছন্দ করেন, তারা এই অকশনে যোগদান করতে পারেন।’
ব্যাট নিলামে তুলতে চান আশরাফুলও
ক্রীড়া প্রতিবেদক
করোনা সঙ্কটে ক্রিকেটাররা বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন। কেউ এককভাবে। আবার কেউ যৌথভাবে। কিন্তু আর্ত মানুষের সেবায় তাদের সহযোগিতা থেমে নেই। তারই ধারাবাহিকতায় এবার এগিয়ে এলেন বর্ষীয়ান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সাকিব ও মুশফিকুর রহিমের মতো তিনিও ব্যাট নিলামে তুলতে চাচ্ছেন।
ব্যাট হাতে বেশ কিছু সেঞ্চুরি হাঁকিয়েছেন আশরাফুল। তার ক্রিকেট ক্যারিয়ারের সেই রঙিন স্মৃতিগুলোর মধ্যে দুটি সেঞ্চুরি আজও স্মরণী বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান (১৭ বছর ৬১ দিনে) হিসেবে ২০০১ সালে শ্রীলঙ্কার বিপে কলম্বোতে অভিষেক টেস্ট সেঞ্চুরি ও ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে দুর্বার এক শতক হাঁকানোর স্মৃতি যেন এখনো জ্বলজ্বল করছে। ৩৫ বছর বয়সে নিলামে ক্রিকেট স্মারক তোলার কোনো ইচ্ছাই ছিল না আশরাফুলের। ইচ্ছা ছিল বৃদ্ধকালে মহতী কাজটি সারবেন। কিন্তু বৈশ্বিক কোভিড-১৯ মহামারীতে সেই ইচ্ছা থেকে পিছু হাঁটলেন। সাকিব-মুশফিকদের দেখে উৎসাহিত হয়ে ভাবছেন, মানবিক সহায়তা করার এখনই তো উপযুক্ত সময়।

সাকিবের দলে নেই কোহলি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস লকডাউনে একেবারে বসে নেই ওয়াসিম জাফর। ভারতের সাবেক এ ওপেনারের ব্যস্ত সময় কাটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘরবন্দী রঞ্জি ট্রফির এই লিজেন্ড দিয়ে যাচ্ছেন একের পর এক সেরা একাদশ। সর্বকালের আইপিএলের সেরা একাদশ, সেরা ওয়ানডে একাদশ ও সেরা মুম্বাই একাদশের পর ওয়াসিম জাফর দিলেন সেরা টি-টোয়েন্টি একাদশ।
ওয়াসিম জাফরের এই সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তার দলে জায়গা হয়নি ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলির। সেরা টি-টোয়েন্টি একাদশ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দণি আফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), সন্দ্বীপ লামিচানে (নেপাল), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ও জসপ্রিত বুমরাহ (ভারত)।

জাভেদ ওমরের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন
ক্রীড়া প্রতিবেদক
সারাদিন ক্রিকেট পাড়ায় হট টপিক বাংলাদেশের জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। খবর রটেছে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার নাকি নারী বিশ্বকাপের সময় তথ্য পাচার করেছে। আর এই অভিযোগ এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা নাকি এই বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)।
বিসিবি’র এক কর্মকর্তা জানিয়েছে, জাভেদ ওমর অবসর গ্রহণ করায় আইসিসি বাড়তি ঝামেলায় যেতে চায়নি। তবে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলছে ভিন্ন কথা। তারা বলছেন এমন কোনো তথ্য নেই তাদের কাছে। ‘জাভেদ ওমরের বিরুদ্ধে আসা এমন কোনো খবর আমাদের কাছে নেই। যদি বোর্ড প্রেসিডেন্ট বা অন্য কারো কাছেও আসতো তাহলে আমরা জানতাম।’ তিনি পুরো বিষয়টি ভিত্তিহীন দাবি করে বলেন, ‘বেসিক্যালি খবর ভিত্তিহীন। সিইও হিসেবে আমার কাছেও এমন কোনো তথ্য আসেনি।’

নারী ফুটবল অধিনায়ক মারিয়া মান্দার বার্তা
ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক তিনি। বয়সে পরিপক্কতা আসেনি, তবে মাঠের ফুটবলে ভীষণ পরিপক্ক মারিয়া মান্দা। ময়মনসিংহের কলসিন্দুর থেকে ওঠে আসা এই ফুটবলারের কথাবার্তাতেও পরিপক্কতার ছাপ স্পষ্ট।
মারিয়া মান্দা ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, বিশেষ করে আমার মতো তরুণ প্রজন্মের কাছে, তরুণ বলেই হালকাভাবে নেবেন না। একটি ভুল সব কিছু শেষ করে দিতে পারে, হতে হাজার হাজার মানুষের খারাপ পরিণতির কারণ। তাই আমাদের প্রিয়জনদের বিশেষ করে বয়স্কদের রা করতে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।’ ‘আমাদের ভবিষ্যৎ, আমাদের ভাগ্য, আমাদেরই হাতে। আমরা যে বদল দেখতে চাই, সেটাও আমাদেরই হাতে। আমি তরুণ এবং বৃদ্ধ সবার কাছে আহ্বান জানাচ্ছি, এই অবস্থার পরিবর্তন এবং প্রাদুর্ভাবের বিস্তার বন্ধ করতে আমাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে।’

লিগ বাতিল চেয়েছে আরামবাগ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফের কবে মাঠে গড়াবে কিংবা আদৌ গড়াবে কিনা সেটা পুরোপুরি অনিশ্চিত। এ অনিশ্চয়তার কারণেই ফিফা একটি প্রস্তাবনা পাশ করেছে যে, খেলা শেষ হলেই শেষ হবে খেলোয়াড়দের সঙ্গে কাবগুলোর চুক্তি। তবে সবকিছুই হতে হবে সমঝোতার ভিত্তিতে।
পাশ হওয়া প্রস্তাবনাগুলো ফিফা তাদের সদস্য দেশগুলোকে পাঠিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সে প্রস্তাবনাগুলো পাঠিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ কাবকে তাদের মতামত জানতে। সোমবার ছিল মতামত পাঠানোর শেষ দিন। বেশিরভাগই মতামত দেয়নি বাফুফেকে। মতামত প্রদান করা ৬ কাবের মধ্যে একমাত্র আরামবাগ ক্রীড়া সংঘ বলেছে, এবারের লিগ বাতিল করতে। অন্যরা বলেছে, করোনাভাইরাস কবে নির্মূল হবে আর কবে খেলা শুরু হবে এটা কেউ বলতে পারবে না। তাই এখনই কোনো মতামত দেয়া সম্ভব না। তাই বিষয়টি নিয়ে কাবগুলোর সঙ্গে লিগ কমিটির সভা করা উচিত।

ঐতিহাসিক জার্সি নিলামে তুলবেন রেফারি বাবু
ক্রীড়া প্রতিবেদক
দণি এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাঁশি বাজানোর সৌভাগ্য হয়েছে বাংলাদেশের রেফারি তৈয়ব হাসান বাবুর। তিনিই দণি এশিয়ার একমাত্র রেফারি, যিনি সাফের ফাইনাল পরিচালনা করেছেন।
এটি ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে। দসরথ স্টেডিয়ামে ভারত এবং আফগানিস্তানের মধ্যে হওয়া ফাইনালে বাঁশি বাজিয়ে ইতিহাস গড়েছেন বাবু। তিনি ওই ফাইনালের জার্সিটি নিলামে তুলতে চান। এ জার্সি বিক্রি করে পাওয়া অর্থ করোনা আক্রান্তদের সহায়তায় প্রদান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী সাতীরার এ রেফারি।

এখনই বাংলাদেশ ছাড়তে চান না জাপানি কাতো
ক্রীড়া প্রতিবেদক
এ মাসেই ঢাকা থেকে জাপানে ফিরে গেছেন দেশটির অনেক নাগরিক। আরও একটি চার্টার্ড ফাইটে যাওয়ার সুযোগ আছে বাকিদের। শেখ জামালের মিডফিল্ডার ইউসুকে কাতো অবশ্য শেষটা দেখতে চান। প্রিমিয়ার ফুটবল লিগের ভবিষ্যৎ জেনেই ঢাকা ছাড়বেন তিনি।
প্রিমিয়ার ফুটবল লিগে এবার এশিয়ান কোটায় খেলছেন জাপানের বেশ কয়েকজন ফুটবলার। করোনাভাইরাসে তারাও পড়েছেন বিপাকে। প্রায় এক মাস ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন। তাদের একজন শেখ জামাল মিডফিল্ডার কাতো। কাতো অবশ্য এখনই দেশে ফিরতে চাইছেন না। এমনিতে তার কাবের সঙ্গে চুক্তি আছে। এছাড়া লিগ নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনও ঘোষণা আসেনি। কাতো তাই আশায় আছেন, ‘লিগ কবে শুরু হবে জানি না। কাবের সঙ্গে যেহেতু চুক্তি আছে, তাই এখানেই থাকছি।

মাঠে ফুটবল চায় উয়েফা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের ছোবলে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে গেছে শীর্ষ লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইউরোপা লিগের ম্যাচ।
করোনাভাইরাসের উৎপত্তি চীন দেশ থেকে। তবে সবচেয়ে বেশি তিগ্রস্ত হচ্ছে ইউরোপ। করোনা আক্রান্ত রোগী কিংবা মৃতের সংখ্যা ইউরোপের দেশগুলোতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। উয়েফার প্রেসিডেন্ট আলেকসান্দার সেফেরিন মনে করেন, মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে মাঠে ফুটবল ফেরানো দরকার। তবে শুরুতে কিছুদিন খেলতে হবে কোজডোরে। ধীরে ধীরে বাড়ানো হবে দর্শক সমাগম।

একাকী অনুশীলনে জীবন দিলেন সামোখভালভ
ক্রীড়া প্রতিবেদক
রাশিয়ায় চলছে লকডাউন। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে বাইরে বের হওয়া নিষেধ। এক সঙ্গে ফুটবলারদের অনুশীলন করাও মানা। কিন্তু মাঠের লড়াইয়ের জন্য নিজেকে ফিট রাখতে হবে তো। তাইতো লোকোমোটিভ মস্কোর তরুণ ফুটবলার ইনোকেন্তি সামোখভালভ একা একা চালিয়ে যাচ্ছিলেন অনুশীলন।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে ফুটবলাররা রয়েছেন কোয়ারেন্টিনে। তাই যে যার মতো অনুশীলন করে যাচ্ছেন। কিন্তু লকডাউনে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল। জীবনটাই দিতে হলো ২২ বছরের এই রুশ ফুটবলারকে। সোমবার একাকী অনুশীলনের সময় হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন সামোখভালভ।

বেতন কম নিতে রাজি আর্সেনালের খেলোয়াড়রা
ক্রীড়া প্রতিবেদক
বেশ কয়েক সপ্তাহ ধরেই ইংলিশ কাবগুলোর মাঝে আলোচনা চলছে খুব। করোনাকালে আর্থিক সঙ্কট মোকাবিলায় তারা চায় বেতন কর্তন। এই আলোচনায় অবশেষে রাজি হয়েছে আর্সেনাল। শর্তসাপেে খেলোয়াড় থেকে শুরু করে সিনিয়র কোচেরা বেতন কম নিতে রাজি আছেন। এর ফলে বার্ষিক বেতন থেকে তাদের কাটা যাবে ১২.৫ শতাংশ।
এই কর্তনের পরিমাণ কম হলেও এমনটি কার্যকর থাকছে প্রায় এক বছরের মতো। এই এপ্রিলের শেষ দিকে এটি চালু হবে, চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। অবশ্য কেটে নেওয়া অংশ খেলোয়াড় ও কোচেরা ফেরত পাবেন, যদি তারা আগামী মৌসুমে কাবকে কাঙ্তি সাফল্য এনে দিতে পারেন। সেই কাঙ্তি সাফল্যের মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। এছাড়া ইউরোপা লিগে জায়গা পেলেও কিছু অংশ ফেরত পাবেন তারা। ফলে কাবটি বাঁচাতে পারবে ২০ মিলিয়ন পাউন্ড।

অনুশীলনের অনুমতি মিললো লা লিগা কাবগুলোর
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে ইউরোপে ইতালির পর সবেচেয় বেশি মৃত্যু হয়েছে স্পেনে। এর ফলে গত ১২ মার্চ থেকেই বন্ধ লা লিগা। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এখন লা লিগা খেলোয়াড়দের অনুশীলনের পথ উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। তবে সেটি হতে যাচ্ছে প্রোটোকল মেনে।
লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তে রাজি হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া পরিষদ। তারা জানিয়েছে, ‘করোনা পরিস্থিতি যাচাই করেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’ অবশ্য অনুশীলন কবে নাগাদ শুরু করা যাবে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি এতে। শুধু বলা হয়েছে, লা লিগা কাবগুলো আবার অনুশীলনের সুযোগ পাবে, যদি স্বাস্থ্য পরিস্থিতি অনুকূলে থাকে। তবে সেেেত্র স্বাস্থ্য সুরার প্রয়োজনীয় প্রোটোকল মানতে হবে।

করোনায় ২৪৬ মৃত্যুর দায় লিভারপুল-আতলেতিকো ম্যাচের
ক্রীড়া প্রতিবেদক
গত ১১মার্চ লিভারপুলের অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগে লিভারপুল বনাম আতলেতিকো মাদ্রিদ ম্যাচটি ‘কেন হলো’ ‘আয়োজন করা ভুল হয়েছে’ এমন অনুতাপ কিংবা অনুশোচনা এ মাসের প্রথম দিকে বেশ হয়েছে। আর সোমবার জানা গেল নতুন তথ্য, শুধু লিভারপুলের জাতীয় স্বাস্থ্যসেবা হাসপাতালগুলোতেই এ পর্যন্ত ২৪৬ জনের মৃত্যু ঘটিয়েছে করোনাভাইরাস। ব্রিটিশরা এতেই আরও ুব্ধ হয়ে উঠছে যে কেন ওই ম্যাচটি সেই রাতে আয়োজিত হতে দেওয়া হলো।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী সরকারের একজন উর্ধ্বতন বিজ্ঞানী মানছেন যে ওই ম্যাচে উপস্থিত ৩০০০ স্প্যানিশ সমর্থকের সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের যোগসূত্রটি অবশ্যই খুঁজে দেখা উচিত। ম্যাকলিনের বক্তব্যেই বেরিয়ে এসেছে, ওই সময়টায় ফুটবল মাঠে দর্শক উপস্থিতিকে ‘বেশি তিকারক’ বলে ধরা হয়নি বলে লিভারপুল-আতলেতিকো ম্যাচটি হয়েছে। ওই সময় মাদ্রিদ কোভিড-১৯ বিস্তারের একটি কেন্দ্র বলে চিহ্নিত হয়েছে, আর ওইদিনই লা লিগা দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়ে গেছে। তবে ১১ মার্চ পর্যন্ত মাত্র ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় লিভারপুল তখনও ছিল অনেকটাই নিশ্চিন্ত।