Home আঞ্চলিক রূপসায় দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে শ্রমিক দল নেতা আহত

রূপসায় দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে শ্রমিক দল নেতা আহত

48


স্টাফ রিপোর্টার
রূপসায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুলনা মহানগরীর ২১ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রিপন আকন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়া স্ট্যান্ডার্ড জুট মিল কোম্পানির অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত রিপন রূপসার মিলকি দেয়াড়া গ্রামের ইউসুফ আকনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রিপন আকন খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি-১২১২) এর কার্যকরী সভাপতি।