স্টাফ রিপোর্টার।।
খুমেক হাসপাতালের আগত রোগিদের ডাক্তার দোলেনা খাতুন নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা নিরিক্ষার জন্য পাঠান বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্তে ভুক্তভোগি রোগি ও স্বজনদের ভিডিও বক্তব্যে তথ্য পাওয়া গেছে। ডাক্তার দোলেনা খাতুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে কর্মরত রয়েছেন। কম খরচে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষকে পরিক্ষা-নিরিক্ষার অজুহাতে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে সর্বশান্ত করছেন এক শ্রেনীর অসাধু সরকারি চিকিৎসকরা।
বিনিময়ে ওই সকল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পেয়ে থাকেন মোটা অংকের কমিশন।
তথ্যসুত্রে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অল্প খরচে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের প্রায় শতাধিক দালাল চক্রের হাতে জিম্মি দুর দুরান্ত থেকে আসা রোগি ও স্বজনরা। আর এসকল দালাল চক্রের সাথে জড়িত রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু অসাধু চিকিৎসক। সরকারি হাসপাতাল গুলোতে সাধারণ মানুষকে হয়রানি ও কমিশন বাণিজ্য রোধ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারি ও পদক্ষেপ দাবি করছেন ভুক্তভোগিরা।
এবিষয়ে অভিযোগ ওঠা খুমেক হাসপাতালের চিকিৎসক দোলেনা খাতুন মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়। যে সকল টেষ্ট খুমেক হাসপাতালে হয়না, সেগুলো রোগিরা বাইরে থেকে করান।









































