মোসলেম উদ্দীন খান, চুকনগর
চুকনগরে ছোট বড় বিভিন্ন হাটবাজারের অলিতে গলিতে গড়ে উঠেছে কম্পিউটারের দোকান। নিয়ম নীতি না মেনে এসব কম্পিউটারের দোকান। নিয়ম নীতি না মেনে এসব ব্যবসা। ওই সব দোকানে মোবাইল ফোনের মেমোরী কার্ডে দেশি-বিদেশি সিনেমার পাশপাশি লোড দেয়া হচ্ছে নীল ছবি। ফলে মোবাইল ফোনে নীল ছবি দেখায় আসক্ত হয়ে রসাতলে যাচ্ছে যুবসমাজ। আর নীল ছবির দংশনে মেধাশূন্য হচ্ছে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা। বিভিন্ন সূত্রে জানা গেছে, চুকনগর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছোট ছোট হাট বাজার ও মোড়ে ব্যাঙের ছাতার মতো বসেছে মোবাইল ফোনের মেমোরী কার্ডে গান ও দেশি-বিদেশি বিভিন্ন সিনেমাসহ নীল ছবি লোড দেয়ার দোকান। এই দোকানগুলোতে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থী ও উঠতি বয়সি যুবসমাজ তাদের মেমোরী কার্ডে গান, ছবি ও নীল ছবি লোড নিতে ভীড় করে। অসাধু দোকানীরাও ওইসব শিক্ষার্থীর মোবাইলে নির্বিঘেœ লোড দিচ্ছে দেশি-বিদেশী বিভিন্ন নীল ছবি। স্থানীয় প্রশাসনের সামনে এই কর্মকা- দেদারছে চললেও তারা রয়েছে নীরব। যে কারণে এই সমস্ত অসাধু গান লোড দেয়ার দোকানীরা যুবসমাজকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে। মেধাশূন্য হয়ে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা আর অপরাধ জগতে পা বাড়াচ্ছে যুবসমাজ।
চুকনগর ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ,বি,এম শফিকুল ইসলাম জানান, মোবাইল ফোনের অপব্যবহার বেড়েছে। যে কারণে এই পরিণতি। কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স,ম আব্দুর রাজ্জাক বলেন, যে সমস্ত অসাধু দোকানী কোমলমতি শিক্ষার্থীসহ যুবসমাজের হাতে নীল ছবি তুলে দিয়ে তাদের মেধাশূন্য করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন। চুকনগরের সচেতন মহল এ বিষয়ে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন, মোবাইলে নীল ছবি লোড দিলে সমাজের দৈনন্দিন জীবনে এর খারাপ প্রভাব পড়বে। এ ব্যাপারে একটি প্লানিং করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











































