Home আঞ্চলিক পাটকেলঘাটায় ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

পাটকেলঘাটায় ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

53

স্টাফ রিপোর্টার সাতক্ষীরা অফিস:

পাটকেলঘাটায় তালা উপজেলা কৃষকলীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ শে আগষ্ট জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর বর্বর গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ শে আগষ্ট বিকাল ৪ টায় এ উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষ্ণকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর পাটকেলঘাটাস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ র‌্যালী বের হয়ে পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরবর্তীতে র‌্যালীটি পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে একটি পথ সভায় রুপান্তরিত হয়।

তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইদ্রজিৎ সাধুর সার্বিক তত্বাবধানে খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাক সাংবাদিক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীর জেলা কৃষকলীগের সভাপতি ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি, এ্যাডঃ নর নারায়ন ঘোষ। এছাড়া আরও বক্তব্য রাখেন কৃষক নেতা দেবব্রত দেবনাথ, নজরুল ইসলাম, মোঃ আসলাম, মোঃ নাজমুল হাসান মিঠু, শেখ আব্দুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, শেখ রায়হান হোসেন, মাষ্টার বিধান দাশ, সোমনাথ লাহিড়ী। পথসভায় বক্তারা ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের রায় কার্যকরের জোর দাবী জানান।