ফুলবাড়ীগেট,( খুলনা ) প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলার যোগিপোলে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িত থাকায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ১১ আগষ্ট স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিফকে এই সাময়িক বরখাস্ত করে।
সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি সদস্য আরিফ চাঁদাবাজি, দুর্নিতী অর্থআতৎসাত, ছিনতাই ও ডাকাতির অভিযোগে কেএমপি আড়ংঘাটা থানার মামলা নং ২/২৩ তারিখ ২-০৬-২০ রুজু হওয়ায় জেলা প্রশাসক খুলনা তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেন। চাঁদাবাজি, দুর্নিতী অর্থআতসাত, ছিনতাই ও ডাকাতির অভিযোগ স্থানিয় তদন্তে প্রমানিত ও তার সংঘটিত কার্যক্রমটি জনস্বার্থ পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪(১) অনুযায়ী ইউপি সদস্য মোঃ আরিফ হোসেনকে স্থায়ি পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।











































